
ছবিঃ আমার তোলা।
১। বাংলা ভাষায় রবীন্দ্রনাথ-জীবনানন্দের মতো কবি এসেছেন।
আরও কত কবি আছে বিশ্বসাহিত্যে, কবির কোনো শেষ নেই, শেষ নেই কবিতারও। তোমাদের মধ্যে কে জোর দিয়ে বলতে পারবে যে সে জীবনানন্দ দাশের চেয়ে ভাল কবিতা লিখতে পারবে? যদি না পারো তাহলে কেন কবিতা লেখা?
২। যদি একটি ফল গাছকে জন্মভূমি থেকে শিকড় সমেত তুলে নিয়ে অন্য দেশে রোপন করা হয়। তবে- হয় গাছটি মারা যাবে, অন্যথায় সে যে ফল দেবে তা স্বভূমিতে দেয়া ফলের মত মোটেই সুস্বাদু হবে না।
৩। মানবের গিরগিটিপনা দেখে আমি আজ বড় ক্লান্ত।
আজ যে মিত্র, কাল সে মরণপণ শত্রু। পরশু আবার জানের মিত্র। মানুষ কি নিজেকে ধোঁকা দ্যায় না অন্যের ধোঁকায় পরে বারবার? বুঝিনা।আসলে বোঝার দরকারও নাই। যে যেভাবে পারে বাঁচুক। আনন্দময় জীবন হলেই হয়!
৪। সিগারেট জিনিসটা খুব খারাপ।
২০১৩ সালে একটা বেনসন সিগারেটের দাম ছিলো ৮ টাকা। আর এখন ১৫ টাকা। হু হু করে সিগারেটের দাম বেড়েই চলেছে।
৫। আপনার সাথে কেউ বেয়াদবি করেছে আপনি খুব রেগে গিয়েছেন। কিন্তু জেনে রাখুন, যে বেয়াদবি করেছে, তাকে আপনি কোন ভাবেই দোষারোপ করতে পারেন না। কারণ সমস্যাটা আসলে আপনার নিজেরই। আপনার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না, যতক্ষণ না আপনি পিঠ নিচু করবেন।
৬। সন্ধ্যায় একজন বিসিএস কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, চাঁদের ভৌগলিক অবস্থা কেমন? তিনি বললেন- বরফে ঢাকা। ফের জিজ্ঞেস করলাম- এভারেস্ট আবিষ্কার করেন কে? তিনি বিজ্ঞের হাসি হেসে বললেন, হিলারি ও তেনজিং। আমার অভ্যেস খারাপ, মজা নিতে ছাড়ি না। জিজ্ঞেস করলাম- গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন- জগদীশচন্দ্র বসু।
উত্তর তিনটিই ভুল।
৭। এক বোকা লোক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল, তাকে জিজ্ঞেস করা হল, প্রশ্নটা কী ছিল। যে বললো, প্রশ্ন ছিল গরুর পা কয়টি, আর সে উত্তর করেছিল ৫ টি। বাকি প্রতিযোগীরা কেউ উত্তর দিয়েছিল ৬ টি, কেউ ৭ টি, তার টা কাছাকাছি হওয়াতে তাকেই চ্যাম্পিয়ন করা হল।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২১ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


