somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজ ১৬ ডিসেম্বর, সাধারণ মানুষ যা ভাবছেন

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। স্বাধীনতার বিজয় অর্জনের ৪৯ বছর পর এসেও বাংলাদেশ রাষ্ট্রের গন্তব্য পথ আমরা এখনো খুঁজে পাই না! এ কোন দেশ! কোন দিকে আমাদের যাত্রা! এমন দেশের জন্য কি লক্ষ লক্ষ মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করেছিল? ত্রিশ লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছিল? দু' লক্ষ মা বোনকে সম্ভ্রম হারাতে হয়েছিল? শহর-বন্দর-গ্রামের হাজার হাজার হাট-বাজার-বাড়িঘর ভস্মিভূত হয়েছিল? অগুণিত মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল?

২। সারাদেশে এক তৃতীয়াংশের বেশি পরিমাণ বনভূমি দখলদারদের হাতে রয়েছে। দেশের মোট তিন লাখ ৩১ হাজার ৯০৭ দশমিক ৫২ একর সংরক্ষিত বনভূমির মধ্যে এক লাখ ৩৮ হাজার ৬১৩ দশমিক শূন্য ৬ একরই জবরদখল করে রাখা হয়েছে।

৩। ইচ্ছে মতো বাঁচতে চাইলে দুটো ব্যাপারে স্বাধীনতা প্রয়োজন। একটি হলো অর্থনৈতিক স্বাধীনতা আরেকটি চিন্তার স্বাধীনতা। এই দুটো স্বাধীনতা অর্জনের জন্য যা দরকার সেটা হলো 'সাহস'। সাহস জীবনের একমাত্র জ্বালানি। মহান বিজয় দিবসে এই শুভ কামনা- সাহস করে বাঁচুন। জয় বাংলা!

৪। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় হোক মুজিববর্ষে মহান বিজয় দিবসের অঙ্গীকার।

৫। এখন সময় হয়েছে এদের রুখে দাঁড়ানোর। ৫০ তম বিজয় দিবসে এটাই হোক আমাদের শপথ: ''জাতির পিতার ভাস্কর্য গড়ব, রাজাকারদের শক্ত হাতে রুখব''।

৬। কী সুন্দর একটা তারিখ ১৬! আজীবন কৈশোরে আটকে থাকা সংখ্যা।

৭। ৪৯ বছর আগে দেশ মুক্ত হয়েছিলো, আমরা মুক্ত হবো কবে প্রাত্যহিক জীবনের সকল দৈন্যতা কাটিয়ে, কে জানে! মুক্তি আসুক আমাদের চিন্তা চেতনায়, মুক্ত হউক আমাদের প্রতিদিনের পথচলা, মুক্তি আসুক আমাদের শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, ও ধর্মীয় পরিসরে, মুক্ত হই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করার মধ্যদিয়ে, মুক্ত হই পুঁজিবাদের বৈষম্যমূলক আচরণ হতে, মুক্ত হউক দেশ দুর্নীতি হতে, মুক্ত হউক মানুষ নিপীড়নমূলক সমাজ ব্যবস্থা হতে, ন্যায়বিচার পাবার পথ উন্মুক্ত হউক সকলের জন্য সমানভাবে। শ্রেণী, লিঙ্গ, ধর্ম ও সামাজিক অবস্থান, আর পদ -পদবীর বৈষম্য নয়, সমানভাবে উন্মুক্ত হউক সকল নাগরিক অধিকার প্রতিটি নাগরিকের জন্য!
সবচেয়ে বড় কথা- মুক্ত হই নিজের সীমাবদ্ধতা থেকেও, তবেই এই বিজয়ের সার্থকতা! শুভ বিজয় দিবস! ভালোবাসি দেশ, ভালোবাসার বাংলাদেশ!

৮। সামান্য ক্রিকেট খেলায় বাংলাদেশ জয়ী হলে আমরা আবেগে ভাসি! একবার ভাবুন তো ১৬ ডিসেম্বর ১৯৭১ এ কি রকম আবেগময় ছিল।

৯। উনিশ বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এখন বয়স উনসত্তর। গত পঞ্চাশ বছর জাতি ও রাষ্ট্র আমাকে সর্বদা সম্মানিত অবস্থানে রেখেছে, অনেক কিছু দিয়েছে। এ আমার পরম প্রাপ্তি। কিন্তু বিনিময়ে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমি জাতিকে কী দিতে পেরেছি? তেমন কিছু না, তেমন কিছুই না। আজ এই বিজয় দিবসে এ আমার চরম আত্মোপলব্ধি। --- আবুল কাইয়ূম।

১০। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে।
অর্জিত স্বধীনতা, এদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যাঁরা জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন অঙ্গ, আহত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই অভিবাদন। যে জাতি তাঁর বীর দের সন্মান দিতে জানে না, সে জাতিতে বীর এর জন্ম হয়না। দেশের সকল মায়ের কোলে জন্ম হোক বীর, সাহসী, সত্যবাদী সন্তানের।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×