খাটের নীচে
০৪ ঠা জুন, ২০২১ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তিনটায় দেয়াল টপকে গেলাম প্রেমিকার কাছে
দরজার সামনে দাঁড়িয়ে ফোন করলাম- দরজা খোলো, নীলা
প্রচন্ড অবাক হয়ে নীলা দরজা খুলে, আমাকে দেখে 'থ'
নীলার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম
নীলা বলল- তোমার এত সাহস, বাবা দেখে ফেললে!
তারপর গল্প করতে করতে ভোর হলো, আযান দিলো
নীলার বাবা, নামাজ পড়তে ঘুম থেকে উঠলেন,
সত্যি বলছি, এক মুহূর্তের জন্যও নীলাকে জড়িয়ে ধরিনি
অথবা একটা ছোট্র চুমু দেওয়ার জন্য সুযোগ খুজিনি
শুধু একবার ভুলে হাত ধরে ফেলেছিলাম।
নীলার বাবা কোনো দিন যে কাজ করে না, আজ তাই করলেন-
এত সকালে মেয়ের ঘরের দরজা ধাক্কা দিতে শুরু করলেন। নীলা...
আমি লাফ দিয়ে খাটের নীচে চলে গেলাম, নীলা দরজা খুলল
নীলার বাবা ঘরে ঢুকে চারদিকে ভালো করে লক্ষ্য করলেন
নীলাকে বললেন- নামাজ পড়ে নাও, তারপর আমরা হাঁটতে বের হবো।
ঠিক এমন সময় আমার মোবাইল বেজে উঠলো, মা ফোন করেছে
মাকে বললাম,একটু পরে কথা বলছি, মা বলল- ফিসফিস করিস ক্যান?
জোরে কথা বল, কোথায় তুই? আমি চিৎকার করে বললাম-খাটের নীচে
নীলার বাবা খাটের নীচে- আমার দিকে তাকিয়ে বললেন- বের হও
খাটের নীচ থেকে বের হয়ে, নীলাকে বললাম- আমাকে এক গ্লাস পানি দাও।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২১ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন