
ছবিঃ আমার তোলা।
১। তখন আমার বয়স ছিল সাত বছর।
বন্ধুদের সাথে খেলতে গিয়ে আমি পথ হারিয়ে ফেলি। হাঁটতে হাঁটতে আমি দূরে কোথাও চলে যাই। আমি একটা মসজিদের সিড়িতে বসে খুব কাঁদলাম। তারপর সেখানেই ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙল, তখন বিকেল গড়িয়ে গেছে, রাত সমাগত। আমি দেখলাম আমার পাশে কয়েকটা পয়সা পড়ে আছে।
২। জীবন এত ছোট, তবু কত সামান্য ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যায় কত সুন্দর সম্পর্ক।
৩। আপনার দাদার মেয়ের একমাত্র ভাবীর ছেলের নানার একমাত্র মেয়ে আপনার কি হয়?
৪। আমাদের একটা ভালো দৈনিক পত্রিকা এবং ভালো একটি টিভি চ্যানেলের খুব অভাব। যে পত্রিকা বা চ্যানেল কোনো দলের কথা বলবে না। নিরপেক্ষ দৃষ্টিতে সবকিছু দেখাবে।
৫। হিংসা,ঘৃণা, বিদ্বেষ নিয়ে কেউ জন্মায় না! ধর্মগ্রন্থ গুলোই মানুষকে হিংস্র করে তুলে।
৬। যতদিন পর্যন্ত সংখ্যালঘু বাঙালীরা এদেশের মাটিতে বুকভরা নিঃশ্বাস নিয়ে কথা বলতে পারবে না ততদিন পর্যন্ত নিজেদেরকে বাঙালী দাবী না করে শুধু মুসলমান দাবী করুন!
৭। মনুষ্যত্ববোধ যাদের নেই এরা কি কেউ মানুষ? আর যে মানুষ নয় সে কীকরে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদী হতে পারে! ধার্মিক তো তাঁরাই যারা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসে!
৮। মামুনুল হকের সমর্থকরা শুধু ভাঙচুর করতে পারে, কোনকিছু গড়ার ক্ষমতা রাখে না।
না সভ্যতা না সৌহার্দ্য।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২১ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




