
১। নারী হবার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো কোনো পুরুষকে ভালোবাসা।
২। নারীর সন্তান ধারণ, সন্তান পালন, গৃহকর্মকে কেন মহিমান্বিত ভাবা যায় না? সবগুলো কষ্টের, গুরুত্বপূর্ণ, সম্মানের, ভীষণ গর্বের।
৩। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের আবার দিবস!!
৪। Always be a first-rate version of yourself instead of a second-rate version of somebody else.
৫। নারীকে যে সম্মান করতে জানে সেই মানবিক মানুষদেরকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
৬। আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ । এবারের প্রতিবাদ্য বিষয় " করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব " বিশ্বের সকল নারীদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
৭। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মেয়ে হওয়ার অপরাধে জন্মের পরেই নুনের পুঁটলি মুখে ঠেসে খুন করা হয় অগুনতি শিশুকে।
আজ ১১২তম নারী দিবস।
৮। সাম্প্রতিক কালে যেসব নারী চাকরি হারিয়েছেন তাদের পুনর্বহালের জোর দাবী জানাচ্ছি। এটাই হোক নারী দিবসের একমাত্র চাওয়া।
৯। এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক রকম হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মূখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা পাওয়া বেশি গুরুত্ব পায়। তৃতীয় বিশ্বে নারীর আর্থিক মুক্তি এবং নারীর সচেতনতা বৃদ্ধির দিকটি বেশি গুরুত্ব পায়; গুরুত্ব পায় নারী শিক্ষার হার বৃদ্ধির বিষয়টি।
১০। প্রিয় নারী, নিজের প্রয়োজনে এসো অন্তত চিৎকারটুকু করি।
১১। আমি মানুষ। কাজ করে চলি। ঘর ঝাড়ি, কাপড় ধুই, বাসন মাজি, বাজার করি, রান্না করি, বাচ্চা পালি, ছাত্র পড়াই, চাকরী করি, লিখি পড়ি, সব এক হাতে। পুরোটা সংসার টানি। নারী আর পুরুষ আমার একান্ত ব্যক্তিগত অনুভবের বিষয়। সেখানে আমি পুরোপুরি নারী। নারী দিবসের শুভেচ্ছা বাদ দিয়ে সকলে নিজেকে আর অন্যকে মানুষ ভাবতে শুরু করে দিন। তবে আর কোনো দিবসের দরকার পড়বে না। ৩৬৫ দিন মানুষ থাকুন। মানুষ ভাবুন। ব্যাস....
১২। বিশ্ব নারী দিবসে বাণীঃ- নারীদের প্রতি সহিংসতা বন্ধ করুন পাশা পাশি মা বুইনরাও পুরুষদের প্রতি আপনাদেরও জুলুমের মাত্রাটা ইটটু কুমান..
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




