somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মাকড়শা

১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

আমি এখন কী লিখব সেটা গুরুত্বপূর্ন নয়।
কিভাবে লেখা হচ্ছে সেটা গুরুত্বপূর্ন। সকালে ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর দিনের আলো। আকাশে মেঘ নেই। গাছের পাতা গুলো সব শান্ত হয়ে আছে। যেনো এখনো তাদের ঘুম ভাঙ্গেনি। কাচের মতো স্বচ্ছ রোদ চারিদিকে। রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখেছি, আমি সাপের জগতে চলে গেছি। হাজার হাজার সাপ আমাকে ঘিরে আছে। কিন্তু সকালে ঘুম ভাঙ্গার দেখি পায়ের কাছে একটা মাকড়সা।মাকড়সা টা একটা তেলাপোকা ধরে নিয়ে যাচ্ছে।

ব্যালকনিতে দাঁড়িয়ে পরপর দু'টা সিগারেট শেষ করলাম।
এখন মনে হচ্ছে, আমি সবকিছু থেকে হেরে যাওয়াই আমার নিয়তি। আজ আমি সারা ঢাকা শহর হেঁটে বেড়াব। মাঝে মাঝে রাস্তার পাশের দোকান থেকে চা খেয়ে নিব। হাঁটতে হাঁটতে পা ব্যাথা হয়ে গেলে ধানমন্ডি লেকে গিয়ে শুয়ে থাকব, অনেকক্ষন, অনেকক্ষন।মিছামিছি বিনা পয়সায় বুফে খেয়ে নিব। আসলে দিনদিন আমি বড় হতে থাকি মিছামিছি। আমার বুদ্ধি বাড়ে না, জ্ঞান বাড়ে না। বারবার কে যেনো বলে, তুমি একটা অপদার্থ। পৃথিবীতে তোমার কোনো মূল্য নেই। মধ্য দুপুরে মধ্য রাস্তায় আমি দিশেহারা হয়ে যাই। তারপরও কেমন একটা অহংকারের হাসি মুখে ফুটে ওঠে (হা হা হা) কিন্তু একটা অক্ষম মন নিয়ে চলাফেরা করি।

''শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে।
তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যও
যে যার সৃস্তির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে।
হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ-
তবু যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন
একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।"


পৃথিবীর সব মানূষ আমাকে ঠকিয়েছে।
কিন্তু আমি প্রতিশোধ নিতে চাই না। মাঝে মাঝে আমার চোখে পানি এসে পড়ে। পেঁয়াজের কারণে নয়। আমার দুর্ভাগ্য আমি কখনো প্রমান করতে পারি না যে আমি নির্দোষ। কিছু মানূষের কথা বার্তায়, আচার আচরনে আমার খুব রাগ হয়। কিন্তু আমি রাগ দেখাই না। মনে মনে ভেবে নিই আমার জগতটাই শ্রেষ্ঠ। কিন্তু একেবারে অকপটে বলা যায় যে, আমি মরে গেলে আমার পরিচিতজনদের আমাকে নিয়ে বলার মতো কিছুই থাকবে না। পৃথিবীর যাবতীয় অপমান- বাস্তবিক আমি ভুলে থাকতে চাই। আর খুব বুঝতে চেষ্টা করি, মানূষের সাথে মানুষের সম্পর্ক কি? খুব শান্ত সরল মানূষের মধ্যেও খুনের ইচ্ছা লুকিয়ে থাকতে পারে।

ইদানিং ভাবছি রাস্তার পাশে একটা চায়ের দোকান দেব।
গরম ধোঁয়া ওঠা চা। হাজার হাজার মানূষ আমার কাছে চা খেতে আসবে। দুঃখ একটাই জীবনানন্দ কে চা খাওয়াতে পারবো না। "সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।" আজ সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে একটা গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম। যদি একটু উনিশ-বিশ হতো,তাহলে আমি এতক্ষনে স্বর্গে বসে বসে আইনষ্টাইনের সাথে বিয়ার খেতাম বা শরৎচন্দের সাথে প্রেম-ভালোবাসা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করতাম বা রবীন্দ্রনাথের সাথে চা খেতে খেতে আধুনিক ছোট গল্প নিয়ে তর্ক করতাম বা কার্ল মার্কসের সাথে কফি খেতে খেতে ইরাক-আমেরিকার ঝগড়া বিষয়ে তার মতামত জেনে নিতাম কিংবা ওসব কিছুই না করে পরী বা হূরদের সাথে বসে আড্ডা দিতাম।

অন্ধকারের মত
আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌছাবার সময় আছে
পৌছে অনেকক্ষন বসে অপেক্ষা করবার সময় আছে।"






সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×