
সোনা বন্ধু রে!
তোর সাথে মোর ভাব রাখা দায়,
তোর সাথে মোর প্রেম রাখা দায়-
আজব এ দুনিয়ায়।
১। উগ্র মৌলবাদ দমানো না গেলে এদেশে স্বাধীনতার ৫০০ বছরেও সুফল পাওয়া যাবে না। দেশের এক একটা মাওলা এক একটা ভাইরাস বোমা। মৌলবাদী গোষ্ঠী দের অনেক আগেই শায়েস্তা করা উচিত ছিল এরা কিছু হলেই নাস্তিক কাফের মুরতাদ ইত্যাদি ট্যাগ হামলা করে জনগণের জানমালের ক্ষতি করে।
২। আমার জন্ম যদি ১৯৩৫ সালে হতো- তাহলে ৪৭ এ দেশ ভাগ পেতাম, ৫২ তে ভাষা আন্দোলন, ৭১ এ মুক্তিযুদ্ধ পেতাম। সব গুলোতে'ই অংশ গ্রহন করতাম। বেঁচে থাকলে বৃদ্ধ বয়সে মুক্তিযোদ্ধা ভাতা পেতাম। নাতী-পুতিকে নিজের অভিজ্ঞতা থেকে গল্প শোনাতাম।
৩। বুক ফুলিয়ে গর্বে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমরা বাঙালি। কিন্তু ... আজ আমি হেফাজতের কান্ড দেখে হতাশ। যাই হোক, সামনে পয়লা বৈশাখ এবং রোজা। আর এরকম কোন গর্হিত ঘটনা দেখতে চাইনা।
৪। আমাদের মানসিকতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে, অন্যের কষ্ট দেখে, অন্যের অসহায়ত্ব দেখে আমরা মজা নিতেও কার্পণ্য করি না।
৫। আমার কাছে রহস্যময় মনে হয়, এই নিখিল বিশ্বের প্রতিপালক ট্রিলিয়ন গ্যালাক্সির নির্মাতা কেন মানুষের মত অতি নিম্নবর্গের এক প্রাণীর প্রার্থনার জন্য এমন মুখিয়ে থাকেন?
৬। ধর্মগ্রন্থের বাণী যে বাস্তব জগতে অসার সেইটা বুঝে উঠতে ধর্মান্ধদের পক্ষে বেশ কঠিন। ধর্ম আছে বলেই পৃথিবীতে এত অশান্তি! ধার্মিকরাই বৈষম্য মারামারি কাটাকাটিতে ব্যাস্ত।
৭। কোটি টাকা দিয়ে রোবট সুফিয়াকে আনা হয়, হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট উড়ানো হয়, আতশবাজি ফুটানো হয় অথচ মাত্র ২২ তলা পর্যন্ত উঠবার সিঁড়ি নাই ফায়ার সার্ভিসের! আসলে, মানুষকে দোষারোপ করে লাভ কি? পুরো ঢাকা শহরে কোন নিয়ম শৃংখলা নাই, ফুটপাতে বাইক উঠিয়ে দেয়, অযথা বিকট হর্ন দেয়, যেখানে খুশি গাড়ি পার্কিং করে রাখে- সেখানে সাধারন মানুষের আচরনতো এমনই হবার কথা। তাদেরতো আর উন্নত দেশের আইন শৃংখলা দেখার সুযোগ হয় নাই।
৮। ওরা, জাতীয় সংগীত গাইবে না।
ওরা, জাতীয় পতাকা উত্তোলন করবে না।
ওরা, শহীদ মিনারে ফুল দেয়াকে হিন্দুয়ানী বলবে।
ওরা, নারীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার সীমা রেখা টেনে দিবে।
ওরা, নিজেদের মতাদর্শের বাহিরে অন্যদের অমুসলিম ঘোষনা করে, নাস্তিক কাফের মুরতাদ ডাকবে।
ওরা, জাতির পিতার ভাষ্কর্য হতে দিবে না।
ওরা, বাঙালি জাতির পিতা মানে না।
কিন্তু, ওদেরকে শাসন বারণ কিছুই করা যাবে না!
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




