গল্প থেকে শিক্ষা
০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঘকে গাধা বলল, ঘাসের রঙ নীল!
বাঘ বলল, না, ঘাসের রঙ সবুজ!
দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেল। দু'জনেই নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ। শেষে বিতর্কের নিষ্পত্তি করতে তারা দুজনে গেল অরণ্যের রাজা, সিংহের দরবারে।
গিয়েই গাধা চিৎকার করতে শুরু করে দিল।
বাঘকে কথা বলার সুযোগই দিল না। শেষে গাধা বলল, মহারাজ, ঘাসের রঙ নীল। তাই নয় কি?
সিংহ বললেন, হ্যা, ঘাসের রঙ অবশ্যই নীল।
গাধা বলল, এই সত্যটা বাঘ মানতে নারাজ মহারাজ। ওকে উচিত শাস্তি দেয়া হােক।
রাজা ঘােষণা করলেন, বাঘকে এক বৎসরের কারাদণ্ড দেয়া হল।
গাধা আনন্দে আত্মহারা হয়ে সারা অরণ্য জুড়ে বলে বেড়াতে লাগল যে, তার জন্যই বাঘের কারাদণ্ড হয়েছে।
ওদিকে বাঘ সিংহের কাছে গিয়ে প্রশ্ন করল- মহারাজ, ঘাসের রঙ তাে সবুজ, তাই নয় কি?
রাজা বললেন, হ্যা, ঘাসের রঙ সবুজ। বাঘ জানতে চাইল, তবে আমার কারাদণ্ডের আদেশ দিলেন কেন?
রাজা বললেন, ঘাসের রঙ নীল না সবুজ তা বলার জন্য তােমার শাস্তি হয়নি। তােমার শাস্তি হয়েছে গাধার সঙ্গে তর্ক করে আমার মহামূল্য সময় নষ্ট করার জন্য। তােমার মতাে বুদ্ধিমান প্রাণী যদি এমন কাজ করে তবে বাকীরা কী শিখবে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন