
নুরুলইসলা০৬০৪ উনি কোনো কিছু লিখেন না। গত এক বছরে একটা পোষ্টও লিখেন নাই। তবে উনি ভালো মন্তব্য করেন। এক বছরে প্রায় সাড়ে তিন হাজার মন্তব্য করে ফেলেছেন। উনার মন্তব্যের ধার আছে। তেজ আছে। উনার মন্তব্য গুলো আমার খুব ভালো লাগে। আমি উনাকে বলেছিলাম, আপনি লিখুন। আপনার লেখার পাঠকের ভাব হবে না। উনি আলসেমি করেন। লিখেন না। আমার ধারনা উনি লিখলে উনার লেখা ব্লগের সম্পদ হয়ে থাকতো। চাঁদগাজীর পরেই উনার অবস্থান হতে পারতো।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন একজন নিরপেক্ষ ব্লগার। আধুনিক মানুষ। নিপাট ভদ্র ব্লগার। একজন নিরব ব্লগ বিশ্লেষক। তার মধ্যে কোনো কুসংস্কার নেই। দশ বছরের বেশী সময় ধরে ব্লগে আছেন। বেছে বেছে ভালো পোষ্ট গুলোতে সুন্দর মন্তব্য করেন। ইদানিং ব্লগে তার লেখার পরিমান কমে গেছে। তিনি মালোশিয়ার নিত্য গুরুত্বপূর্ন ঘটনা গুলো নিয়ে ভালৈ লিখতেন। সুন্দর ঝরঝরে লেখা। তার লেখায় কোনো ভান-ভনিতা থাকে না। আশা করি সামনের দিন গুলোতে তিনি ভালো ভালো লেখা আমাদের উপহার দিবেন।
ডঃ এম এ আলী 'সূর্যের চেয়ে বালি গরম' একটা কথা আছে। তার মন্তব্য গুলো পোষ্টের চেয়ে বড় হয়। চমৎকার জ্ঞানগর্ব মন্তব্য করেন। উনি পোষ্ট খুবই কম দেন। অবশ্য উনি যখন কোনো পোষ্ট দেন। বিশাল পোষ্ট দেন। তার পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। কারন তিনি পোষ্ট লেখার আগে সে বিষয়ে অনেক লেখাপড়া করে নেন। এই দুই তিন মাস আগে লেখা তার ''আম্রপালী মহাকাব্য'' লেখাটা ব্লগে বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। সেই পোষ্টে শ্রদ্ধ্যেয় চাঁদগাজীসহ সমস্ত ব্লগাররা ভূয়সী প্রশংসা করেছিলেন।
মরুভূমির জলদস্যু একজন একটিভ ব্লগার। কোনো ক্যাচালে যান না। নিজের মনে পোষ্ট দেন। মন্তব্য করেন। তার ব্লগিং সুন্দর। ঝামেলা বিহীন। তিনি ছবি তোলেন। বলতে দ্বিধা নেই আমার চেয়ে ভালো ছবি তোলেন। তার ছবি ব্লগ এবং এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার পোষ্ট গুলো আমি বেশ উপভোগ করি। তার আরেকটা ধারাবাহিক আছে 'রবিবাবুর চন্দ্রকণা' নামে। এটাও আমার খুব ভালো লাগে। তিন ১১ বছরের বেশী সময় ধরে ব্লগে আছেন। তার জন্য শুভ কামনা।
অনল চৌধুরী একজন ভালো ব্লগার। তিনি তার আইডিতে স্পষ্ট লিখে দিয়েছেন- 'সাহসী সত্য। এই নষ্ট দেশ-জাতি-সমাজ পরিবর্তনের প্রচেষ্টাকারী একজন যোদ্ধা। বাংলাদেশে পর্বত আরোহণের পথিকৃত'। উনার লেখা আমার ভালো লাগে। উনি তার সমস্ত চিন্তাভাবনা তার লেখায় ছড়িয়ে দেন। আজগুবি মন্তব্য করেন না। পোষ্ট পড়ে সুন্দর যুক্তিসঙ্গত মন্তব্য করেন। উনার পোষ্ট পড়লেই বুঝা যায় উনি দেশের সমস্যা গুলো নিয়ে খুব ভাবেন। দেশ এবং দেশের মানুষের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে।
জুল ভার্ন একজন ভদ্র, বিনয়ী এবং শান্ত ব্লগার। দীর্ঘদিন ধরে ব্লগে আছেন। অল্প লিখেন কিন্তু সুন্দর লিখেন। তার প্রিয় কবিদের মধ্যে একজন 'জীবনানন্দ দাশ'। আমার মনে আছে, তিনি প্রায় ৮/৯ বছর আগে একটা পোষ্ট দিয়েছিলেন- 'দূর্ভোগের আর এক নামঃ জেনেভা ক্যাম্প' নামে। খুব চমৎকার একটা পোষ্ট। সেই পোষ্ট পড়ার পর আমি নিয়মিত তার পোষ্ট গুলোতে চোখ রাখি। তার প্রিয় শখ সম্ভবত ভ্রমন। একসময় তিনি ভ্রমন নিয়ে অনেক রকম পোষ্ট দিতেন।
চাঁদগাজী ব্লগ ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সর্বকালের শ্রেষ্ঠ ব্লগার। তিনি সামু ব্লগের ওস্তাদ ব্লগার। প্রচন্ড বুদ্ধিমান, মানবিক এবং সাহসী একজন মানুষ। ন্যায়ের কথা বলেন। ভালো কথা বলেন এবং সাহসী কথা বলেন। আমি তার ভীষন ভক্ত। যে কথা গুলো নানান কারনে কেউ বলেন না, সেই সব কথা বুক ফুলিয়ে তিনি বলেন। তার মতো রসিক এবং সাহসী ব্লগার আমি আর দেখি নাই। বড় বড়, বাঘা বাঘা ব্লগার তার কাছে নতিস্বীকার করেছে। তবে দুঃখের বিষয়- ব্লগে সবচেয়ে বেশী তার উপরে আক্রমন হয়েছে। এবং তাকে কেউ হারাতে পারে নি। আজও সামুতে কেউ ঝামেলা পাকাতে এলে তিনি বীরের মতোন তার মোকাবেলা করেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




