somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বর্তমান

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬,৪৬৯ জন! মারা গেছেন ৫৯ জন! ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশ। সব সময় মাস্ক পরা, গরম পানির ভাপ নেওয়া ও নাকে শর্ষের তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। শর্ষের তেল করোনা প্রতিরোধে কীভাবে এবং কতটা সক্ষম কেউ জানেন কি? এ ব্যপারে আমি এই প্রথম শুনলাম তাই জিজ্ঞেস করছি।

২। মমতা এলে তিস্তা কি সেই তিস্তাই থাকবে? বিজেপি এলে তিস্তায় কি জল গড়াবে? নাকি অন্য কিছু তিস্তাকে ঢেকে দিবে?

৩। ন্যায্য মূল্যের ট্রাকের সামনের লম্বা লাইনে আমাকে কেউ চিনে গেলে ডাক দিও না। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কাছে হার মানলেও লজ্জা বন্ধক দিতে পারিনি।

৪। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।

৫। করোনার কারণে ১১ এপ্রিলের ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও প্রথম দফার ইউপি নির্বাচন স্থগিত।

৬। ৮ লক্ষ ৫০ হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকুরী করে। আর ২৪ লক্ষ মাস্টার্স পাশ বাংলদেশী নাগরিক বেকার।

৭। নির্বাচনে অতি সহজেই দিদি জিতে যেত। কিন্তু আজ লাইভে যা দেখলাম, তৃণমূলের এজেন্টরা ভয়ে কেন্দ্রে যাওয়ার সাহস পাচ্ছে না।
এক টিএমসি কর্মী খুন হয়েছে, এই জেরে হয়তো দিদি বের হয়ে যাবেন। তবে ইভিএম এ যা হচ্ছে তাতে আমরা ফেল!

৮। আবার হয়তো লকডাউনে যাবে দেশ। তবে এবার সরকার নয়, মানুষ নিজেরাই নিজেদের ঘরে বন্ধ করে ফেলতে বাধ্য হবে।

৯। খুব জানতে ইচ্ছে করে ....
করোনা কালে মানুষ অনেক বেশি মানবিক হয়েছে নাকি আত্মকেন্দ্রিক ও নিষ্ঠুর হয়েছে।

১০। করোনা বেড়েছে ২০৫টি দেশে, পরিবহনের ভাড়া বেড়েছে ১টি দেশে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:১৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×