somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পাঁচটা সাউথ ইন্ডিয়ান মুভি

০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।

মুভির নামঃ Wife of ram। মালায়ালাম মুভি। যারা নিয়মিত মুভি দেখেন তারা জানেন, সাউথ ইন্ডিয়ানরা চমৎকার মুভি বানান। সুন্দর গল্প। সুন্দর অভিনয়। এই সিনেমাতে 'দিক্ষা একজন সাহসী নারী। সে একজন নারীবাদী। মর্ডান সোসাইটিতে নারীদের সাথে যে অন্যায় হয় তার শাস্তি দেওয়ার দায়ীত্ব নিজের কাঁধে তুলে নেয় সে'। খুবই সুন্দর গল্প। পুরো সিনেমাটি আপনার এক মিনিটের জন্যও বিরক্ত লাগবে। ইউটিউবে সিনেমাটি হিন্দি ডাব আছে।

২।

মুভির নামঃ Theeran Adhigaran Ondhru। তামিল সিনেমা। সত্য ঘটনা নিয়ে মুভিটা বানানো হয়েছে। সিনেমাটা আমি পাঁচ বার দেখেছি। টান টান উত্তেজনা। সিনেমার প্লট এই রকমঃ 'একজন অবসর প্রাপ্ত পুলিশ তার চাকরী জীবনের এক ভয়াবহ কেসের বর্ননা করে। যেখানে একদল ডাকাত ডাকাতি করে যায় কোনো প্রমান ছেড়ে যায় না। যেখানেই ডাকাতি করে সেখানে সবাইকে নির্মম ভাবে খুন করো রেখে যায় যেন কোনো সাক্ষী না থাকে'। ইউটিউবে সিনেমাটি হিন্দি ডাব আছে।

৩।

মুভির নামঃ Neevevaro। অত্যন্ত চমৎকার মুভি। সাত বার দেখেছি। চমৎকার গল্প। দূর্দান্ত অভিনয়। মুভির কাহিনী এই রকমঃ 'কল্যাণ একজন সাক্সেসফুল শেফ কিন্তু সে অন্ধ। সে তার প্রেমিকা ভেন্নেলাকে আর্থিকভাবে সাহায্য করে যখন ভেন্নেলা বিপদে পড়ে। কিন্তু হঠাৎ ভেন্নেলা তাকে চিট করে পালিয়ে যায়'। মুভিটি ইউটিউবে আছে। সমস্যা নেই হিন্দি ডাবিং আছে। এই মুভি দেখার পর আপনার মনে হবে না সময়ের অপচয় করা হলো। তেলেগু মুভি।

৪।

মুভির নামঃ Thadam। দারুন মুভি। মুভিখোররা বলেন, মাথা নষ্ট মুভি। কিছু কিছু মুভি আছে, মাথায় বুদ্ধি না থাকলে পুরো মুভি দেখেও কিছুই বুঝবেন না। মুভির প্লটঃ 'একটা মার্ডার কেসে পুলিশ দুজন সাসপেক্ট খুজে পায়। দুজনের চেহারা একই রকম। কিন্তু দুজনেই নিজেকে খুনি দাবি করে। পুলিশ হাজারো চেষ্টা করে আসল খুনিকে ধরতে পারে না'। চিন্তা নেই হিন্দি ডাবিং আছে। তামিল সিনেমা।

৫।

খুব সুন্দর একটা মুভি। নামঃ Irumbu Thirai। তামিল মুভি। মুভির প্লটঃ 'একজন আর্মি অফিসারের লোনের টাকা হ্যাকাররা লুট করে নিয়ে যায়। সে টাকা উদ্ধারে নেমে দেখে পদে পদে চমক অপেক্ষা করছে তার জন্য'। মুভিটা আমি তিনবার দেখেছি। সত্য ঘটনা নিয়ে মুভিটা তৈরি করা হয়েছে। হিন্দি ডাব আছে।

৬। একটা বোনাস।


মুভির নামঃ Ek Nennokodine অতি চমৎকার একটা মুভি। প্লটঃ 'একজন জনপ্রিয় সংগীত শিল্পী মানসিক ট্রমায় ভুগছেন। ছোটবেলায় কেউ তার বাবা-মাকে খুন করেছে। সেই খুনিদের সে মেরে থানায় আত্মসমর্পণ করে। কিন্তু ভিডিও রেকর্ডে দেখা যায় সে কাউকে মারেনি, একাই মারামারি করতেছে'। মুভিটাতে বেশ কিছু ভুল আছে। তবুও সব মিলিয়ে মুভিটা ভালোই।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×