
ছবিঃ আমার তোলা।
“মানুষ কি চায় — উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ভোঁতা— এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান-বাঁধানো— রস ঢুকিতে পায় না।”
------বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, (আরণ্যক)।
১। কাউকে ভালবাসার চেয়ে তাকে বিশ্বাস করাটা বড় জিনিস। কারণ আপনি যদি কাউকে বিশ্বাস না করতে পারেন তাহলে কাউকে ভালোবাসবেন কিভাবে? আর যাকে বিশ্বাস করবেন তাকে আপনি সবসময় ভালোবাসতে পারবেন। তাই ভালোবাসার চেয়ে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস।
২। শিক্ষক : সোহেল ষোল শতকের বিজ্ঞানীদের সম্পর্কে তুমি কী জান?
সোহেল : তারা সবাই মারা গেছেন।
৩। একই টাকা হাজারো মানুষের হাতে চক্রাকারে ঘোরে। শেষ পযর্ন্ত ছিড়ে যায় যা আর কখনও কাজে লাগানো সম্ভব হয় না। কিন্তু একই জ্ঞান হাজারো মানুষের কাছে গেলে আরও বৃদ্ধি পায়। একে না যায় ধরা, না যায় ছোয়া, না যায় ছেড়া, না যায় ফিরিয়ে নেয়া। তাই টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনেই ছুটো পাবে হাজারো সম্ভাবনার পথ।
৪। এক জীবনে আপনার দশটি বাড়ি, দশটি গাড়ি, দশটি নারী থাকলে ও অর্থনীতির সূত্র হিসেবে আপনি সুখী হতে পারবেন না! আর আপনি সুখ খুঁজে হয়রান হয়েও সুখ পাবেন না, সুখ পেতে হলে আপনাকে আপনার নিচের জনের দিকে তাকাতে হবে!
৫। আজ বিএনপি তাদের পাপের প্রাপ্য শাস্তি ভোগ করছে। এছাড়া কিছুই না। বিএনপি'র কোমর ভেঙ্গে গেছে। কোমর সোজা করে আর দাড়াতে হবে না। সংখ্যার দিক থেকে এবং পৈশাচিকতার দিক থেকে ২১ শে আগস্ট ভুলে যাওয়ার নয়।
২১ আগস্ট গ্রেনেড হামলা পরে, জাতীয় সংসদে বেগম জিয়া বলেছিলেন, 'ওনাকে মারতে যাবে কে?' শেখ হাসিনা নিজেই ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিলেন। খুবই অযৌক্তিক ও হাস্যকর ছিলো এ কথা। ততকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, ' উই আর লুকিং ফর শত্রুজ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


