somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

Life of Pi মুভি রিভিউ

০৭ ই জুন, ২০২১ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Life of Pi মুভিটা মুক্তি পায় ২০১২ সালে।
লাইফ অব পাই। মাস্টারপিস এ মুভি মিস করার অর্থ জীবনটা অপূর্ণ থেকে যাওয়া। কানাডার লেখক ইয়ান মার্টেলের বুকার জয়ী উপন্যাস অবলম্বনে অ্যাং লি-র মুভি। মুভির প্রযোজক ডেভিড উওমার্ক গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে এসে বলেছিলেন, উপন্যাসটা প্রথম পড়ে তিনি কিছুতেই মুভি করতে যান নি। জল, বাঘ আর একটা বাচ্চা ছেলে। যে কোনও একটা সামাল দিতে হিমশিম খেতে হয়। আর একসঙ্গে তিনটে? পরিচালক অবশ্য শুরু থেকে জিদ ধরে বসেছিলেন। ‘স্বপ্ন দেখতাম, ছবিটা করতেই।

মুভির কাহিনী এই রকম-
চার দিকে শুধু নীল জল। ওপরে নীল আকাশ। প্রশান্ত মহাসাগরে এ ভাবেই ২২৭ দিন ধরে লাইফবোটে ভেসে চলেছে পাই আর রিচার্ড পার্কার। রিচার্ড পার্কার কোনও মানুষ নয়, ৪৫০ পাউন্ড ওজনের হিংস্র এক রয়্যাল বেঙ্গল টাইগার। পুদুচেরি বোটানিকাল গার্ডেনে পাইয়ের বাবার একটি চিড়িয়াখানা ছিল। ১৯৭৭ সালে জরুরি অবস্থার সময়ে চিড়িয়াখানার প্রাণী গুলিকে আমেরিকায় এক সার্কাস কোম্পানিকে বিক্রি করে কানাডার অভিবাসী হওয়ার কথা ভাবেন পাইয়ের মা-বাবা। জাহাজে বাঘ, ওরাংওটাং, জেব্রা সকলকে তোলা হয়। কিন্তু মাঝ সমুদ্রে জাহাজ ডুবি। পাইয়ের মা-বাবা-দাদা সকলের সলিল সমাধি। লাইফবোটে পাইয়ের সঙ্গে একটি জেব্রা, ওরাংওটাং ও হায়না চলে আসে। কয়েক দিন পরে দেখা যায়, বোটের নীচে বসে আছে রিচার্ড পার্কার। অন্য জন্তুদের সে খেয়ে ফেলে। শুধু বেঁচে থাকে পাই। বাঘ মাঝে মাঝে আক্রমণ করতে চায়, কিন্তু কিশোর পাই বুদ্ধি করে তাকে পানীয় জল দেয়, সমুদ্রের মাছ ধরে খাওয়ায়।

ছবির ৯০ শতাংশ জুড়ে ডিজিটাল বাঘ, বাকি ১০ শতাংশে আসল বাঘ।
দিনের পর দিন সুরজকে বাঘেদের চলাফেরা, হাবভাব দেখতে শিখিয়েছেন অ্যাং লি। সারা ছবিতে তিনটে ঘটনা মিলেমিশে। এক দিকে জাহাজ ডুবির পর লাইফবোটে বেঁচে থাকার অ্যাডভেঞ্চার। সঙ্গে জীবজন্তুর স্বভাব। জাহাজডুবি, মৃত্যু সব পেরিয়েও বহু কষ্টে বেঁচে থাকে পাই। প্রতিদিনের অভিজ্ঞতা তাকে বড় করে দেয়। ফলে, এটি বড় হয়ে ওঠার গল্প। এবং সব কিছুর নীচে এক আধ্যাত্মিক অভিযানের ইঙ্গিত। সিনেমাটি ২০১৩ সালের অস্কারে ‘সেরা পরিচালক’সহ সর্বাধিক চারটি পুরস্কার জিতে নেয়। ইয়ান মার্টেলের উপন্যাস অনুসারে সিনেমাটি সেরা পরিচালক, টেকনিক্যাল অ্যাওয়ার্ড ‘সেরা চিত্রগ্রহণ’, ‘বেস্ট ভিজ্যুয়াল ইফেক্ট’, এবং ‘বেস্ট অরজিনাল স্কোর’-এর পুরস্কারও পায়।

বিশাল সমূদ্রে একজন বালক ও একটি রয়েল বেঙ্গল টাইগারের বন্ধুত্ব নিয়ে ছবিটি সারা বিশ্বে বিপুল সাড়া জাগিয়েছে। ‘লাইফ অফ পাই’ একটি থ্রিডি (ত্রিমাত্রিক) ফ্যান্টাসি ফিল্ম। এতে অভিনয় করেছেন ইরফান খান, সুরজ শর্মা, টাবু, আদিল হুসেনে। সিনেমা পর্দায় উত্তাল সমুদ্রে জীবন্ত বাঘের সাথে যে, লোমহর্ষক দৃশ্য দেখেছেন দর্শকেরা 'লাইফ অব পাই' ছবিতে। তা যে স্রেফ অ্যানিমেশন অর্থাত অনেকটাই এডিটিং টেবিলের কারুকাজ তা হলের দর্শকেরা কে বুঝবে। এখানেই যেন নির্মাতার মুন্সিয়ানা।

দুই ঘন্টা সাত মিনিটের মুভিটা দেখে অনেক আনন্দ পাবেন।
মুভিটা আমি দশ বার দেখেছি।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২১ রাত ৯:২৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×