somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হুজুরের মারের ভিডিও ভাইরাল, সাধারণ মানুষ যা ভাবছেন

১১ ই মার্চ, ২০২১ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মানুষের পৈশাচিকতা থাকে তার পোশাকের অভ্যন্তরে, মগজে। পরিবর্তন আনতে হবে সেখানে।

২। আপনার সন্তানকে প্রকৃতি মানুষ করে গড়ে তোলার জন্য আপনি আপনার সন্তানকে কার হাতে তুলে দিচ্ছেন একটু বিচার করে দেখুন। প্রত্যেক সন্তান তার মা-বাবার কাছে অনেক আদরের।

৩। প্রতিদিন এভাবে হাজারও লক্ষ কোটি শিশু নির্যাতিত হয়েছে, হচ্ছে, এবং হবে। এ আর এমন কি? শিশুরা আবার মানুষ নাকি? ওরা তো ‘জাতির ভবিষ্যৎ’! ভবিষ্যতের ভাবনা ভবিষ্যতে হবে, বর্তমানে কী?

৪। শিশুটি ভয়াবহ অপরাধ করেছে। যেনতেন অপরাধ নয়, ক্ষমার অযোগ্য অপরাধ! ছেলের সঙ্গে মাদ্রাসায় দেখা করতে যান শিশুটির বাবা-মা। তারা ফিরে যাওয়ার সময় শিশুটিও তাদের সঙ্গে বাড়ি যেতে বায়না ধরে। এমনকি সে মায়ের পেছন পেছন ছুটেও যায় কিছুটা পথ। এর চেয়ে গুরুতর অপরাধ আর কী হতে পারে?

৫। ভুল করে আমি ভিডিওটি দেখে ফেলেছি। দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন না। এসব দেখতে নেই। এসব ব্যাপারে চোখ বন্ধ করে রাখাই উচিত। এমন মামুলি ব্যাপার তো হরহামেশাই ঘটে। এ আর এমন কি? একটি ছোট্ট শিশুকে পাশবিকভাবে পেটানো হচ্ছে, এসব দেখার কী আছে? দেখলেও, এ নিয়ে একদম কথা বলতে নেই। কথা বললেই সর্বনাশ!

৬। মোল্লা মৌলভীরা যতই খারাপ হোক, কিছু কইলেই আপনে কাফের আর না হয় দোযখী অথবা নাস্তিক।

৭। প্রচন্ড রাগ হ‌চ্ছে ভি‌ডিও‌টি দে‌খে। চট্রগ্রা‌মের হাজহাজা‌রি‌ এলাকার এক‌টি মাদ্রাসায় শিশুর ওপর এক হুজু‌রের বর্বর অত্যাচা‌রের চিত্র দেখা গে‌ছে। ভন্ড, বর্বর এসব হুজুর‌দের কার‌ণে কত শিশুর শৈশব এমন ভয়াবহ হ‌য়ে ও‌ঠে, আমরা কি তার খবর রা‌খি? সাই‌কোপ্যাথ এসব হুজুর‌দের ‌বিচার কর‌বে কে?

৮। আপনারা কেবল পোশাক দেখে হুজুর ডাকেন কেন?
হুজুর অর্থ তো সম্মানিত। সম্মানটা দেয়ার আগে জ্ঞান আর শুদ্ধতা আছে কীনা খোঁজ নেন।
কেবল পোশাকি ধর্মচর্চা অধর্ম করার সুযোগ বাড়াচ্ছে। বাচ্চাছেলেগুলোর কান্নার শব্দ প্রান্তিক অর্ধশিক্ষিত পিতামাতার হৃদয় পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন।

৯। শিশুদেরকে ভালোবাসা দিয়ে পড়াতে হয়, এভাবে জল্লাদের মতো পিটুনি দিয়ে পড়ানো যায় না।
এরা শিক্ষক হয় কী করে! এদের চেয়ে জল্লাদ ভালো।

১০। মাদ্রাসাগুলোয় শিক্ষকদের ভণ্ডামি বন্ধ হোক। বেত নিষিদ্ধ হোক। শারীরিক নির্যাতন নিষিদ্ধ হোক। মাদ্রাসায় বলাৎকার ও ধর্ষণ নিষিদ্ধে বড়ো শাস্তির বিধান করা হোক। আসলেই কি হবে?

১১। বেহেস্তে যাওয়ার লোভে সন্তানকে মাদ্রাসায় না দিয়ে নিজে ভর্তি হয়ে যান!!!

১২। হুজুরদের মধ্যেও কিছু অনুপ্রবেশকারী আছে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২১ রাত ১২:২৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×