somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বুদ্ধি থাকলে সংসারে অশান্তি হয় না

১৪ ই মার্চ, ২০২১ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি একজন বুদ্ধিমান মানুষ।
এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আমার বুদ্ধির কারনেই সুরভির সাথে আমার কোনো ঝগড়া হয় না। সুন্দর ঝামেলাবিহীন আনন্দময় সম্পর্ক আমাদের। চারপাশে তাকিয়ে দেখি স্বামী স্ত্রী'রা কত কুৎসিত ভাবেই না ঝগড়া করছে। আজ সুরভি দোতলায় যাচ্ছে, ফাইহা'র নখ দোতলার ভাবি কেটে দিবেন। যাওয়ার আগে আমাকে বলে গেলো- চুলায় ভাত। পাঁচ মিনিট পর যেন ভাত ঠিকা দিয়ে দেই। অথচ আমি ব্লগে বসে ভাতের কথা ভুলে গেলাম। এক ঘন্টা পর আমার ভাতের কথা মনে পড়লো। রান্না ঘরে গিয়ে দেখি- ভাত পুড়ে কয়লা। পাতিল পুড়ে ভয়াবহ অবস্থা। বিকট গন্ধ বের হচ্ছে। এখন যদি সুরভি এসে দেখে- তাহলে ক্যাট ক্যাট শুরু করে দিবে হয়তো। ক্যাট ক্যাট করারই কথা।

আমি সাথে সাথে সব ভাত ফেলে দিলাম।
পাতিল ধুয়ে ফেললাম। অবশ্য পোড়া দাগ উঠাতে বেশ বেগ পেতে হয়েছে। ২৫ মিনিট সময় লেগেছে পোড়া দাগ উঠাতে। যাই হোক, নতুন করে ভাত বসিয়ে দিলাম। পনের মিনিটের মধ্যে ভাত হয়ে গেলো। আর পোড়া ভাত গুলো ফেলতে মায়া লাগলো। ছাদে গিয়ে ভাত গুলো রেখে এলাম। আমাদের ছাদে কাক, কবুতর, চড়ুইসহ অনেক পাখি আসে- তারা হাসি মুখে খেয়ে নিবে। আবার আমার জন্য দোয়া করবে। বুদ্ধির জোরে সুরভির ক্যাট ক্যাট থেকে বেঁচে গেলাম। কিছু টেকনিক করতে পারলেই সংসারে ঝামেলা হয় না। সাপও মরে যাবে লাঠিও ভাঙ্গবে না। অবশ্য সুরভি দুপুরে খাওয়ার সময় বলেছে, আজ এত ভাত কেন? আমি তো এত ভাত কখনও রান্না করি না। আমি বললাম, বরকত হয়েছে। সুরভি হেসে ফেলল। সুন্দর হাসি।

সেদিন সুরভি এক বালতি কাপড় ভিজিয়েছে।
পরে জানা গেলো বুয়া আসবে না। তাহলে এখন এই এক বালতি কাপড় কে ধুবে? সুরভি বলল, আমিই ধুয়ে ফেলি। আমি বললাম, না তুমি ধুবে না। তোমার ঠান্ডা লেগে গেলে, ফাইহা'র ঠান্ডা লেগে যাবে। খুব সাবধান থাকতে হবে। সুরভি বলল- তাহলে কি করবো? আমি বললাম, তুমি দোতলায় যাও। (সেদিন দোতলায় আমাদের দাওয়াত ছিলো) আমি ব্যবস্থা করছি। সুরভি বলল, তুমি কি কাপড় ধুতে পারো? আমি বললাম, আমি সব পারি। সুরভি দোতলায় গেলো। আমি কাপড় ধুতে পারি না। ঘর মুছার তো প্রশ্নই আসে না। আমার মা জীবনে কাপড় ধুতে দেয় নি। তাছাড়া এসব ঘর মুছা- আমি পারিও না। কোনোকালে করিও নি। আমাদের বংশের ছেলেরা এসব কাজ কোনোদিন করে না। আমি একটু বুদ্ধি করলাম। বুদ্ধি থাকলে সব সমস্যার সমাধান অতি সহজেই করা যায়।

