somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৮৪

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।
ক্যাপশনঃ যাকাতের কাপড় নয়, নয় কোরবানির মাংস। তারা টিকা নিতে এসেছেন।

সুরভি কয়েকদিন ধরে ঘ্যান ঘ্যান করছে।
টিকা দিয়ে আসো। যাও। প্লীজ। আল্লাহর দোহাই লাগে। টিকার জন্য সে-ই আমাকে রেজিস্টেশন করে দিয়েছে। রেজিস্টেশন করেছি এক মাস পাঁচ দিন আগে। আজও ম্যাসেজ আসেনি। অথচ সাত দিনের মধ্যে ম্যাসেজ আসার কথা। শুনলাম এখন নাকি ১৮ বছর যার সে-ও টিকা পাবে। শুধু টিকা কেন্দ্রে গেলেই হবে। আমার ছোট ভাই কেন্দ্রে গিয়ে ফিরে এসেছে। কেন্দ্র থেকে বলেছে- টিকা নাই। শেষ। যাই হোক, আমার ম্যাসেজ না আসা স্বত্ত্বেও আমি আজ কেন্দ্র গেলাম। নগর মাতৃসদন, মুগদা।
আমার বাসা থেকে অনেক দূর। রিকশা ভাড়া ৭০ টাকা। টিকা দান কেন্দ্রে গিয়ে দেখি ভয়াবহ অবস্থা। অসংখ্য মানুষ জটলা পাকিয়ে আছে। কোনো নিয়ম কানুন নাই। এই ভিড়ের মধ্যে কতক্ষন দাঁড়িয়ে থাকতে হবে? এখানে দাঁড়িয়ে থাকলে আমার ঠিক করোনা হয়ে যাবে। মেইন গেট বন্ধ। কখন খুলবে বা কখন ডাক পড়বে কেউ জানে না। কেন্দ্রের কারো সাথে দেখা বা কথার বলার সুযোগও পেলাম না। দূরে রোদের মধ্যে একঘন্টা দাঁড়িয়ে থেকে বাসায় চলে এলাম। রিকশা ভাড়া গেলো ১৫০ টাকা।

আজ কি এমন হতে পারতো না-
আমাকে দেখেই ডাক্তার বলবেন- আরে রাজীব সাহেব যে! আমাদের কি সৌভাগ্য! প্লীজ আসুন। বসুন। আগে এক কাপ চা নিন। গরম কলিজা সিঙ্গারা দুটো খেয়ে নিন। দুপুরে কিন্তু আমার সাথে খেয়েই যেতে হবে। প্লীজ মানা করবেন না। তাহলে খুব কষ্ট পাবো। আমি বলব, আগে টিকার দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার বলবেন, আপনাকে লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হবে না। আপনি ভিআইপি কামরায় আরাম করে বসুন। আমি এসি ছেড়ে দিচ্ছি। ডাক্তার চিৎকার করে পিয়নকে বলবে- রাজীব স্যারকে ঠান্ডা কোকের ক্যান দাও। কুইক। আমি কোক খেতে খেতে টিকা নেবো। ছবি তুলবো দুই আঙ্গুলে ভি চিহ্ন দেখিয়ে। ছবিটা ফেসবুকে দিবো। টিকা শেষে ডাক্তারের রুমে ভাত খাবো। নানান রকম খাবারের আয়োজন থাকবে। তবু খেতে খেতে ডাক্তার বলবে, অতি সামান্য আয়োজন। এজন্য আমি দুঃখিত। আমি যদি জানতাম আজ আপনি আসবেন তাহলে বিশেষ কিছু ব্যবস্থা অবশ্যই করতাম।

ফেসবুকে একটা গ্রুপ আছে, মাছ বেঁচে।
ওদের ফোন করে বললেই বাসায় এসে মাছ দিয়ে যায়। দামও স্বাভাবিক। বাজারের মতোই। ওদের কাছ থেকে মাছ কিনলে সুবিধা হচ্ছে মাছ কেটে ধুয়ে পরিস্কার করে বাসায় এসে দিয়ে যায়। এমন কি শিং মাছ কিনলেও ঘষে পরিস্কার করে দিয়ে যায়। গতকাল আমি একটা সাড়ে তিন কেজি রুই মাছ অর্ডার করলাম। এক ঘন্টার মধ্যে মাছ কেটে, ধুয়ে বাসায় এসে দিয়ে গেলো। ব্যাপারটা ভালো লাগছে। বাজারে যাওয়ার ঝামেলা নাই। দামাদামির ঝামেলা নাই। বাজার থেকে মাছ কিনলে, মাছ কাটার জন্য আলাদা টাকা দিতে হয়। ওরা মাছ কাটা এবং ধুয়ে দেওয়ার জন্য আলাদা কোনো টাকা নিচ্ছে না। গতকাল দুপুরে ভাত খাওয়ার পর পরী বলছে আইসক্রীম খাবে। আমি বললাম, সন্ধ্যায় খেও। পরী বলল, আমি এখনই খাবো। অথচ আমার ছয় তলা থেকে নামতে ইচ্ছা করছিলো না। তখন অনলাইনে একবাটি ইগলুর ভ্যানিলা আইসক্রীম অর্ডার করলাম। বিশ মিনিটের বাসায় এসে দিয়ে গেলো।

গত কয়েকদিনে পরিচিত চারজন মারা গেছে করোনায়।
এদের সবার বয়স ৩২ থেকে ৩৮ এঁর মধ্যে। এরা কেউ অসুস্থ ছিলেন না। বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন। তাদের করোনা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছিলো। কিন্তু তাঁরা সবাই সাত দিনের মধ্যে মারা গেলেন। তাদের মৃত্যু আমাকে প্রচন্ড কষ্ট দিয়েছে। মর্মাহত করেছে। 'কামরুন নাহার' নামে একজন হাসি খুশি মানুষ মারা গেলেন। আমার সাথে তার কোথাও দেখা হলে বলতেন- ভাই কেমন আছো? তোমার মেয়েটা কেমন আছে? তিনি সাংবাদিকতার শিক্ষিকা ছিলেন। শিক্ষার্থীদেরও বন্ধু ছিলেন। শিক্ষার্থীদের কল্যাণকামী ছিলেন। ক্লাসরুমের বাইরেও ছিলেন আন্তরিক। প্রাণখোলা মানুষ। কথা মনোযোগ দিয়ে শুনতেন। ব্যক্তিগত খোঁজখবরও নিতেন। পরিবারের খোঁজখবরও নিতেন। ক্লান্তিহীন, পরিশ্রমী জ্ঞানসাধক! এত অমায়িক ব্যবহার কম মানুষেরই থাকে!

আজ ১০ তারিখ। আগষ্ট মাস।
আরবী ১ মুহররম এবং বাংলা শ্রাবন মাসের ২৬ তারিখ। কথা হচ্ছে- আগে করোনা হলে লোকজন অনেকদিন করোনার সাথে ফাইট দিতে পারতো। এখন কেন করোনা হলে মানুষ এত দ্রুত মরে যাচ্ছে? আমার যদি করোনা হয়, আমি ৫ থেকে ৭ দিনের মধ্যে মরে যাবো! মৃত্যু এত সহজ! আমার পরিবারের কি হবে? টিকা তো এখনও দিতে পারলাম না। আবার টিকা দিয়েওবা লাভ কি? গায়ক ফকির আলমগীর দুই ডোজ করোনার টিকা নিয়েও করোনায় মারা গেলেন। সব কিছু মিলিয়ে আমি ভয়াবহ চিন্তিত। যেদিকেই যাই, যেদিকেই তাকাই শুধু করোনা আর করোনা। ফেসবুক খুললেই দেখা যায়- লোকজন স্ট্যাটাস দিচ্ছেন- অবশেষে 'করোনা পজেটিভ' আমার জন্য দোয়া করবেন। ভাবা যায়- সুস্থ সবল মানুষ, করোনা আক্রান্ত হচ্ছেন এবং মরে যাচ্ছেন! এই মৃত্যু সহ্য করা যায়? প্রথম প্রথম বয়স্ক লোকেরা মারা যেত। এখন ৩০/৩৫ বছরের যুবকরা মারা যাচ্ছে!
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৯
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×