somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৯

০১ লা এপ্রিল, ২০২১ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
আগামীকাল তুমি চার মাসে পা রাখবে। দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেলো। সময় আসলেই খুব দ্রুত যায়। এক বছরের বেশী সময় ধরে ভয়াবহ দুঃসময় চলছে পুরো বিশ্বে। এদিকে আমাদের দেশের অবস্থাও ভালো। প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন মানুষ মরছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে, ৫৩৫৮ জন। এবং মারা গেছে ৫২ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬১১২৯৫ জন। এখন পর্যন্ত মারা গেছে মোট ৯০৪৬ জন। মেয়ে, তোমাকে নিয়ে বাইরেও বেড়াতে বের হতে পারছি না। সারাটা দিন তোমাকে বাসায় থাকতে হচ্ছে। এজন্য তোমাকে প্রতিদিন নিয়ম করে বিকেলে ছাদে নিয়ে যাই। ছাদে গেলে তুমি ভীষন খুশি হও। তুমি এখন এতটাই ছোট ঘরের ভিতর থাকলে দিন রাতের পার্থক্য বুঝতে পারবে না।

ফাইহা, খুব গরম পড়েছে-
প্রতিদিন ৩৬/৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা। আমরা থাকি ছয় তলায়। আমাদের গরমটা একটু বেশী। মধ্য রাতেও ঘরের দেয়াল গরম থাকে। তোমার হয়তো গরমে কষ্ট হয়। এসি একটা লাগাতে হবে খুব শীঘ্রই। গত একমাস দেখেছি তুমি মুগ্ধ হয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকো। ফ্যান ঘুরে এটা হয়তো তোমার দেখতে ভালো লাগে। ফ্যান থেমে থাকলে তুমি বিরক্ত হও। ইদানিং তুমি খুব হাসো। হাসি দিয়েই তুমি তোমার ভালো লাগা, মন্দ লাগা গুলো বুঝিয়ে দাও। তোমার হাসি আমাকে এবং তোমার মাকে অনেক আনন্দ দেয়। তোমার মা তোমার সাথে সারাদিন খুব গল্প করে। তুমি তোমার মায়ের গল্প শুনে খুশিতে হাসো, হাত-পা ছড়াছড়ি করো। তোমাকে নিয়ে আমাদের সময়টা বেশ ভালোই যাচ্ছে। তুমি সুস্থ থাকো। তাহলেই আমরা খুশি।

প্রিয় কন্যা আমার-
সেদিন তোমাকে নিয়ে সাথী আপার বিয়েতে গিয়েছিলাম। কমিউনিটি সেন্টারটা ছিলো খুব ছোট। অথচ মানুষ ছিলো খুব বেশী। সবাই চিৎকার করে কথা বলছিলো। আমি খুব বুঝতে পারছিলাম এত মানুষের ভিড় তোমার ভালো লাগছিলো না। তাই সেখানে বেশী দেরী না করে দ্রুত আমরা বাসায় চলে আসি। আদরের কন্যা আমার শোনো, তুমি বেশ কিছু অদ্ভুত শব্দ শিখেছো। হঠাত হঠাত সেইসব শব্দ তুমি বলো। সেইসব শব্দ আমি বা সুরভি উচ্চারন করতে পারি না। তবে তোমার ভাবভঙ্গি দেখে শব্দের মানে বুঝে নিতে চেষ্টা করি। আমার ছোট ভাইয়ের রাকিব এর মেয়ে, রোহা। রোহা তোমার চেয়ে ১৮ দিনের ছোট। রোহা সারা দিনরাত শুধু ঘুমায়। আর তুমি আমার মতো রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থাকো। ঘুমের প্রয়োজন আছে।

প্রিয় ফারাজা তাবাসসুম খান (ফাইহা)
এবছর তোমাকে নিয়ে বই মেলায় যাই নি। তবে আগামী বছর তোমাকে নিয়ে অবশ্যই বইমেলায় যাবো। শুধু আগামী বছর না, আমি যতদিন বেঁচে থাকব, তত দিন তুমি আমার হাত ধরে বইমেলায় যাবে। আমার পছন্দের বই গুলো তোমাকে কিনে দিবো, আবার তোমার যে বই গুলো পছন্দ হবে সেগুলোও তোমাকে কিনে দিব। আমি চাই তুমি অনেক বই পড়বে। তোমাকে পড়তেই হবে। বই পড়লে তোমার মানুষ চিনতে সুবিধা হবে। কি কি বই পড়বে আমি তোমাকে লিস্ট করে দিবো। পৃথিবীর সেরা-সেরা বই পড়বে এবং মুভি গুলো দেখবে। দরকার আছে। আমি তোমার বাপ। আমি একজন আধুনিক। কোনো কুসংস্কার আমার মধ্যে নাই। কাজেই তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার জন্য যা ভালো, আমি তাই করবো। মাদ্রাসার শিক্ষা আমি তোমাকে দিবো না।

প্রিয় কন্যা আমার,
আর কিছু দিন পর রমজান মাস শুরু হবে। গত বছর রমজানের সময় করোনা ছিলো, এবছরও একই অবস্থা। তখন অবশ্য তুমি তোমার মায়ের পেটে। করোনা থেকে যে কবে মুক্তি মিলবে কে জানে! ফারাজা, আমি তোমাকে নিয়ে বেশ চিন্তিত। তোমাকে এ পৃথিবীতে এনেছি। অথচ পৃথিবীটা ভালো জায়গা নয়। সমাজের বেশীর ভাগ মানুষ গুলোই ভালো নয়। চারিদিকে শুধু দুষ্ট লোক দিয়ে ভরা। এত দুষ্ট লোকের ভিড়ে তুমি কি করে বড় হবে? আমি যতদিন বেঁচে আছি, তত দিন তোমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি মরে যাবার পর তোমার কি হবে? কে তোমার দেখভাল করবে? কে তোমাকে আগলে রাখবে? কাজেই তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে। ফাইট করতে হবে। জয়ী হতে হবে। টিকে থাকতে হবে। আমি জানি, তুমি পারবে। পারবেই।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৩:১৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×