
১। সাবাশ বাংলাদেশ। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়...
পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি আজ বসানো হলো।
২। পদ্মা সেতু। ৪১তম ও শেষ স্প্যান।
ওরে খালেদা, ওরে ইউনুচ্চা- ওরে মতিমিয়া পারলি না ঠেকাতে...
জয় বাংলা। শেখ হাসিনা দীর্ঘজীবী হোন।
৩। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। হে সৃষ্টিকর্তা তুমি আমাদের প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ূ করো।
৪। আজ দুপুর ১২.০২ মিনিটে বসানো সম্পন্ন হ'লো নির্মাণাধীন পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান।
নিশ্চয়ই বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা ঐতিহাসিক দিন।
৫। আমাদের নিজেদের পদ্মা সেতু। স্বপ্ন হলো সত্য..! দেশরত্ব শেখ হাসিনার সাহসের প্রতিবিম্ব পদ্মাসেতু।
৬। এবার ঘন ঘন শশুড়বাড়ি যাব। তবে চিন্তায় আছি। এদেশে যেভাবে হালাল-হারাম নিয়ে ফতোয়া হচ্ছে, কোনো পক্ষ আবার ফতোয়া জারি করে না বসে যে, পদ্মা সেতুতে ওঠা হারাম। পদ্মাসেতু ভাস্কর্য না হলেও স্থাপত্য। স্থাপত্য ভাস্কর্য়ের খালাতো ভাই।
৭। আমরা যারা দক্ষিণ বঙ্গের তাদের কাছে এক স্বপ্নের নাম পদ্মা সেতু। স্বপ্ন হলো সত্যি!!! আমাদের পদ্মা সেতু.. আমাদের অহংকার...
জয় বাংলা।
৮। লুটপাট ও অর্থপাচারতো ক্রমান্বয়ে বাড়ছে, এ নিয়ে দ্বিমত নেই। কিন্তু পদ্মা সেতুর একটা রাজনৈতিক অর্থনীতি আছে। সেটি হলো প্রভাবশালী বিশ্বব্যাংক (পুঁজিবাদী বিশ্বের বহুজাতিক মোড়ল)কে এভাবে 'না' বলে, তথা সম্পূর্ণ অস্বীকার করে একটি উন্নয়নশীন দেশের মেঘা প্রজেক্ট করার নজির খুব কম। আর মনে রাখতে হবে বিশ্বব্যাংকের ফরমুলায় কিন্তু বিশ্বে প্রাইভেটাইজেশন ও নিউ লিবারেল অর্থনীতির বিকাশ, যা চরিত্রগতভাবে দুর্বৃত্তায়নকে বিস্তৃত করেছে।
৯। এবার জেদ করে একটা ভালো নির্বাচন করে দেখালে কেমন হয়?
১০। বাংলাদেশের নাগরিক হিসেবে পদ্মাসেতুর জন্য সরকারের অবদানের প্রশংসা করুন। কিন্তু এই সরকারের সকল দূর্নীতি, ক্রসফায়ার, গুম, জনগণের মৌলিক অধিকার আর বাকস্বাধীনতা হরণ, ধর্ম নিয়ে রাজনীতি, কওমি শিক্ষাব্যবস্থার ভয়াবহ প্রসার, সাম্প্রদায়িকতা আর মৌলবাদে পৃষ্ঠপোষকতা ইত্যাদি সকল অগণতান্ত্রিক আচরণেরও জোর সমালোচনা করুন। সরকারের ফ্যাসিবাদী চরিত্র যেন পদ্মাসেতু দিয়ে আড়াল করা না হয়।
১১। কেউ কেউ লিখেছে ‘স্বপ্ন হলো সত্যি’, আরেকটা ভার্সন আছে, 'কষ্ট হলো সত্যি'। শুনতে অদ্ভুত শোনালেও এটা বাস্তবতা।
১২। হেটারদের প্রতি ভালবাসা রইল। যারা বলেছিল পদ্মা সেতু হবে না। আপনারা পদ্মা সেতুতে উঠে এইটা ভাববেন সবসময়, বঙ্গবন্ধুই বাংলাদেশ আর মাননীয় প্রধানমন্ত্রী তারই কন্যা। তার সৎ সাহস আর জেদ এর কাছে অসম্ভব বলে কিছু ছিল না আর থাকবেও না।
জামাতের কেউ উঠতে যাইয়েন না জীবনে রিস্ক আছে আপনাদের।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


