হে নাবিক, হে নাবিক!
২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
নিজের সম্পর্কে নিজের পরিস্কার ধারনা থাকে না
অনেকদিন ধরে নিজেকে লক্ষ করছি-
কখনো বন্ধুর মতো, কখনো শত্রুর মতোন
নিজের মধ্যে আমি কিছু খুঁজে পাই না
মনে হয় ধ্বংসাবশেষে বৃথা গুপ্তধন খুঁজে লাভ নেই
কেন যে কঠিনভাবে প্রত্যাখ্যান করতে পারি না!
যে যা বলে আমি মোটামুটি মেনে নিই
তর্ক করি না, তেমন আপত্তিকর কথা হলেও আপত্তি তুলি না
চুপ করে থাকি। ফলে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকে
ছোটবেলায় মা বলতো, শুধু বেঁচে থাক বাবা
তোর কাছে আমি আর কিচ্ছু চাই না
এখন, আমি শুধু কোনোভাবে বেঁচে থাকতে চাই।
শেয়ার মার্কেটের চোরদের শাস্তি হয় না
আমলা আর মন্ত্রীর চুরির শাস্তি হয় না
পয়সাওয়ালাদের করা খুনের শাস্তি হয় না
দূর্নীতিবাজ আর ধর্ষণের শাস্তি হয় না
ধনীদের কোন অপরাধের শাস্তি হয় না!!
এই দেশে খুনের আসামী কে ধরা হয়
ফাঁসির রায় দেয়া হয়, রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেন!
একজন মনুষ ও তার প্রিয় কালো বিড়ালটি
বিচিত্র কোনো কারণে লোকটি ধীরে ধীরে
তার প্রিয় বিড়ালটিকে আর সহ্য করতে পারে না
এবং এক সময় বিড়ালটিকে নিজ হাতে মেরে ফেলে
কিন্তু তারপর থেকেই কালো বিড়ালের ছায়া-
তাকে আর শান্তিতে থাকতে দেয় না।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন