somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একটা গান লিখে ফেললাম

১৮ ই মে, ২০২১ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা গান লিখে ফেললাম।
এর আগে আমি কোনোদিন গান লিখি নি। আমার কন্যা চায় আমি সারাক্ষণ তাঁর সাথে কথা বলি, তাঁর সাথে খেলি, তাকে গান গেয়ে শুনাই। সে তাতে বিপুল আনন্দ পায়। এদিকে আমি গান জানি না। আমার গলায় একদমই সুর নেই। আমি এটিএন বাংলার চেয়ারম্যানের চেয়েও খারাপ গান গাই। কিন্তু আমার গান আমার কন্যা খুব পছন্দ করে। সে আমার গান শুনে খুব হাসে। হাত-পা ছোড়াছুড়ি করে। এবং খুব হাসতে থাকে। আমি গান থামালেই সে বিরক্ত হয়। এজন্য আমাকে সুর করে গানের মতো কিছু বলতে হয়। আমি কন্যাকে খুশি করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাই।

আমি সাধারণ কথাবার্তাই বলি সুর করে।
কন্যা তো আর এসব বুঝে না। তাঁর ধারনা আমি মস্ত গায়ক। ইদানিং কন্যার এমন অভ্যাস হয়েছে- আমি গান না গাইলে, সে খাবে না। ঘুমাবে না। গোছল করবে। এই জন্য আমি একেক সময় একেক লাইন গানের মতো সুর করে বলি। কন্যা শুনে আনন্দ পায়। মুগ্ধ হয়। এইভাবে বেশ কিছু লাইন আমার জমে গেছে। সব গুলো লাইন একসাথে করলাম। তারপর আমার মনে হলো- আরেহ এটাতো একটা গান হতে পারে। সুন্দর করে সুর দিতে পারলে দারুন একটা গান হবার সম্ভবনা আছে। আমাদের সামুতে গায়ক আছে। কাজেই কোনো ভাবনা নেই। গানে অবশ্য আবেগের কিছু নাই। বাস্তব কথাবার্তা সব।

মাফ করে দাও
ক্ষমা করে দাও।

কোক কিনে দাও
বার্গার কিনে দাও
চিকেন ফ্রাই কিনে দাও
সস দিয়ে খাবো। আহা!
তাঁর আগে বার্গার গরম করে দাও ওভেনে।

আরিশ কই, এই আরিশ
পরী কই... এই পরী
জলদি আসো
ফাইহা কান্না করে।

ফাইহা দিদার কাছে যাবে
ফাইহা ছাদে যাবে
ফাইহা বাবার কোলে উঠবে
ফাইহা মায়ের কোলে উঠবে।


গানটা একেবারে মন্দ হয়নি।
আপনারা কি বলেন? সুন্দর একটা সুর দিয়ে গাইলে ভালোই লাগবে। আমার তো ধারনা, এই গান ঠিক করে গাইতে পারলে ইউটিউবে ঝড় উঠবে। আমি যখন সুর করে গাই, আমার নিজের কাছেই খুব ভালো লাগে। গান কি করে লিখতে হয়- জানি না। কোনোদিন গান লিখি নাই। নিয়ম কানুন কিছুই জানি না। আমার কন্যা আমার গান শুনে আনন্দ পায়। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কন্যার খুশির জন্য এরকম গান আমি প্রতিদিন একটা করে লিখতে পারি। কারন এক গান নিশ্চয়ই কন্যার প্রতিদিন ভালো লাগবে না। শিশুর ভালো লাগা, মন্দ লাগা অবশ্যই আছে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২১ রাত ২:২৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×