somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রমিজ আর মালতি

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

রমিজের বউ রমিজকে লাথথি দিয়েছে।
রমিজ এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না। সে আজ কাজে যায় নি। বটতলা বসে আছে সারাদিন। তার মন ভীষণ খারাপ। সে মনের দুঃখে গাজা খেয়েছে বেশ। তার চোখ ভয়াবহ লাল। সন্ধ্যায় সে আলামিন বাজারে যাবে। সেখানে সে প্রচুর মদ খাবে। বাংলা মদ। অবশ্য আলামিন বাজারে বিদেশী মদ পাওয়া যায় না। রমিজের মনে আজ বেজায় দুঃখ। রমিজ তার দুঃখের কথা কাউকে বলতেও পারছে না। 'স্ত্রী স্বামীকে লাথথি দিয়েছে' এই কথা কাউকে বলা যায়?

রমিজের বউ এর নাম মালতি।
মালতি খুবই ভালো মেয়ে। সে তার স্বামীকে খুবই ভালোবাসে। শ্রদ্ধা, ভক্তিও করে। রমিজের আছে বাতের ব্যথা। তার শরীর কামড়ায়। মালতি স্বামী শরীর টিপে দেয়। মাথা ব্যথা করলে মাথার চুল টেনে দেয়। স্বামী যা খেতে পছন্দ করে মালতি তাই রান্না করে। মালতি জানে, একটা মেয়ের দুনিয়াতে সবচেয়ে আপন তার স্বামী। স্বামী ছাড়া গতি নাই। স্বামী ছাড়া বেহেশতেও যাওয়া যায় না। স্বামী খুশি থাকলে আল্লাহও খুশি থাকেন।

আলামিন বাজারে এক জ্যোতিষি আছে।
জ্যোতিষির নাম আকমল মৃধা। রমিজ তার বাড়ি গেলো। আকমল মৃধা বলল, ঘটনা কি বলো রমিজ মিয়াঁ? রমিজ লজ্জায় বলতে পাছে না- তার স্ত্রী তাকে লাথথি দিয়েছে। তাই সে বুদ্ধি করে বলল, স্বপ্নে দেখেছি মালতি আমাকে লাথথি দিয়েছে। স্ত্রী লাথথি খাওয়া কি খারাপ। এই স্বপ্নের মানে কি? এরকম স্বপ্ন কেন দেখলাম মৃধা ভাই? আকলম বলল, স্বপ্নে লাথথি খেয়েছো, তাতে কি? বাস্তবে তো আর খাওনি। কত লোক বাস্তবে স্ত্রীর লাথথি খায়। তাছাড়া সারা জীবন স্ত্রীরা স্বামীর লাথথি খেয়েছে। এবার নিয়ম বদলাক।

সন্ধ্যা হয়েছে গেছে।
মালতি বেশ চিন্তিত। রমিজ এখনও ফেরেনি। সে তো প্রতিদিন কারখানা থেকে বিকেলের মধ্যে ফিরে আসে। আজ দেরী করছে কেন? মালতি খুব টেনশন হচ্ছে। সে এখন কি করবে? মানুষটা এত দেরী করছে কেন! আজ মালতি কাইকা মাছ রান্না করেছে বেগুন আর আলু দিয়ে। সাথে টোমেটো দিয়েছে। তরকারি খেতে বেশ হয়েছে। রমিজ কাইকা মাছটা অনেক পছন্দ করে। মালতি মাগরিবের নামাজ পড়েছে। দুই রাকার নফল নামাজ পড়ে স্বামীর দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করেছে।

রাত এগারোটায় রমিজ বাড়ি ফিরেছে।
মালতি বলল, এত দেরী কেন? রমিজ টলতে টলতে বলল, খানকি মাগী আমি তোকে তালাক দিবো। বেয়াদপ মাগী। সিলান মাগি। স্বামীকে লাথথি দিলি তুই?! মালতি বলল, আমি তোমাকে কখন লাথথি দিলাম? তাছাড়া লাথথি দিবো কেন? স্বামীকে কেউ লাথথি দেয়? আমি তোমাকে ভালোবাসি। রমিজ বলল, আমি স্বপ্নে দেখেছি তুই আমাকে লাথথি দিয়েসিছ। মালতি বলল, এরকম ভুল স্বপ্ন লোকে অনেক দেখে। এগুলো কোনো ব্যাপার না। আসেন। চুপ করে এখন ভাত খান। রাতে আদর করে দিবো।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:২৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×