
১। পৃথিবীর সব পেশাতেই খারাপ মানুষ আছে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।
২। এই পরিস্থিতিতে ডাক্তারদের চলাফেরায় কোনো বিধি নিষেধ থাকতে পারে না। এক ঝাঁক পুলিশ, ক্যামেরা নিয়ে অন্য কাজ করেন মহাশয়!!
৩। ভিডিও ভাইরাল হওয়া এই মহিলা কে ? কি তার পরিচয় সেটা আমার জানার দরকার নেই,তিনি কোন মন্ত্রীকে ফোন করেছিলেন সে বিষয়েও আমার কোন মাথা ব্যাথা নেই। পুলিশ-ম্যাজিস্ট্রেট তারা তাদের কর্তব্য পালন করেছে,সে জন্য তাদের স্যালুট জানাই।তবে এই মহিলার অভদ্র ব্যবহারের জন্য পুরা জাতির কাছেই ক্ষমা চাওয়া উচিত।
৪। আমি যেদিন দেখব, রাস্তায় আমি ও ওবায়দুল কাদের সমান নাগরিক সুবিধা পাচ্ছি সেদিন আমাকে পদবী, পেশা বা ক্ষমতার পরিচয় দিতে হবে না। আশেপাশের সিস্টেম আমাকে বিনয়ী করে তুলবে।
৫। এক মুক্তিযোদ্ধার সন্তান আরেক মুক্তিযোদ্ধার সন্তানকে বলছে হারামজাদা! তবু তারা তিনজন-ই ব্যাস্ত নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান প্রমান করতে। ভাগ্যিস তাদের মুক্তিযোদ্ধা পিতাগন সেখানে অনুপস্থিত ছিলেন।
৬। দুপক্ষই উত্তেজিত ছিলো। তবে এমনটা আমরা আশা করি না। ডাক্তার, পুলিশ অবশ্যই দুঃসময়ে প্রথম সারির যোদ্ধা।
৭। পুলিশ অবশ্যই একটা মহান পেশা, এবং ওই পেশায় নিশ্চয় হাতেগোনা হলেও ভালো কেউ আছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই জীবনে কোনদিন সেই ভালোদের কারো সাথে আমার দেখা হয়নাই। আমি নানান ঘটনায় তাদের হাড়েমজ্জায় চিনেছি।
৮। উভয় পেশা সব সময় জাতির অপরিহার্য l আসুন তাঁদের সমালোচনা না করে সাম্যের আহ্বান জানাই l
৯। শিক্ষিত সমাজের নৈতিক অবক্ষয় চুরান্ত পর্যায়ে পৌছে গেছে, এবিষয়ে দ্বিমত নাই তবে যা ঘটেছে তার পিছনে ম্যাজিট্রেট আর পুলিশের দ্বিচারিতাই দায়ী।
১০। এইখানে ডাক্তার, পুলিশ আর ম্যাজিস্ট্রেট; সবাই কোটায় চাকরি পেয়েছে। কোটা না থাকলে, ওরা রাস্তায় বাদাম বিক্রি করারও যোগ্য ছিল না।
১১। ইউনিফর্ম আমার ক্ষমতা নয়, দায়িত্ব। যারা স্বীকৃত কাজে বের হন, তারা বাধ্য হয়েই বের হন বা কর্তব্যের দায়ে বের হন। তাদের সাহায্য করার জন্যই আমাকে নিয়োগ করা হয়েছে।
১২। এমন কোনো কথা বলবো না বা আচরণ করবো না, যার জন্য পরে অনুতপ্ত হতে হয় কিম্বা ক্ষমা চাইতে হয়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা জানতে হবে, শিখতে হবে। কোনোভাবে মেজাজ হারানো চলবে না।
১৩। প্রশ্ন: পুলিশ বড় না ডাক্তার বড়?
উত্তর: যে আগে জন্মাইসে সে বড়।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




