somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমার লেখালেখি (সাময়িক)

১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

সামু ব্লগে আছি দশ বছরের বেশি সময় ধরে।
তবে খুব একটিভ হয়েছি ৩/৪ বছর ধরে। অনেক কিছুর সাক্ষী আমি। পুরোনো ব্লগাররা জানে আমি কতটা ভাল, রসিক এবং ভদ্র। সামুর ভাল সময়, মন্দ সময় সবই আমি দেখেছি। সামুতে কে ভাল লিখেন, কে মন্দ লিখেন- এসব আমার জানা আছে। জানা আছে সামুতে কারা ক্যাচাল করে। আমি জানি সামুর সবচেয়ে ভাল ও ভদ্র ব্লগার কারা। শ্রদ্ধ্যেয় ব্লগার চাঁদগাজীর উপর সামুতে আক্রমণ হওয়া একটা ফ্যাশনে পরিনত হয়েছে। কিন্তু চাঁদগাজী একজন দেশপ্রেমিক মানুষ। উনি একজন শক্তিশালী ব্লগার। যাই হোক, মাঝে মাঝে সামুতে আমাকে আক্রমণ করা হয়। এই আক্রমণ সব ব্লগার করেন না। হাতে গোনা কয়েকজন ব্লগার করেন। এদের একের অধিক নিক আছে সামুতে। বেশি নিক থাকলে সম্ভবত ক্যাচাল করতে সুবিধা হয়। আচ্ছা, ভিক্ষুক আবু হোসেন কে কেউ চিনেন? সপ্তাহে দুইদিন মিরপুর-১০ নম্বরে ভিক্ষা করে, সকাল আট টা থেকে রাত আট টা।

যদিও সামুতে আমি একজন ভদ্র এবং ভাল ব্লগার।
বাস্তব জীবনেও তাই। সামুতে আমি কাউকে কটু মন্তব্য করি না। কাউকে বাজে কথা বলি না। কাউকে খোঁচা দেই না। গত কয়েকদিন ধরে চারজন ব্লগার আমার বিরুদ্ধে উঠেপরে লেগেছেন। ধরে নিলাম, সামুতে আমি চার হাজার পোষ্ট করেছি। আমি স্বীকার করছি এর মধ্যে দুই হাজার পোষ্ট আমার নিজের লেখা না। লেখা গুলো আমি পড়েছি, আমার ভাল লেগেছে। তাই সেসব লেখা কিছুটা এডিট করে আমি সামুর ব্লগারদের সাথে শেয়ার করেছি। আর ব্লগাররা এত বোকা না যে, লেখা পড়ে বুঝতে পারবে না- লেখাটা আমি লিখেছি, না শেয়ার করেছি। অবশ্য কপি পেস্ট করা লেখাতে নীচে লিখে দেওয়া উচিত- সংগ্রহ বা অমুক জায়গা থেকে লেখাটা নিয়েছি। আমি বেশির ভাগ সময়ই নীচে লিখে দেই। কিন্তু মাঝে মাঝে লেখা হয় না। তবে ব্লগারগন বুঝেন, লেখাটা ধারকরা, না মৌলিক। অতি সামান্য বিষয় নিয়ে হইচই করার কিছু নেই। আকাশে যখন এক ঝাঁক পাখি উড়ে যায়, আমি সুরভিকে ডেকে পাখি গুলো দেখাই। কারন সুন্দর কিছু একা উপভোগ করতে ভাল লাগে না। তেমনি ভাল একটা লেখা পড়লে- আমার ইচ্ছা হয়, সামুর ব্লগারদের সাথে লেখাটা শেয়ার করি।

সামুতে আমার কমপক্ষে দুই হাজার মৌলিক লিখা।
মাথার ভেতর থেকে এসব লেখা এসেছে। গল্প আছে, কবিতা আছে। কিছু উপন্যাসের অংশ আছে। ফিচার আছে। প্রবন্ধ আছে। আপনি পটর পটর না করে আমার মতো দুই হাজার মৌলিক লেখা লিখে দেখান। আর সামু যদি মনে করে আমার শেয়ার করা লেখা গুলো মুছে দিবে। দিক মুছে। আমার কোনো আপত্তি নেই। আমি চাইলে প্রতিদিন এক বসায় দশ টা গল্প লিখতে পারি। লিখতে আমার কোনো কষ্ট হয় না। বরং লিখে আমি আনন্দ পাই। আমার মাথা ভরতি শুধু গল্প আর গল্প। হ্যাঁ আমি এটা জানি আমার লেখা দুর্বল। ভাষা সুন্দর হয় না। গল্পের গাঁথুনি মজবুত নয়। তবুও আমি আমার লেখালেখি বন্ধ করি নি। করবোও না। আমি ভাল কিছু লেখার চর্চা অব্যহত থাকবে। ছোটবেলা থেকেই সাহিত্যজগতেই আমার উঠাবসা। দেশের নামকরা কবি সাহিত্যিকরাই আমার বন্ধুবান্ধব। বাংলা একাডেমি'তে আমার ভাই বন্ধু আছে। প্রকাশনা জগতে আমার ভাই বন্ধু আছে। পত্রপত্রিকায় ৯ বছর কাজ করেছি। আমার নাম তাদের জিজ্ঞেস করে দেখবেন- তাড়া সবাই আমাকে চিনবে।

যদি আমার লেখা আপনার সমস্যা করে-
তাহলে সুন্দর করে, ভদ্র ভাষায় আমাকে বলুন। আমি লেখা মুছে দিবো। বা এডিট করে ঠিক করে দিবো। অথবা আমাকেই জিজ্ঞেস করুন লেখার সুত্র কি? কেন লেখার সাথে সুত্র দেইনি। ঘেউ ঘেউ না করে সুন্দর আচরন করুন। ডবল সুন্দর আচরন ফেরত পাবেন। আর সবচেয়ে বড় কথা সামুতে এডমিন আছেন। তিনি সব দেখেন, সব জানেন। সামুর ভালোর জন্য- উনি প্রয়োজন মনে করলে আমার পোস্ট সরিয়ে দিবেন। মুছে দিবেন। তাতে আমার কোনো আপত্তি নেই। যেহেতু সামুতে এডমিন আছেন, তাই আপনাদের লাফালাফি করা ঠিক না। কথায় আছে, একটা কানী বক পুরো বিল নষ্ট করে দেয়। অথচ বিলের সব বক কানী না। আমাদের সামুতে হাতে গোনা কয়েকজন আছে তাড়া ব্লগের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। এদের আবার একাধিক নিক আছে। সামুর এডমিন যখন আমাকে কিছু বলেন, আমি সাথে সাথে তা মেনে নিই। কিন্তু আপনি বললে তো আমি মানবো না। আপনার কথার কোনো দাম নেই। আমার এক শিক্ষক বলতেন, বাবারা লাইনে থাকিস। কাজেই লাইনে আসেন।

আজাইরা ক্যাচাল বাদ দেন।
নিজে ভাল হয়ে অন্যকে ভাল হতে বলেন। গুলিস্তান এলাকায় দেখেছি। এক চোর চুরী করে দৌড়ে পালাচ্ছে। তাকে ধাওয়া করেছে অনেক মানুষ। সেই চোর সামনের দিকে আঙুল তুলে বলছে চোর চোর। বুঝেন অবস্থা! দুনিয়া এমন হয়ে গেছে- চোর নিজেই অন্যজনকে চোর বলে। দূর্নীতিবাজ আফসোস করে বলেন, দেশটা চোর দিয়ে ভরে গেছে। কাজেই আগে 'মানুষ হও'। দেশে সমস্যার অভাব নেই। সেই সব সমস্যার কথা লিখুন। সমস্যা সমধানের কথা লিখুন। আমি অতি সামান্য ব্লগার। আপন মনে থাকি। লিখি। পড়ি। মুভি দেখি। আলু সিদ্ধ খাই। তবে আমি গ্রামের ছেলে না হলেও- গালি দিতে জানি। কাউকে কোনো দিন লাথথি না দিলেও, লাথথি দিতে জানি। কিন্তু আমি মানুষকে গালি দিতে চাই না, লাথথিও দিতে চাই না। আমি মানুষকে ভালোবাসতে চাই। শ্রদ্ধা করতে চাই। বুকে জড়িয়ে ধরতে চাই। এই পৃথিবীতে আমাদের আয়ু খুব অল্প দিনের। কেন শুধু শুধু ঝগড়া ফ্যাসাদ করে ঝামেলা পাকাবো? আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি। মিলেমিশে থাকি। সকলে মিলে চেষ্টা করে দেখি পৃথিবীটা আনন্দ করে তোলা যায় কিনা।

বিঃ দ্রঃ আমার পোষ্ট। আমার মন্তব্য যদি কাউকে কষ্ট দিয়ে থাকে। আহত করে থাকে তাহলে আমি আন্তরিকভাবে স্যরি। আমার যে পোষ্ট গুলো সমস্যা করেছে, আমি সে সব মুছে দিতে রাজী আছি। তবে আমি আগামীকাল থেকে আরো সুন্দর করে ব্লগিং করতে চেষ্টা করবো। যেন কেউ কমপ্লেন করতে না পারে। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। করোনা থেকে সাবধান থাকুন। ঘরে বাইরে সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন দেড় ঘন্টা পরপর।। এবং বাইরে গেলে মাস্ক মাস্ট। যত কষ্টই হোক, ভুলেও মাস্ক থুতনীতে রাখবেন না। পুষ্টিকর খাবার খাবেন। কমপক্ষে ৮ ঘন্টা ঘুমাবেন। অসহায় মানুষের পাশে থাকবেন। কেউ ভিক্ষা চাইলে ফিরিয়ে দিবেন না। জীবন হোক আনন্দময়। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১০
২০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×