
ছবি সুত্র
পৃথিবীর অনেক কিছু আজকাল বদলে গেছে।
শিশুদের আত্মবিশ্বাস একদম ছোটবেলা থেকেই তৈরি করতে হয়। বাবা-মা শিশুর তার সাথে ছোটবেলা থেকে যে আচরণ করবে তার উপর নির্ভর করে শিশু আত্মবিশ্বাসী হবে কি হবে না। শিশুর মস্তিস্কের ৭৫% বিকাশ হয়- ২ বছর বয়সে। শিশুর হীনমন্যতা, লজ্জা, ভয়- এ সব কিছু শিশুর প্রক্ষভিক বিকাশের অন্তর্গত। জীবনের শুরুর দিকে উৎসাহ যোগানো ও শিক্ষাই তার পরিপূর্ণ বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। কথা বলা, পড়া, গান গাওয়া, ধাঁধাঁর সমাধান এবং অন্যদের সঙ্গে খেলাধুলা শিশুর ওপর সুস্পষ্ট প্রভাব ফেলে।
শিশু সম্পর্কে মনোবিজ্ঞানীদের ভাষ্যঃ
১. যে শিশু উপহাসের মধ্যে বড় হয়, সে ভীরু হয়ে বড় হয়।
২. যে শিশু সমালোচনার মধ্যে বড় হয়, সে শুধু নিন্দা করতে শেখে।
৩. যে শিশু সন্দেহের মধ্যে বড় হয়, সে প্রতারণা করতে শেখে।
৪. যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয়, সে শত্রুতা করতে শেখে।
৫. যে শিশু স্নেহের মধ্যে বড় হয়, সে ভালোবাসতে শেখে।
৬. যে শিশু উৎসাহ পেয়ে বড় হয়, সে আত্মবিশ্বাসী হয়।
৭. যে শিশু সত্যের মধ্যে বড় হয়, সে সুবিচার করতে শেখে।
৮. যে শিশু প্রশংসার মধ্যে বড় হয়, সে অন্যদের গুণ ধারণ করতে শেখে।
৯. যে শিশু ভাগ করে খাওয়ায় অভ্যস্ত হয়, সে সুবিবেচক হয়।
১০. যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয়, সে সহনশীল হয়।
১১. যে শিশু জ্ঞানের মধ্যে বড় হয়, সে চিন্তশীল হয়।
১১. যে শিশু সুখী পরিবেশে বড় হয়, সে ভালোবাসা ও সৌন্দর্য শেখে।
তথ্যসুত্র-১
তথ্যসুত্র-২
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




