
জুলাই মাসের এক সকালে, তখন আমি বঙ্গোপসাগরে
স্টিভ অস্টিন জাহাজের ছাদে। যে দিকে চোখ যায় শুধু জল...
এতো সুন্দর! এতো সুন্দর!! ইচ্ছা করল ঝাঁপ দিয়ে দেই।
আগষ্ট মাসের এক মধ্য দুপুরে, আমি সাঁতার না যেনও
পদ্মায় নেমে ছিলাম, অনেক দূর গিয়েছিলাম!
একটা বাচ্চা মেয়ে ডুবে গিয়েছিল প্রায়।
মেয়েটাকে বাঁচিয়ে ছিলাম,
সে কথা আমার আজও মনে আছে।
হঠাৎ সেপ্টেম্বর মাসে ঢাকায় খুব বৃষ্টি
সারা ঢাকা শহরের রাস্তায় রাস্তায় পানি জমে গেলো
সেদিন আমি নীলাকে খুঁজতে রাস্তায় নেমে যাই,
তারপরের সাত দিন জ্বরের কারনে বিছানায় শুয়ে ছিলাম
আহ কি জ্বর! উপভোগ করার মতোই জ্বর।
অসল দুপুরে ব্যালকনিতে বসে 'শেষের কবিতা' পড়ছি
কখন বিকেল হয়েছে জানি না, হঠাৎ দেখি নীলা। নীলা!
নীলা বলল, আজ সারা বিকাল আমি তোমার সাথে থাকব,
বললাম তাহলে আমাকে অনেক গুলো 'জাপটা' দিতে হবে
নীলা এক কথায় বললো দিব, আজ তুমি যা চাইবে তাই দিব,
বললাম, আজ কি কোনো বিশেষ দিন?
হুম, আজ বিশেষ দিন!
কি?
আজ তোমার জন্মদিন।
তখন আমার মনে পড়লো এটা অক্টোবর মাস।
একজন ব্যর্থ মানুষের জন্মের মাস।
নভেম্বর মাসের এক বিকেলে শাড়ির দোকানে-
বসে ভাবছি নীলার জন্য কোন শাড়িটা কিনব?
বাসায় ফেরার পথে, দেখি এক উলঙ্গ নারী
মরা কৃষ্ণচূড়া গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে
সেই মেয়েটির মাথায় এক আকাশ ঘন চুল
আজও মনে আছে! জীবনে দেখা প্রথম উলঙ্গ নারী।
কি কষ্ট, কি কষ্ট। নীলার শাড়িটা উলঙ্গ নারীকে দেই
আমি জানি, আমার নীলা একটুও রাগ করবে না।
ডিসেম্বরের এক মধ্যরাতে হঠাৎ দেখি, সিগারেট শেষ
বাসার সবাই গভীর ঘুমে, চুপি চুপি বাইরে যাই
কোনো দোকান খোলা পেলাম না! হাঁটতেই থাকি,
হঠাৎ একঝাঁক পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


