
মনটা ভালো নেই।
ছাদে ড্রামে আমার আম গাছ থেকে আম গুলো সব পড়ে যাচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে যাই। গিয়ে দেখি, গাছ থেকে ছোট আম গুলো ঝরে পড়ে আছে। খুব খারাপ লাগে। আম গুলো কেন পড়ে যাচ্ছে। আমি তো খুব যত্ন নিয়েছি। সার দিয়েছি। নিয়মিত পানি দিয়েছি। এ বছর গাছে প্রচুর মুকুল এসেছিলো। মুকুলে গাছের সব পাতা ঢেকে গিয়েছিলো প্রায়। মুকুল দেখে আমি খুব খুশী হয়েছিলাম। মুকুল থেকে প্রচুর আম ধরলো। অথচ....
এখন প্রতিদিন আম গুলো পড়ে যাচ্ছে।
এরকম পড়তে থাকলে গাছে একটা আমও থাকবে না। আমার এত দিনের পরিশ্রম সব জলে গেলো? প্রতি সপ্তাহে আগাছা পরিস্কার করেছি। প্রতিদিন বিকেলে পানি দিয়েছি। গত তেরো তারিখ হঠাত ঝড় এলো! কথা নেই, বার্তা নেই বিকেলে হঠাত ঝড় এলো। বেশ ভালোই ঝড়টা হয়েছে। সামান্য বৃষ্টিও হয়েছিলো। সেদিন ঝড়ে গাছ লন্ডভন্ড অবস্থা। ঝড়ে গাছের অর্ধেক আম পড়ে গেলো। আমি আগারগাও এক নার্সারীতে আলাপ করলাম। ওরা বলল, পুরো গাছ নেট দিয়ে ঢেকে দিন।
নেট দিয়ে গাছ ঢেকে দেওয়ার সময় পাই নি।
ঝড় তো আর আমাকে বলে কয়ে আসেনি। সামনে বৈশাখ মাস। ঝড় আরো আসবে। আসুক। যা আছে কপালে তাই হবে। আম গাছটা তো মরেই গিয়েছিলো। গাছের সব পাতা হলুদ হয়ে ঝরে গিয়েছিলো। সেই মরা গাছে সার আর পানি দেওয়ার কারনে নতুন করে জীবন ফিরে পেয়েছে। মুকুল এসেছে। আম হয়েছে। কিন্তু আম গুলো পড়ে যাচ্ছে। সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো সব আগে থাকতেই ঠিক করে রেখেছেন। আমাদের খেলার কথা আমি খেলছি।
আমার আম গাছের পাশে পেয়ারা গাছ আছে।
সেই পেয়ারা গাছটাও মরে গিয়েছিলো। একদম গাছের সব পাতা রোদে পুড়ে মরে গিয়েছিলো। সেই মরা গাছের চরম যত্ন নিয়েছি। গাছ বেঁচে উঠেছে। আবার সবুজ পাতায় ভরে গেছে। গাছে অনেক ফুল হয়েছে। ফুল থেকেই এখন পেয়ারা হবে। অলরেডি বেশি কিছু পেয়ারা দেখা দিয়েছে। পেয়ারা গুলো ঝরে পড়বে না। কারন আম গাছের চেয়ে পেয়ারার ডাল শক্ত। দেখি, শেষ পর্যন্ত কি হয়। আমার খেলার কথা আমি খেলছি। সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসেন। তার হাতে নাটাই।
নানাবিদও কারনে আমার মন ভালো নেই।
আমি একদম চুপ মেরে আছি। বোবা হয়ে আছি। অন্ধ হয়ে আছি। অথচ ইচ্ছা করে একটা চাবুক নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ি। যেখানেই অন্যায় দেখবো। দু'ঘা করে চাবুক মেরে দিবো। মুখের কথায় কাজ হবে না। শালাদের শায়েস্তা করতে চাবুকই লাগবে। দৃশ্যটা যেন আমি চোখের সামনে দেখতে পাই। খুব সুন্দর একটা সাদা ঘোড়া। ঘোড়াটা খুব সুন্দর করে সাজানো। আমি রাজার কুমার রাজ পোষাকে ঘোড়ায় বসা। আমার এক হাতে চাবুক অন্য হাতে ঘোড়ার লাগাম ধরা।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




