
ছবিঃ আমার তোলা।
১। প্রিয়জনকে বই উপহার দিন। আমাকেও দিতে পারেন।
২। ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে আজ থেকে বইমেলা শুরু হবে বেলা তিনটায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বাংলা একাডেমির বিজ্ঞপ্তি।
৩। আওয়ামী লীগের কোলে হেফাজত দোলে "নাশকতার কোনও মামলায় হেফাজতের কারও নাম নেই"।
৪। রোজা সামনে আছে ভেবে কেউ অহেতুক এটা সেটা বাড়তি কিনে মজুদ করবেন না প্লিজ; এতে অযথাই কৃত্রিম সংকট তৈরী হবে।
মনে রাখবেন আমাদের সংকট আমরাই তৈরী করি।
৫। বঙ্গবন্ধুর খুনিদের সংখ্যা কম, তাদের অনেকেই শাস্তি পেয়েছে! কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের সমর্থক সংখ্যা বহু; তারা কেউই শাস্তি পায়নি!
৬। বাসের ছিট অর্ধেক কমেছে, কিন্তু মানুষ তো আর অর্ধেক কমে নাই সুতরাং যেই লাউ সেই কদু।
৭। সুখবর!!
একটা কাউয়া বিদায় নিয়েছে! ওবায়দুল কাদের স্যারের(!) ভাই কাদের মির্জা কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে।
৮। নব্বইয়ে তাদের তান্ডব দেখেছিলাম, ব্রাহ্মনবাড়ীয়া রেল স্টেশন একইভাবে পুড়িয়ে দেয়া হয়েছিল।
৯। এবার তারাও পালন করল তান্ডব, অগ্নি-সংযোগ, ধ্বংস-যজ্ঞের সুবর্ণ জয়ন্তী। অর্ধ শতকেও কেউ তাদের বালও ছিঁড়তে পারল না।
১০। করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ৫২ জনের মৃত্যু। নতুন শনাক্ত ৫ হাজার ৩৫৮ জন।
১১। বিএনপি কেন মানুষ মরা নিয়ে আন্দোলন করে, হেফাজতের ধ্বংসযজ্ঞ নিয়ে কথা বলেনা ? এ প্রশ্নের জবাব দেননি বিএনপি নেতা ।
১২। শিশুকিশোরদের কোনভাবেই মিছিলের মাঠে এগিয়ে দেয়া যুক্তিসংগত নয়!এই অপরাজনীতি বন্ধ করো।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




