
১। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার স্ট্রাগলই একমাত্র স্ট্রাগল না। একজন মানুষ প্রাচুর্যে বেঁচে আছে, তার অর্থ কখনোই এই না যে সে সুখে আছে, ভালো আছে।
২। মা বলছে ছেলেকে- স্কুলে যা।
ছেলে বলছে- না যাবো না, আমি জব করবো।
মা- ফাজিল, ক্লাস টু'তে পড়িস তুই কি জব করবি?
ছেলে- ক্লাস ওয়ান এর মেয়েকে পড়াব।
৩। মানুষ কষ্ট পায় না, কষ্ট তৈরি করে, কে কেমন কষ্ট তৈরি করবে সেটা তার বেড়ে ওঠা পরিবেশ, শিক্ষা, কোয়ালিটি অব ইনফরমেশন, বিশ্বাসের ওপর নির্ভর করে।
৪। প্রকৃত পক্ষে বিড়াল মিউ মিউ করে মানুষের সাথে যোগাযোগ করারা জন্য , নিজেদের সাথে যোগাযোগের জন্য নয়।
৫। দেশের সব অসৎ কর্মকান্ড- খুন, গুম, সন্তাস, দুর্নীতি, হত্যা ইত্যাদি ঠেকানো সম্ভব যদি আমাদের স্বাধীন ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা থাকতো। একটা শক্তিশালী গোয়েন্দা দল খুব দরকার।
৬। বিভিন্ন ইসু নিয়ে দেশ ও দেশের মানুষ বিভক্ত আজ। একটা দেশকে তলানিতে নিতে এটাই যথেষ্ট।
৭। আপনার যদি ভোর ৬ টায় ঘুম ভাঙ্গে এবং আপনি অতিরিক্ত ৫ মিনিট ঘুমানোর জন্য আবার চোখ বন্ধ করেন, চোখ খুলে দেখবেন যে ৭.৪৫ বাজে!
৮। অশনি সংকেত। রোহিঙ্গারা প্রতিমাসে পাঁচহাজার টাকা ভাতা চায় । বাংলাদেশ কি ধাপে ধাপে প্যালেস্টাইন হওয়ার পথে অগ্রসর হচ্ছে? সেদিন আর বেশী দূরে নয় যেদিন স্বাধীন রোহিঙ্গাল্যান্ড প্রতিষ্ঠার দাবীতে এরা বিদ্রোহী আচরণ শুরু করবে।
৯। চট্টগ্রামে বিয়ে বাড়ীতে একটি জনপ্রিয় খেলা ছিল কাদা ছোঁড়াছুড়ি। এক সময় হারিয়ে গেলেও আবার ফিরে এসেছে দেখে খুব ভাল লাগল। আহা কাদা খেলা।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২১ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


