দেরী হোক, যায়নি সময়
২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই কবিতা লিখি
যেখানে ইচ্ছা দাঁড়ি দেই, যেখানে ইচ্ছা কমা দেই
তাতে তোমাদের কোনো সমস্যা?
আমি তো রবীন্দ্রনাথ, নজরুন বা জীবনানন্দ নই
আমি হলাম ভাঙ্গা কূলার ছাই, অকাজের কাজী
তবে নর্দমার কীট নই, নই দুষ্টলোক।
আমি যদি চাই, হেঁটে হেঁটে এয়ারপোর্ট চলে যেতে পারি
অথবা সদরঘাট গিয়ে লঞ্চে করে চাঁদপুর চলে যেতে পারি
তাতে কার কি? জানি কারো কিছু না। তাতে আমার কি!
মেজাজ খারাপ হলে- অকথ্য ভাষায় গালি দিতে পারি
পারি গুনগুন করে ভুল সুরে রবীন্দ্রনাথের গান গাইতে।
একদিন আমি আগুন লাগিয়ে দিবো, চাবুক দিয়ে পেটাবো
বিশ্বসংসার তছনছ করে দিবো, এলোমেলো করে দিবো
দুষ্টলোকদের শিক্ষা দিয়ে দিব, দূর্নীতিবাজদের কান মলে দিব
আমি অপেক্ষা করি, অপেক্ষা করতে আমার ভালোই লাগে
জানি আমি, আমার হাতে সময় আছে। দেরী হোক যায়নি সময়।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন