somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

সব ভাগ্য নিয়ন্ত্রিত। বৃত্ত দিয়ে ঘেরা।
এর বাইরে কেউ যেতে পারবে না।
আমিও না, তুমিও না।


মানুষ মানুষের সাথে নিষ্ঠুর খেলা খেলে আনন্দ পায়।
রোমান আমলে স্টেডিয়ামের মধ্যে ক্ষুধার্ত সিংহের সামনে ক্রীতদাসদের ছেড়ে দেওয়া হতো, হাতে একটা অস্ত্র দিয়ে। সিংহের সাথে কোনো মানুষ পারে? সিংহ সেই লোকটাকে মেরে কামড়ে-কামড়ে খেত আর স্টেডিয়াম ভরতি হাজার হাজার মানুষ তাই দেখে আনন্দ পেত। তারপর কত বছর কেটে গেছে, মানুষ অনেক সভ্য হয়েছে, তবু অনেক মানুষের মধ্যে সেরকম নিষ্ঠুরতা রয়ে গেছে।

আমরা একটি সুন্দর বাসযোগ্য সমাজ চাই, যেখানে কোনো মানুষকে আর নির্যাতিত হতে হবে না, আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে এক সঙ্গে কাজ করে যেতে হবে, সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কর্ম বা আচরণের ন্যায় অন্যায় বা দোষগুণ বিচারের জন্য আইনগত বা ঘোষিত কোন সার্বজনীন মানদণ্ড নেই সেই ব্যাপারে যে কোন ব্যক্তিগত মত বা অনুভূতি নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে না।

গতকাল রাতের স্বপ্ন-
এমন এক জায়গায় চলে গিয়েছি যেখানে কোন গাছ নেই। হঠাৎ করে আমার শ্বাস নিতে কষ্ট হল, মনে হল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে।খুব কষ্ট হচ্ছে আমার।
তখন দূর থেকে কে যেন বলল, গাছ না থাকলে তো কষ্ট হবেই!
আমি বললাম, গাছ না থাকলে কষ্ট কেন হবে?
গাছ না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? রোদের মধ্যে ছায়া পাওয়া যাবে কোথায়? সমুদ্রের পানি উপচে পৃথিবী ভেসে যাবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা সুন্দর করে সাজাবার জন্য- সবুজ একটা পৃথিবী গড়ে তুলতে হবে আমাদের'ই। বোকা মানুষ শুধু টাকা-টাকা করে। আরে... গাছ না থাকলে, পৃথিবী থাকবে না, তখন টাকা দিয়ে কি করবি? আগে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে।

গাছ কেটো না, গাছ মেরো না, গাছ আমাদের ভাই।
মন দিয়ে আজ শোনো সবাই- বলতে শুধু চাই- গাছের মতো এমন ভালো বন্ধু নাই।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×