
ছবিঃ আমার তোলা।
স্থানঃ ফরিদপুর।
ক্যামেরাঃ নাইকন ৩২০০
সময়ঃ দুপুর দুইটা।
মেয়েটি বাদাম ছিলিলো,
ছেলেটি বাদাম গিলিলো,
একদা বাদাম হইলো শেষ-
ছেলেটি নিরুদ্দেশ।
১। শিশুকে সৃজনশীল করার জন্য আমাদের পাঠ্যক্রম সৃজনশীল করা উচিত। যারা শিশুদের নিয়ে ভাববেন তাদের সৃজনশীল হওয়া চাই সবার আগে। তাহলেই প্রকৃত পক্ষে আমরা একটি সুন্দর প্রজন্ম পাবো।
২। ‘জান্নাতী রমণী’ সংগ্রহে রাখার মত একটি বই। লিখেছেন, আব্দুল্লাহ আল কাফী। আশাকরি বইটি পড়ে মুসলিম নারী পুরুষ উভয়ে উপকৃত হবেন। বইটি আমি পড়লাম। বইটি পড়ে আমার মনে হয়েছে, শুধু শুধু বেঁচে আছি। মরে গেলেই জান্নাতী রমনীরা আমাকে সুখের সাগরে ভাসিয়ে দিবে। আসল আনন্দ মৃত্যুর পরে।
৩। যে যাই বলুক, চীনদের জন্যই একটা রিকশাচালক পর্যন্ত মোবাইল ফোন ব্যহার করতে পারছে।
৪। ধার্মিকের স্বপ্ন ইউরোপ-আমেরিকা, অথচ তাদের হৃদয়ে মধ্যযুগ।
৫। গতকাল বাজারে গিয়েছিলাম। পৃথিবী এগিয়ে গেছে। আসছে রমজান। শয়তান আগে আগেই ব্যবসা সংশ্লিষ্টদের হাতে দায়িত্ব অর্পন করে অবসরে গেছে।
ভাঙে কতক, হারায় কতক
যা আছে মোর দামী-
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
পৃথিবীর সকল মানুষসহ সকল প্রাণী ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ভালো থাকুক।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




