
রোদে ভিজে কাক হয়েছি,
তোমার সামনে দাঁড়ানো যায়?
যখন আনন্দে থাকি,
মাথার চুল মুঠোয় পুরে টানতে থাকি।
চারদিকে দুঃখের হাতছানি
স্পর্শ করি আনন্দের প্রজাপতিটিকে
কাল সারারাত ছিল না বৃষ্টি, ছিল না ঘূনি ঝঁড়।
কান্না ছাড়া কোনো মানব মানবী হয় না
আকাশ মেঘে মেঘে ভরে গেলেই বৃষ্টি হয়
বুকে দুঃখ কষ্ট থাকলেই কান্না আসে না,
মেঘ ডাকলেই মেঘে মেঘে বিদুৎ চমকায় না।
এমনও বৃষ্টি আছে জলহীন
এমনও কান্না আছে জলহীন
কোথাও কেউ নেই-কিন্তু
তোমাকে আমি খুঁজে বেড়াই।
রাজকন্যা কখন তোমার ঘুম ভাঙ্গবে?
এই বর্ষা শেষ হওয়ার আগে
তোমার আমার দেখা হবে কিনা?
মনে জাগে সংশয়, কিংবা আর কোনো দিন?
পথে যেতে যেতে ভুল সুরে গান গাই-রবীন্দ্রনাথের।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




