
ছবি ফেসবুক।
এই ছবিটা আজ ফেসবুকে খুব ঘুরছে।
ছবিটা দেখে আমার খুব ভালো লেগেছে। চমৎকার ছবি। যতটুকু জানি তারা চার বান্ধবী। বুয়েটের ছাত্রী ছিলেন। সবচেয়ে বড় কথা তারা মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, সম্মান করি। এই চারজন নারী সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে দয়া করে জানাবেন।
ছবিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে গাড়ীতে তার চারজন বসেছিলেন, স্বাধীনতার ৫০ বছর পর বর্তমানে ২০২১ সালে সেই একই গাড়ীতে, একই জায়গায় তারা চারজন। এই ছবিটা ব্লগার অমি রহমান পিয়াল ভাই পেলে হয়তো 'জন্মযুদ্ধ' লোগো লাগিয়ে দিতেন। এবং তার কাছ থেকে হয়তো ছবির চারজন নারী সম্পর্কে অনেক তথ্য দিতে পারতেন।
ছবির চারজনের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালবাসা।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২১ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





