
লেডি অফ একিটা
সালটা ১৯৭৩।
জাপানের একিটাতে এক চার্চে একটি অলৌকিক ঘটনা ঘটে। সিস্টার Agnes Sasagawa সেখানে মাতা মেরীর সাক্ষাৎ দর্শন পান। মাতা মেরীর মূর্তি আছে সেখানে। সেই মূর্তির চোখ থেকে জল পড়তে থাকে ও Sasagawa সেটা দেখেন। Sasagawa বধির ছিলেন। কিন্তু এই ঘটনার পর তিনি আবার শুনতে পান প্রায় ১০ বছর পর।
১৯৮১ সালে কোরিয়ার এক মহিলা Theresa Chun Son Ho, যিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন, তার বাড়ির লোকরা যখন এখানে এসে প্রার্থনা করেন তার পর সেই মহিলা সুস্থ হয়ে যান। তিনি এরপর নাকি মাতা মেরীর দর্শনও পান।
২।

ফিনান্স বিল্ডিঙে মেরী
১৯৯৬ সালে ফ্লোরিডাতে এক ঘটনা ঘটে।
সেখানে ফিনান্স বিল্ডিঙের কাঁচের প্যানেলে মেরীর ছায়া পড়তে দেখা যায়, যে ছায়া ধীরে ধীরে হাল্কা ও তার পর দ্বিগুন জোড়ালোভাবে বড় হতে থাকে। এই ঘটনা কয়েক মাস ধরে হতে থাকে। এরপর এই বিল্ডিং কিনে নেয় Shepherds of Christ Ministries। তারা এর বাইরে একটি মূর্তিও নির্মান করেন মাতা মেরীর। কিন্তু, দুর্ভাগ্যবশত, কেউ মেরীর মূর্তি দিয়ে সেই প্যানেলে আঘাত করে।
৩।

. কায়রোতে মেরী
১৯৬৮ সালের ২ এপ্রিল কায়রোতে এক ঘটনা ঘটে।
সেদিন ওখানকার মানুষজন বলতে থাকেন যে তারা নাকি Coptic Orthodox church’র ছাদে এক নারীর ছায়ামূর্তি দেখতে পান। সবাই বলতে থাকেন সেটা নাকি মাতা মেরীর। একটা হাল্কা আলো ছিল নাকি সেই ছায়ার চারদিকে ও ছায়াটা খুব দ্রুত চলে যাচ্ছিল। যারা সেই ছায়া দেখেছেন তাদের বক্তব্য তাদের অনেক রোগ নাকি সেরে যায়। এমনকি সেই বছর অনেক অবিশ্বাসী মানুষও খ্রিস্টধর্মে দীক্ষিত হন। এই দৃশ্য কোনোভাবে ক্যামেরায় ধরা পরে। পরে গবেষণা করে দেখা গেছে এর মধ্যে মেকী কিছু বা প্রযুক্তিগত কোন কারুকার্য নেই। তাই চার্চ কতৃপক্ষ এই ঘটনাকে অলৌকিক আখ্যা দেন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




