somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা

০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা মা আমাকে ঠিক এইভাবে শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখত। তারপর ঘরের কাজ করতো। যখন আমি হাঁটতে শিখি- তখনও আমি সারাক্ষন মায়ের আঁচল ধরে থাকতাম। ছবিঃ গুগল।

আমি আসলেই জানি না, নারী দিবসের লেখা কিরকম হতে হয়। তার চেয়ে বরং সবাইকে শ্রদ্ধা জানাই, ভালবাসা জানাই। সালামও করি।

সালমা খাতুন বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা ট্রেন চালক হয়েছিলেন এভেলিন নিউয়েল, ১৯৭৫ এ। বাংলাদেশে ১৯৯৮ তে পাপিয়া নামক এক সাহসী মেয়ে জীবিকার তাগিদে ঢাকার রাস্তায় রিকশা চালাতে শুরু করে আরেক ইতিহাস সৃস্টি করেছিল। সে নারী পুরুষ বিচার না করে সবাইকে বহন করত। কিস্তু দুঃখের বিষয় সেটাই বোধহয় প্রথম আর শেষ উদাহরণ।

১০৯ বছর আগে ১৯১৯ সালের এই দিনটিকে নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন প্রগতিশীল জার্মান নারীনেত্রী ক্লারা জেটকিন। আকাশে বিমান ওড়াচ্ছে নারী। হিমালয়ের চূড়ায় উঠছে নারী; বন্দুক কাঁধে যুদ্ধেও যাচ্ছে নারী। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পে যে ৪০ লাখ শ্রমিক কর্মরত তার সিংহভাগই নারী। অনেক বছর আগে ৬৯৫ খ্রীষ্টাব্দে উত্তর আফ্রিকার জেনাতা বার্বার (Zenata Berber) সম্প্রদায় কাহিনা নামক এক নারীর নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে উমায়া খলীফা আব্দুল মালেক ইবনে মারওয়ান প্রেরিত সেনাপতি হাসান ইবনে নামান এর অধীনস্ত হানাদার বাহিনীকে পর্যুদস্ত করেছিল। আগের কালের যোদ্ধা নারীদের আমাজন (Amazon) আখ্যা দেওয়া হত। বাংলায় যাদের রায়বাঘিনী বলা যায়।

অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না।
অন্ধকারকে দূর করতে পারে শুধুমাত্র আলো। ঠিক তেমনি ঘৃনা কখনো ঘৃনাকে দূর করতে পারে না, শুধুমাত্র ভালবাসাই পারে ঘৃনাকে দূর করতে। কাউকে ঘৃ্না করা অনেকটা 'ইদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পুরো বাড়িটিই আগুনে পুড়িয়ে দেওয়ার মত' একটা কাজ। এখানে যাকে ঘৃনা করা হয় তার চেয়ে ঘৃণাকারীরই বেশি ক্ষতি হয়, ঘৃণাকারীই বেশি কষ্ট পায়। কাজেই আসল অস্ত্র হাতে তুলে নিতে হবে। আসল অস্ত্র হচ্ছে ''ভালোবাসা''। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নেওয়া যায়।

বাঙালি পুরুষের আসলে মানুষ হওয়া উচিত।
সেটা তখনই সম্ভব হবে, যখন তারা নিজেদের দেখে লজ্জিত হবে। এই যে আমি এদেশের অধিকাংশ পুরুষের দিকে আঙ্গুল তুলে কথা বললাম, একটা ক্ষুদ্র অংশ ছাড়া এদেশের পুরুষদের, এই দায় এড়ানোর সাধ্য আসলে অধিকাংশ বাঙালি পুরুষের নেই। একজন নারীকে সত্যি করে ভালবাসতে পারাটা হচ্ছে পৃথিবীর পবিত্রতম ধর্ম, সুন্দরতম উপাসনা। আর্ন্তজাতিক নারী দিবসে বাংলাদেশসহ পৃথিবীর সকল নারীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ রাত ১:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×