somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

You are already dead, you just haven't caught up yet

২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

১। জীবনে একটা সময় আসে যখন তোমার সত্যিকারের একটা বোধ জন্ম নেয়, যখন তুমি জীবনকে সত্যিকারভাবে বুঝতে পারো। তীব্র হতাশা আর দুঃখের একটা পর্যায়ে একসময় তোমার ভেতরের "আমি" জেগে ওঠে এবং চিৎকার দিয়ে বলে - যথেষ্ট হয়েছে! নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে একসময় তুমি শান্ত হয়ে আসো, তোমার কান্না থেমে যায়, তুমি আয়নায় তোমাকে দেখো, তুমি জানালা খুলে বাইরের আকাশটাকে দেখো। আর তখন আস্তে আস্তে তুমি জীবনকে আবিষ্কার করো একটু অন্যরকমভাবে, পৃথিবীটাকে দেখো একটু অন্য চোখে।

২। কবিদের নামের সঙ্গে উপাধি জুড়ে দেওয়া বাঙালি মধ্যবিত্তের ধর্ম। মনে হতে পারে, আবেগের আতিশয্যে এমনটি ঘটেছে; কিন্তু এর মধ্যে রয়েছে কপটতা ও চালাকি। বিহারীলাল চক্রবর্তী, যাঁকে গুরু মেনেছিলেন রবীন্দ্রনাথ, তাঁর জন্যেও বরাদ্দ হয়েছে একটি উপাধি 'ভোরের পাখি'। নজরুলের জন্যে যেমন নির্ধারণ করা হয়েছে 'বিদ্রোহী কবি', 'সাম্যের কবি' আখ্যা। রবীন্দ্রনাথ-নজরুলের প্রতি বাঙালির আবেগ যত সরল মনেই হোক না কেন, একটু ভেবে নিলে এর মধ্যে যে কপটতা রয়েছে, তা টের পাওয়া যায়। নোবেল পুরস্কার পাওয়ার আগে সাহিত্যে তো বটেই, শিক্ষিত সমাজেও রবীন্দ্রনাথ লক্ষণীয়ভাবে স্বীকৃত ছিলেন না।

৩। মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যায় পরিণত করতে যে যত বেশি পারদর্শী, সে তত চালাক, তত স্মার্ট। কাজেই আমরা সবসময় বিভ্রান্ত, দিকভ্রান্ত।

৪। কোরানের যে অংশগুলি আমি বুঝি না সেই অংশগুলি নিয়ে আমি তেমন চিন্তিত না, আমি চিন্তিত সেগুলি নিয়ে যেগুলি আমি বুঝি।

৫। মিথ্যা কথা বলাটাকে সবাই যত বড় অন্যায় মনে করে আমি তা করি না। আমার কাছে মনে হয় মানুষের অনেক অদ্ভুত ক্ষমতার একটি হচ্ছে মিথ্যা বলার ক্ষমতা। কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে। যে মানুষ মিথ্যা বলতে পারে না সে সৃষ্টিশীল মানুষ না।

৬। সময় পেলেই আকাশের দিকে তাকাই।
তখন আসমানের উপর থাকা মহান প্রভুর কথা মনে পড়ে। সীমাহীন ক্ষমতার মালিক! উপর থেকে প্রভু দেখতে পান পৃথিবীর সমস্ত মানুষকে, মানুষের ভেতর লুকিয়ে থাকা জটিল কুটিল রহস্যময়তা তার কাছে পানির মতো পরিস্কার। একই সঙ্গে তিনি দেখতে পান মানুষের জন্ম-মৃত্যুকে, মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যতকে। মানুষের জীবন জীবিকা, নিয়তি, ভালো মন্দ সব তার হাতে। অদৃশ্য এক সুতায় দুনিয়ার সমস্ত মানুষকে বেঁধে রেখেছেন তিনি। নিজের ইচ্ছা মতোন মানুষকে দিয়ে খেলাচ্ছেন। আল্লাহর ইশারা ছাড়া মানুষের কিছু করার ক্ষমতা নেই।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×