somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসমানী, শহীদ মিনার এবং আমরা

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তখন আমি ছোট ছিলাম।
স্কুলে পড়তাম। সেই সময় ২১ শে ফ্রেরুয়ারী আমরা খুব ঘটা করে পালন করতাম। আমার স্পষ্ট মনে আছে, বন্ধুরা সবাই মিলে ইট আর মাটি যোগাড় করতাম। ইট মাটি দিয়ে শহীদ মিনার বানাতাম। অনেক সময় লাগতো। আমাদের অনেক পরিশ্রম করতে হতো। আমরা চেষ্টা করতাম আমাদের শহীদ মিনারটা যেন বড় হয়। তা না হলে অন্য এলাকার ছেলেপুলেদের সাথে হেরে যাবো।

শহীদ মিনারের জন্য ফুল সংগ্রহ করতে হতো।
বিভিন্ন জায়গা থেকে ফুল চুরী করতাম। আমি তখন রাজারবাগ পুলিশ লাইনস হাই স্কুলে পড়ি। পুলিশ লাইনে বেশ কয়েকটা ফুলের বাগান ছিলো। সেই বাগান থেকে আমি ফুল চুরী করে আনতাম। চুরী করা ফুল শহীদ মিনারে দিতাম। আমার মতো এত বড় এবং সুন্দর ফুল আর কেউ চুরী করতে পারতো না। ফুল না কিনে কেন চুরী করতাম আমি জানি না।

চান্দা তুলে খিচুরী রান্না করা হতো।
এলাকার প্রতিটা বাড়ি থেকে চাঁদা তুলতাম। দোকান থেকে চাঁদা তুলতাম। যারা টাকা দিতো না, তারা চাল, ডাল, পেঁয়াজ দিতো। পরিমানে অনেক চাল দাল হয়ে যেত। নগদ টাকাও অনেক হয়ে যেত। গরুর মাংস দিয়ে খিচুরী রান্না করা হতো। এলাকার সবাই খুব আগ্রহ নিয়ে সেই খিচুরী খেতো। বলা বাহুল্য খিচুরী অনেক মজা হতো। তখনকার খিচুরীর স্বাদ এখনও আমার মুখে লেগে আছে।

ছেলেবেলার দিন গুলো হারিয়ে গেছে।
এখন জীবন বড়ই জটিল, কুটিল আর আবর্তময়। ছোটবেলার বন্ধুরা সব হারিয়ে গেছে। কারো সাথে কোনো যোগাযোগ নেই। কে কোথায় আছে জানি না। হঠাত রাস্তায় কারো সাথে দেখাও হয়ে যায় না। এখন একুশে ফেব্রুয়ারীতে শহীদ মিনার বানাই না। ফুল চুরী করতে হয় না। খিচুরীও রান্না করা হয় না। তবে আজ সুরভি খিচুরি আর গরুর মাংস রান্না করেছে।

মেয়েটার নাম ছিলো আসমানী।
সে আমাদের সাথে শহীদ মিনার বানানো, চাঁদা তুলতো, খিচুরী রান্না করতে সহযোগিতা করতো। আসমানীকে আমার খুব ভালো লাগতো। মাথা ভরতি লম্বা চুল ছিলো তার। মূখটা ভীষন মায়াময় ছিলো। আসমানী এখন কোথায় জানি না। বেঁচে আছে কিনা তাও জানি না। আজ একটা গোপন কথা বলি, জীবনের প্রথম চুমুটা আসমানীকে দিয়েছিলাম।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×