somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি কাউকে ঠকাই না, এটাই আমার শান্ত্বনা

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খালি হাতে বাসায় ফিরতে আমার ভালো লাগে না।
বাইরে থেকে বাসায় ফেরার পথে আমি সব সময় কিছু না কিছু নিয়ে যাই। পকেটে টাকা না থাকলে দশ টাকার বাদাম হলেও কিনে নিয়ে যাই। আমি মানুষকে বিশ্বাস করতে পছন্দ করি। বারবার ঠকি। তবু বিশ্বাস করি। সৃষ্টির সেরা জীবকে কেন অবিশ্বাস করবো? আমি যা-ই কিনি দোকানদার আমাকে ঠকিয়ে দেয়। কেন মানুষ আমাকে ঠকায়? আমি তো টাকা কম দেই নি। আমাকে সামান্য ঠকিয়ে কয় টাকা লাভ করে? বিক্রেতাদের এ কেমন মানসিকতা! আমেরিকা বা জাপানের বিক্রেতারা কি এভাবে মানুষকে ঠকায়? ব্যবসার নিয়ম'ই কি মানুষ ঠকানো? রবীন্দ্রনাথ বেশ কিছু ব্যবসা করেছেন। নিজে ঠকেছেন, কিন্তু কাউকে ঠকান নি।

১। দুইটা ডাব কিনেছি ১৫০ টাকা দিয়ে। বাসায় এসে দেখি ডাবে পানি নাই। আজিব!!!

২। নুডুলস কিনেছি। বাসায় এসে দেখি- নুডুলস এর মেয়াদ আরো তিন মাস আগেই শেষ হয়ে গেছে। অথচ এই দোকান থেকে আমি বহু বছর ধরে কেনাকাটা করছি।

৩। বড় চারটা লাল মোরগ কিনেছি। বাজার থেকেই কেটে এনেছি। বাসায় এসে দেখি তিনটা মোরগ। একটা দেয়নি।

৪। দেশী কই মাছ কিনলাম এক ডজন। একদম লাফাচ্ছে। বাসায় এসে দেখি, কই মাছ দুইটা কম দিয়েছে। আবার দশটার মধ্যে তিনটা মরা কই।

৫। নিজের হাতে বেছে বেছে এক ডজন কমলা কিনেছি। অথচ বাসায় এসে দেখি তিনটা কমলা পচা।

৬। এক বুড়ো লোক আদা বক্রি করছে। আদা আমার দরকার নাই। বুড়োকে দেখে মায়া লাগলো। বললাম, চাচা মিয়াঁ এক কেজি আদা দেন। আমি ধরবো না। আপনি'ই বেছে বেছে দেন। বাসায় এসে দেখি অর্ধেক আদাই পচা দিয়ে দিয়েছে।

৭। সেদিন নিউ মার্কেটের সামনে রাস্তায় আখের রস বিক্রি করছে। দশ টাকা করে গ্লাস। প্রায়ই খাই। আমি এক গ্লাস খেলাম। দশ টাকা দিলাম। আখের রস বিক্রেতা বলল, এক গ্লাস বিশ টাকা।

৮। গরুর মাংস কিনেছি তিন কেজি ১৮০০ শ' টাকা দিয়ে। বাসায় এসে দেখি, আমি যে মাংস কিনেছি সেটা দেয়নি। তেল চর্বিসহ হাবজাবি দিয়ে দিয়েছে। আমি জানি, মাংস বিক্রেতারা এমনই করে। আমার মাংস দরকার ছিলো দুই কেজি। এইবার হাজাবি ফেলে আমার দুই কেজি টিকবে।

৯। ডাক্তার এমন ওষুধ লিখে দেন প্রেসক্রিপশনে যেটা কোনো ফার্মেসীতে পাওয়া যায় না। সেদিন একটা ওষুধ 'পেডিগ্যাস' কমপক্ষে ৭০/৮০ টা দোকানে খুজলাম। কোথাও পেলাম না। আসলে যে ওষুধে লাভ কম সে ওষুধ ফার্মেসীওলারা রাখে না।

১০। গতকালের কথা। আমার পরিচিত এক মাছ বিক্রেতা। বাইল্লা মাছ নিয়ে এসেছে। বাইল্লা মাছ চাষের হয় না। মাছ বিক্রেতা জোর করে দুই কেজি বাইল্লা দিয়ে গেলো। বুয়া মাছ কাটতে গিয়ে দেখে মাছ একদম পচে গেছে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৫
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×