somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সামুর ১৫ তম বর্ষপূর্তি!!!

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৫ বছর অনেক লম্বা সময়!
নিজের চোখেই দেখেছি- বহু ব্লগ এবং ব্লগার এত লম্বা সময় টিকে থাকতে পারে নি। যদিও তারা একসময় আস্ফালন করেছিলো খুব। সামু ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সামুর উপর বহুবার অনেক ঝড় এসেছে। সেই সব ঝড় মোকাবেলা করে সামু টিকে আছে। এটা সামুর ব্লগারদের জন্য গর্বের বিষয়। আনন্দের বিষয়। আমি দীর্ঘদিন সামুতে আছি। টিকে আছি। কিভাবে কিভাবে যে সামুতে দশ বছর পার করে দিলাম আমি নিজেও জানি না। এযুগে অনেক সময় এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দশ বছর সম্পর্ক টিকে না। আমি টিকে থাকি বা না থাকি সামু টিকে থাকুক কেয়ামত পর্যন্ত।

সামু ব্লগে 'চাঁদগাজী'র ভালো ভূমিকা আছে।
তার কারনে সামু জামাত শিবির থেকে মুক্ত। কেউ আচমকা ব্লগে এসে ধানাই পানাই শুরু করলে- 'চাঁদগাজী' তাকে ধরেন। চাঁদগাজীর কারনে দুষ্ট ব্লগাররা এসে সামুর পরিবেশ নষ্ট করতে পারে না। তারা চাঁদগাজীর ভয়ে পালায়। চাঁদগাজীর কাছ থেকে বহু ব্লগার ব্লগিং শিখেছেন। চাঁদগাজীর যুক্তির কাছে সাবেক ব্লগার 'অমি পিয়াল' ভাই পর্যন্ত ধরাশায়ী হয়েছেন। চাঁদগাজীর মতোন সাহসী এবং স্পষ্টভাষী ব্লগার খুব কম আছেন। আমি বিনা দ্বিধায় বলতে চাই- চাঁদগাজী সামু ব্লগের প্রান। ব্লগের বাইরেও চাঁদগাজীকে নিয়ে অনেক আলোচনা হয়। বহু ব্লগারের চাঁদগাজীকে চেনার এবং জানার আগ্রহ রয়েছে।

করোনার মধ্যে ব্লগ দিবস পালন করা কি ঠিক হবে?
এই করোনার মধ্যে বইমেলা হোক, নিউ মার্কেট খোলা থাকুক, হোক বিয়ে শাদি। কিন্তু ব্লগ দিবস এ বছর দরকার নাই। কারন একটাই 'করোনা'। আর যদি ব্লগ দিবস করতেই হয়- তাহলে অনলাইনে ঘরোয়া ভাবে আমরা এই দিবস পালন করতে পারি। আমি বিশ্বাস করি- দেশের সাধারণ মানুষ থেকে ব্লগাররা কিছুটা আলাদা। আলাদা তাদের চিন্তা ভাবনা আর কর্মকান্ড। আর যদি ব্লগ দিবস করতেই হয় তাহলে কয়েক মাস পিছিয়ে দিলে ভালো হয়। অথবা কমপক্ষে শীত কালটা যাক। আমি নিশ্চিত- সামু ব্লগে সর্বদা বহু মানুষের চোখ রয়েছে। সরকারী লোক, বেসরকারী লোক এবং সাংবাদিকদের।

ব্লগ এবং ব্লগিং অনেক বড় বিষয়।
দীর্ঘদিন আমি সামুতে থাকলেও আমি আজও ভালো একজন ব্লগার হতে পারি নি। তবে একজন ভালো ব্লগার হওয়ার তীব্র ইচ্ছা আমার আছে। সেই চেষ্টা আমার অব্যহত আছে। থাকবে। প্রতিমুহুর্ত আমি সামু থেকে শিখছি, জানছি আর অভিজ্ঞতা সঞ্চয় করছি। সামু আজ আমার জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন যেমন দাঁত ব্রাশ করি, খাই, ঘুমাই। তেমনি আমাকে প্রতিদিন সামুতে আসতে হয়। মনে হয় না গত ৩/৪ বছরে একদিন সামুতে আসা বন্ধ রেখেছি আমি। সামু আমার রক্তের সাথে মিশে গেছে। সামু ব্লগটা নিয়ে আমি অনেক আশাবাদী। বহু ব্লগার সামু ব্যবহার করে জাতে উঠেছে। জাতে উঠে সামুকে অস্বীকার করেছে।

সামুতে বহু ব্লগার আমাকে পছন্দ করেন না।
এমন কি অনেকে আমার মন্তব্যের উত্তর পর্যন্ত দেন না। চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দেন, বুঝিয়ে দেন- আমি তোমাকে অবহেলা করছি। এদিকে তারা জানেন না, অপমান অবহেলা পেয়ে পেয়ে আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। আমারও জিদ চেপেছে- দেখি তারা আমাকে কত অপমান অবহেলা করতে পারে। তবে সামুতে কিছু ব্লগার আছেন, আমাকে স্নেহ করেন। উৎসাহ দেন। সাহস দেন। ভরসা দেন। তাদের জন্যই এখনও সামু ব্লগে টিকে আছি আমি। যাই হোক, শেষ কথা হলো- সামুকে ভালোবাসি। সামুর সমস্ত ব্লগাররা ভালো থাকুক। সুস্থ থাকুক। এবং মিলেমিশে থাকুক- এটাই আমার ১৫ তম বর্ষপূর্তিতে চাওয়া। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×