somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৮

০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
তোমার এখনও তিন মাস হয়নি। কিন্তু তুমি আদর ভালোবাসা বুঝতে শিখে গেছো। আমি অনুভব করি- অন্য শিশুদের তুলনায় তোমার মানসিক বিকাশ দ্রুত হচ্ছে। আমি তোমার সাথে অনেক গল্প করি। তুমি আমার গল্প শুনে হাসো। তোমার হাসি ভালোবাসি। সবচেয়ে বড় কথা তুমি সংগীত পছন্দ করো। আমি যখন- ''একতারা তুই দেশের কথা, বলরে এবার বল, আমাকে তুই বাউল করে, সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে, তোর সুর যেন বাজে।'' সুর করেএই গানটি গাই তুমি চুপ করে শুনো। মুগ্ধ হয়ে শুনো। এছাড়া আমি যখন কোনো গান বাজাই, তুমি গানের তালে তালে মাথা দোলাও। আর হাত-পা নাচাও। এতে বুঝা যায় তুমি গান ভালোবাসো। হয়তো বড় হয়ে গান গাইবে।

গতকাল রাতে তোমাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম।
তখন রাত বারটা। জ্যামহীন রাস্তায় মুহুর্তেই চলে গেলাম এয়ারপোর্ট রোডে। তোমাকে গাড়িতে বসিয়ে রেখে আমি আর সুরভি চা খেয়েছি। রাত একটায় বাসায় ফিরেছি। তুমি ঢাকা শহর ঘুরে খুবই খুশি। তোমার খুশিতে আমরাও খুশি। তুমি গতকাল ভোর সাড়ে চারটায় ঘুমিয়েছো। আমি ঘুমিয়েছি চার টায়। ভাগ্যিস তোমার মা জেগেছিলো। গতকাল ৭ই মার্চ তোমার মায়ের জন্মদিন ছিলো। বাসায় ছোট একটা অনুষ্ঠান করেছি। অনেক মানুষ এসেছিলো। তাইয়্যেবাসহ তার বাবা মা এসেছিলো। সাথী আপা আর শামীম ভাইও এসেছিলো। বসুন্ধরা থেকে তোমার ছোট চাচীও এসেছিলো। তোমার জন্মের পর থেকে এখন পর্যন্ত তুমি অনেক গিফট পেয়েছো। সোনার আংটি, চুরি, চেইন থেকে শুরু করে জামা কাপড় জুতো ইত্যাদি। আগামী দুই বছর তোমার কিচ্ছু কিনতে হবে না।

প্রিয় কন্যা আমার, তোমাকে পেয়ে আমি অনেক খুশি।
আল্লাহ আমাকে উপহার দিয়েছেন- তোমাকে। তুমি এসে আমার জীবন পুরো বদলে দিয়েছো। তোমার সাথে আমার অনেক মিল। তুমিও আমার মতো রাত জাগো। তোমাকে দেখে আমি বুঝতে পারছি আমি তোমার মতো বয়সে কেমন ছিলাম। আমি নিশ্চিত শিশুকালে আমি তোমার মতোই হাসতাম। হাত পা ছোড়াছোড়ি করতাম। তোমাকে দেখি আর আমি আমার শিশুকাল অনুভব করি। খুব ভালো লাগে। আনন্দ হয়। তবে তোমাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। কারন পৃথিবী ভালো জায়গা নয়। এখানে দুষ্টলোক দিয়ে ভরা। চারিদিকে তাকিয়ে আমি কোনো ভালো মানুষ খুঁজে পাই না। যাদেরকে ভালো মনে করি, আসলে তারাও ভালো না। ভালোর মুখোশ পড়ে আছে। তোমাকে খুব হিসাব করে চলতে হবে। মন্দ মানুষ থেকে দূরে থাকতে হবে।

প্রিয় কন্যা আমার-
তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। প্রচুর। যত পড়বে, তত তুমি উন্নত হবে। অন্য সবার মতো হাওয়ায় গা ভাসিয়ে দিবে না। সব বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে। কারন জ্ঞানী'ই সম্পদ। জ্ঞান মানুষকে মানবিক করে। তুমি জ্ঞানী হলে কেউ তোমাকে ঠকাতে পারবে না। পরিবার, সমাজ এবং দেশের প্রতি তোমার দায়িত্ব আছে। তুমি তোমার মেধা দিয়ে অবশ্যই পরিবার, সমাজ আর দেশের প্রতি দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন করতে কখনও ভয় পাবে না। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। মানুষকে 'মানুষ' ভাববে। ধর্ম দিয়ে মানুষ বিচার করবে না। তবে সবার আগে তোমাকে একজন ভালো 'মানুষ' হতে হবে। এরপর তুমি যা খুশী হও। নায়িকা হও, গায়িকা হও, পুলিশ হও, রাজনীতিবিদ হও, ডাক্তার হও, শিল্পী হও, ব্যবসায়ী হও, শিক্ষক হও- যা খুশী হও। তোমার উপর আমার অনেক ভরসা।

প্রিয় কন্যা আমার-
জীবনে আমি কিছুই হতে পারি নি। আমাকে গাইড করার কেউ ছিলো না। আমরা চার ভাই। আব্বা সারাদিন থাকতো বাইরে বাইরে। মা অসুস্থ। আত্মীয়স্বজনরা কেউ আশেপাশে ছিলো না। একাএকা বড় হয়েছি। তাই আমার ভালো মন্দ খেয়াল করার তেমন কেউ ছিলো না। শুধু বড় হয়ে উঠেছি জঙ্গলের অবহেলিত গাছপালার মতোন। আমাকে কেউ বুঝায় নি। আমার মাথায় কেউ হাত রাখেনি। কেউ ভরসার দুটো কথা বলেনি। শুধু সুন্দর সময় গুলো আমার অপচয় হয়েছে। কেউ যদি আমাকে বুঝাতো, আমার মাথায় হাত রাখতো, ভরসা দিতো- সাহস দিতো, আমার জীবনটা অন্যরকম হতে পারতো। কাজেই আমাকে দেখে তোমার শিক্ষা নিতে হবে। তোমার সবচেয়ে বড় শিক্ষক আমি। আমি যতদিন বেঁচে আছি, তোমাকে আগলে রাখবো তা বলার অপেক্ষা রাখে না। যদি হঠাত মরে না যাই, তাহলে ধরে নাও আমি আরো বিশ বছর বেঁচে থাকবো। কিন্তু তারপর তোমাকে একা চলতে হবে এই কঠিন পৃথিবীতে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×