আমি তিন তলার বুয়াকে বললাম-
বুয়া এই নাও একশ' টাকা কাপড় গুলো ধুয়ে দাও। বুয়া বলল, আমার সময় নেই। আমি আরো একশ' টাকা দিলাম। বুয়া বলল, ভাইজান আমি আপনাকে পছন্দ করি। আপনি কিছু বললে মানা করতে পারি না। আমি বললাম, বুয়া তুমি অনেক ভালো বুয়া। এই এলাকায়, না এই ঢাকা শহরে তোমার মতো ভালো বুয়া আর একজনও নেই। ঈদে তোমাকে একটা শাড়ি দিবো। বুয়া খুশি হয়ে গেলো। আমি বললাম, ঘরও মুছে দিও। বুয়া সুন্দর করে কাপড় ধুয়ে দিলো। ঘর মুছে দিলো, এমনকি বাথরুমও পরিস্কার করে দিলো। সুরভি দোতলা থেকে দাওয়াত খেয়ে এসে দেখে কাপড় ধোয়া হয়ে গেছে। ঘর মোছা হয়েছে। বাথরুমও পরিস্কার। সুরভি আমার উপর খুব খুশি হলো। বলল, তুমি এত ভালো কেন? আমি বললাম, আমি ছোটবেলা থেকেই ভালো। একটু টেকনিক করলাম- সুরভি খুশি। সংসারেও কোনো ঝামেলা নাই। সংসারে সব সময় বুদ্ধি করে চলতে হয়। বুয়াকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম, সুরভিকে কিছু বলার দরকার নাই।

সেদিন বাজার থেকে একটা পাকা পেঁপে এনেছি।
পেঁপেটা মোটেও ভালো হয় নি। একদম খাওয়ার অযোগ্য প্রায়। সুরভি বলল, এতদিন ধরে বাজার করো, তবু জিনিস চিনো না? পেঁপে টা দেখ আনো নাই? আমি চট করে বলে দিলাম- আরেহ এটা তো কিনি নাই। পাশের বাসায় ছাদে পেঁপে গাছ আছে না। ওরা দিয়েছে। সুরভি বলল, দূর থেকে তো ওদের পেঁপে গাছটা দেখতে ভালোই লাগে। আমি বললাম, অসুবিধা নাই, আগামীকাল সুন্দর দেখে একটা পেঁপে নিয়ে আসবো। বুদ্ধির জোরে টিকে গেলাম। সেদিন চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে রাত সাড়ে এগারোটা করে ফেললাম। এক ছাগললে ধর্ম সম্পর্কে বুঝাচ্ছিলাম। বাসায় ফিরতেই সুরভি বলল, এত রাত করে ফিরলে? ফাইহা'র কথা তোমার মনে পড়ে না? আমি বললাম, খুব মনে পড়ছে। কিন্তু মার ওষুধ আনতে গিয়ে দেরী করে ফেললাম। এমন ওষুধ কোথাও খুঁজে পাই না। শেষে শাহবাগ গেলাম। তাই দেরী হয়ে গেলো। তা না হলে আমি সন্ধ্যা সাত টার মধ্যে বাসায় থাকতে পারতাম।

কিছু কিছু মিথ্যা সোসাইটি এলাঊ করে।
সবচেয়ে বড় কথা আমার মিথ্যাতে কোনো পাপ হয় না। যে মিথ্যা শান্তির জন্য বলা হয় এবং অন্যের ক্ষতি হয় না- সেটাতে গুনাহ হয় না। এই ছোট ছোট মিথ্যা গুলো যদি আমি না বলতাম- তাহলে সুরভি ক্যাট ক্যাট করতো। রাগের মাথায় আমিও ক্যাট ক্যাট করতাম। এক কথায়, দুই কথায় লেগে যেতো ঝগড়া। আমাদের ঝগড়া দেখতো পাড়াপ্রতিবেশী। তারা আড়ালে হাসতো। সেই সুযোগ তাদের দিবো কেন? আমার বুদ্ধি আছে না? 'বুদ্ধি' হচ্ছে জ্ঞানীদের অস্ত্র। এই অস্ত্রের জোরে আমি সুরভি ভালো আছি। আমাদের ঝগড়া হয় না। সুন্দর আনন্দময় সময় পার করছি। আপনিও ট্রাই করে দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ রাত ১০:১২
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×