somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ১২

১৪ ই মে, ২০২১ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
আজ ঈদের দিন। এবং আজ তোমার সাড়ে চার মাস হয়ে গেলো। তোমার জীবনের প্রথম ঈদ। ঈদ উপলক্ষ্যে আমি তোমাকে কোনো জামা কিনে দেই নি। এই জন্য তোমার মা আমার উপর খুবই হতাশ। আমি তোমাকে কোনো জামা দেই নি, কারন তুমি ছয়টা জামা উপহার পেয়েছো। আমাদের দেশটা দরিদ্র। দরিদ্র দেশে বিলাসিতা করা কি ঠিক? তোমার মা বলল, মেয়ের প্রথম ঈদ আর তুমি বাবা হিসেবে তাকে একটা জামা কিনে দিবে না? আমি বললাম, না দিব না। যদি আমার কন্যা কোনো জামা উপহার হিসবে না পেতো তাহলে অবশ্যই আমি তাকে জামা কিনে দিতাম। তাছাড়া এমনিতেই কন্যার অনেক জামা হয়ে গেছে। অপচয় করা ঠিক না। প্রিয় কন্যা আমার- তোমাকে একসাথে দশটা জামা কিনে দেবার ক্ষমতা আমার আছে। তোমার বাবা দরিদ্র নয়।

প্রিয় কন্যা আমার-
আলোতে আমার ঘুমের সমস্যা হয়। তোমারও দেখছি একই অবস্থা। তুমি ঘুমের মধ্যে এক হাত চোখের উপর দিয়ে রাখো। আমার সাথে তোমার অনেক মিল। কিন্তু আমি চাই তুমি আমার মতো হবে না। তুমি হবে তোমার মতো। তুমি মানুষদের ভাল গুণ গুলো তোমার মধ্যে ধারন করবে। খারাপ গুণ গুলো পা দিয়ে মাড়িয়ে দিবে। তোমাকে হতে হবে একজন শুদ্ধ মানুষ। ভালো মানুষ। যেন মানুষ তোমার সংস্পর্শে আসলে পবিত্র বোধ করে। আনন্দিত হয়। ফারাজা, কলিজা আমার- তোমার উপর আমার অনেক আস্থা, অনেক বিশ্বাস, অনেক ভরসা। তুমি আমার মনের মতোণ হবে। তোমাকে নিয়ে যেন মানুষ গর্ব করে। এই কয়েকদিন আগের কথা, সুরভি দেয়ালের দিকে মুখ করে ঘুমিয়ে। তুমি ঘুমাচ্ছো আরাম করে। ঘরে হালকা আলো। বাম পাশ ফিরে, বাম হাত গালের উপর রেখে। তোমার কপালে একটা চুমু দিলাম। আমি এক আকাশ ভালবাসা নিয়ে তোমার সুন্দর মুখের দিকে তাকিয়ে আছি। নিজের অজান্তেই আমার চোখ ভিজে উঠেছিলো। মসজিদে তখন ফযরের আযান হচ্ছিলো।

ফারাজা তাবাসসুম খান (ফাইহা)
আমি যদি হঠাত মরে যাই। তোমাকে বলা হবে না আমার কোনো গল্প। আমার পছন্দ-অপছন্দ। পাওয়া না পাওয়ার কথা অথবা আমার স্বপ্ন গুলো। এই সমস্ত লেখা কি তুমি কোনোদিন পড়বে? আমার ধারনা, তুমি পড়বে। যথেষ্ট আগ্রহ নিয়েই পড়বে। হাসবে, মন খারাপ করবে, বিষন্ন হবে। তাই আমি তোমাকে নিয়ে লিখছি। লিখতে আমার ভাল লাগছে। দশ বছর বয়সে এই লেখা গুলো হয়ত তুমি পড়বে। কিন্তু কিছুই বুঝবে না। এজন্য এই লেখা তোমাকে অনেকবার করে পড়তে। পড়তে পড়তে তুমি বুঝে ফেলবে- আমি তোমার কাছে কি চাই। তোমাকে কি হতে হবে। কত দূর তোমাকে যেতে হবে। আমার কাছে সারা দুনিয়া একদিকে আর তুমি আরেক দিকে। আমার এই লেখা তোমাকে ভরসা দেবে, সাহস দেবে। স্বপ্ন দেখাবে। এই লেখাটা যদি এক হাজার পর্ব পর্যন্ত লিখতে পারি- তাহলে হয়তো তোমাকে আমার সব কথা বলে যেতে পারবো।

প্রিয় কন্যা আমার-
পৃথিবীর সেরা মুভি গুলো তুমি দুই তিনবার করে দেখবে। সেরা বই গুলো দুই তিনবার করে পড়বে। যদি আমি সময় পাই- তাহলে তুমি আমি একসাথে মুভি গুলো দেখবো। বই গুলো পড়ে আমরা আলোচনা করবো। আমরা বেড়াতে যাবো বিশাল পাহড় এবং সমুদ্রে। সমুদ্র আর পাহাড় মানুষের মনকে শান্তি দেয়। আমি থাকি না থাকি অথবা মরে যাই- সেসব নিয়ে তুমি ভাববে না। তুমি তোমার পথে এগিয়ে যাবে। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাবে। তাহলেই আমি যেখানেই থাকি ভালো থাকবো। খুশি থাকব। মনে রাখবে, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকব। তুমি খুশি থাকলেই আমি খুশি থাকব। কাজেই তোমাকে ভালো থাকতে হবে। সফল হতে হবে। এগিয়ে যেতে হবে। প্রচুর পড়াশোনা করবে। জ্ঞান মানুষের সবচেয়ে বড় সম্পদ। পড়াশোনা তোমাকে সহজ সরল সুন্দর পথ দেখাবে। কাজেই প্রচুর পড়তে হবে তোমাকে। পড়া ছাড়া কোনো গতি নেই।

প্রিয় কন্যা আমার-
আমাদের দেশটা দরিদ্র দেশ। এই দেশের বেশির ভাগ মানুষ'ই খারাপ। যাকে তুমি ভাল মনে করবে, আসলে সে-ও ভালো না। সে আরো বেশী খারাপ। মানুষের কুৎসিত রুপ আমি বহুবার দেখেছি। অথচ সমাজ জানে সে কত ভালো, কত মহান। কাজেই তোমার চারিদিকে দুষ্ট ও বদ মানুষ থাকবে। এটা ধরে নিয়েই তোমাকে জীবনযাপন করতে হবে। এদের সাথে পাল্লা দিয়ে তোমাকে বড় হতে হবে। এগিয়ে যেতে হবে। এই দেশে তোমার চলার পথ মসৃন হবে না। চারপাশে নর্দমার কীটের মতোন দুষ্টলোকেরা কিলবিল করবে। তোমার সামনে এগিয়ে যাবার পথ নষ্ট করে দিতে চেষ্টা করবে। তুমি সর্তক ও সাবধান থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তাই নিজেকে শক্ত করো, যোগ্য করে গড়ে তোলো। যেন কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২১ সকাল ৯:৫৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×