somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ১৩

৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
আর একদিন পর তুমি ছয় মাসে পা রাখবে। অবিশ্বাস্য হলেও সত্য তুমি এখনই খিল খিল করে হাসো। আমি তোমার সাথে লুকোচুরি খেলা খেলি। আমি একবার জানালার সামনে দাঁড়াই, আবার লুকিয়ে যাই। তুমি আমাকে খোজো। হঠাত আমি জানালার সামনে আসি- তুমি আমাকে দেখে খুশিতে চিৎকার করে ওঠো। এই খেলা শিশুরা দেড় বছর হলে খেলে। তুমি খেলছো পাঁচ মাসে। আমি বাইরে থেকে বাসায় এলে, তুমি আমাকে দেখলেই খুশি হও। খুশিতে হাত পা ছোড়াছুড়ি করো। আমার কন্ঠ শুনলে তুমি আমাকে খুঁজতে থাকো পুরো ঘর। তুমি হয়তো জেনে গেছো- বুঝে গেছো, আমিই তোমার বাবা।

প্রিয় ফারাজা,
গত সপ্তাহে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তোমার গায়ে কিছু র‍্যাশ উঠেছে। দেখতে ঘামাচির মতোন। কিছুতেই তোমার র‍্যাশ ভাল হচ্ছে না। ডাক্তার চারটা ওষুধ দিয়েছে তোমাকে। দুটা খেতে হয়, দুটা ক্রীম শরীরে মাখতে হয়। ওষুধে কোনো উপকার হচ্ছে না। ডাক্তার কি ওষুধ দিলো! তোমার গায়ের র‍্যাশ গুলো নিয়ে আমি চিন্তিত। হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় বের হয়ে তুমি অবাক! মুগ্ধ আর এক আকাশ বিস্ময় নিয়ে তুমি চারপাশ দেখছো! তুমি হাঁটা শিখে গেলেই আমি তোমাকে নিয়ে বাইরে যাবো। একদিন রমনা পার্কে, একদিন শহীদ মিনারে, একদিন যাদুঘরে। একদিন লালবাগ কেল্লায়। তোমাকে নিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো।

প্রিয় কন্যা আমার-
তোমাকে কতটুকু ভালোবাসি তা আমি তোমাকে কোনো দিনই বলব না। তুমি বড় হয়ে নিজেই তা অনুভব করবে। যাই হোক, এখন বাসার কিছু ঘটনা তোমাকে বলি- তোমার ছোট চাচার বউকে আনুষ্ঠানিকভাবে আমাদের বাসায় নিয়ে এসেছি। তোমার ছোট চাচী ব্যাংকে চাকরি করে। এদিকে মা, মানে তোমার দিদা একা রান্না করে খেতে শুরু করেছে। কারো রান্না তাঁর ভাল লাগে না। মা রান্না করতে গিয়ে তরকারি প্রতিদিন পুড়ে ফেলছে। শেষে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। তোমার দিদার অনেক রাগ। দিন দিন রাগের পরিমান বেড়েই চলেছে। আমারও অনেক রাগ। অবশ্য যুক্তিসঙ্গত কারন ছাড়া রাগি না। আজ বাসায় একটা অনুষ্ঠান আছে। আমাদের কিছু আত্মীয়স্বজন আসবে।

ফারাজা তাবাসসুম খান,
তোমার বড় বোন পরী। তাকে নিয়ে কোনো চিন্তা নেই। সে বড় হয়ে গেছে। সে নিজের ভাল মন্দ বুঝতে শিখে গেছে। সময় হলে সে পড়তে বসে। তাকে পড়ার কথা বলতে হয় না। সময় মতো ঘুমায়। খায়। তাঁর কথা, তাঁর আন্তরিকতা, তাঁর ভদ্রতায় আমি মুগ্ধ। পরী খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলে। তাঁর উচ্চারন অনেক সুন্দর। তোমাকে পরীর মতোন হতে হবে। পরীকে বলেছি, ফাইহাকে তোমার মতো তৈরি করতে হবে। পরী তোমাকে পড়াবে। ইংরেজি ভাষা জানাটা খুবই দরকার। পরীর মতোন সুন্দর করে ইংরেজিতে কথা বলতে আমিও পারি না। তবে তোমাকে পারতে হবে।

প্রিয় কন্যা আমার,
তুমি টিভি, ল্যাপটপ আর মোবাইলের দিকে হা করে তাকিয়ে থাকো। এজন্য তোমার মা আমার সাথে চিল্লাচিল্লি করে। পরীর মতোন তোমাকেও নাকি চশমা নিতে হবে। ফারাজা, আমি তো তোমাকে বলি নি- টিভি দেখো, মোবাইল দেখো। তুমি নিজে থেকেই দেখো। এখানে আমার কোনো দোষ নেই। যাই হোক, এটা কোনো বড় সমস্যা নয়। প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠে একটা হাসি দাও। অথচ অন্য বাচ্চাদের দেখেছি- ঘুম থেকে উঠে কান্না করে। সেই কান্না সহজে থামে না। তোমার হাসি ভালোবাসি। ফারাজা কন্যা আমার, তোমার হাত দুটো ধরলেই তুমি উঠে দাঁড়াও। এবং দাঁড়িয়ে একটা হাসি দাও। যেন বিশ্ব জয় করে ফেলেছো। অথচ এখনও তুমি বসতে শিখনি। হামাগুড়ি দিতে শিখনি। কিন্তু আমার আঙুল ধরে উঠে দাড়াও।

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×