
১। ফ্রয়েড সাহেব এক থিউরিতে বলেছিলেন, পৃথিবীর যে কোন জায়গা থেকে দশজন মানুষ বেছে নিয়ে তাদেরকে না খাইয়ে রাখা হয়। একসময় এই দশজনের মাঝে থেকে চিন্তা চেতনা দর্শন বিশ্বাসের সব পার্থক্য যাবে ঘুচে, সবাই নেমে যাবে চেতনার সেই আদিম পশুত্বের স্তরে।
ফ্রাঙ্কল বইয়ের শেষে ফ্রয়েডের উদ্দেশ্যে বলেছেন, ফ্রয়েডের ভাগ্যবশত কখনো অভিজ্ঞতা হয়নি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তিন বছর কাটানোর। ফ্রয়েড দেখেন নি মানবতার সর্বনিম্ন স্তরে থেকেও মানুষ কিভাবে উঠে যেতে পারে দেবত্বের স্তরে। কিভাবে একই পরিবেশ মানুষকে একই সাথে হায়েনা আর পশুত্বের স্তরে নামিয়ে নিয়ে যেতে পারে।
২। কোরান এসেছিল জীবিতদের সুন্দর জীবন পরিচালনার পথ দেখাতে, আমাদের দেশে কোরান পড়া হয় লাশের সামনে যার কোরানের দরকার শেষ হয়ে গেছে, পথ যার ফুরিয়ে গেছে! তাই এদেশে জীবিতদের চেয়ে মৃতের স্বপ্ন বাস্তবায়নে অধীক আগ্রহ দেখা যায়। এই সকল মহা মানবদের স্বপ্নের যন্ত্রনায় সাধারণ মানুষ স্বপ্ন দেখার বদলে দুঃস্বপ্ন দেখা শুরু করেছে!
৩। ওরা ক্রিকেট দেশের জন্য খেলে না। খেলে টিভিতে বিজ্ঞাপন করার জন্য। ক্রিকেট খেললে বিজ্ঞাপন পাওয়া সহজ। হয়তো অনেক টাকা পাওয়া যায়। সেই টাকা দিয়ে বিয়ে করা যায়, বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করা যায়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ দেশের সব সেলিব্রেটিদের দাওয়াত দেওয়া যায়- সেই অনুষ্ঠান গুলো আবার মিডিয়া অনেক আগ্রহ নিয়ে কাভার করে।
শুধু শুধু আমরা এক আকাশ ভালোবাসা নিয়ে খেলা দেখি। মন খারাপ নিয়ে ঘুমাতে যাই। ওদের কিচ্ছু আশে-যায় না। বিজ্ঞাপন পেলেই হলো। টিভিতে বিজ্ঞাপন করতে চাও- তাহলে বেশী বেশী করে ক্রিকেট খেলো।
৪। জয় হোক আওয়ামীলীগের। হাসিনার সরকার খুব ভালো। এখন দেশে শান্তি আর শান্তি। বিদ্যুৎ যায় না, দ্রব্যমূল্য আমাদের অনুকূলে, খুন-গুম- ছিনতাই সব বন্ধ, দুর্নীতি তো বলতে গেলে একেবারেই নাই, মানুষের মুখে হাসি আর হাসি, দেশে কোনো বেকার ছেলে-মেয়ে নেই, হাসপাতাল- অফিস আদালত কোথাও কোনো সমস্যা নেই। হাসপাতালে গেলেই সিট পাওয়া যায়। ঢাকা শহরে এখন কত ফ্লাইওভার, কত শপিংমল, এটাই তো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
৫। মৃত্যুর ফাঁদ পাতার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার আয়োজকদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানাই! সব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাও হচ্ছে। গতকালই ৬ ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের পরীক্ষা হয়েছে। আর বিসিএস তো হলোই। মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি না মানলেও সমস্যা নেই। কারণ তাহারা ডাক্তার হইবে। যত সমস্যা বইমেলা নিয়ে।
৬। মশার কয়েল দুইটা একসাথে বানিয়েছে কেন বুঝিনা। খুলতে গেলে একটা ভেঙে যায়। এটাও আমার কাছে প্রতারণা মনে হয়।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




