somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ফটোগ্রাফি (কম্পোজিশন)

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

ফ্রেমের ভেতর সুন্দর করে ছবি সাজানোই হচ্ছে কম্পোজিশন।
হুম, আজ আলোচনা করবো কম্পোজিশন নিয়ে। কম্পোজিশন মজাদার করতে হলে আগে আপনাকে কম্পোজিশনের বেসিক কিছু রুল জানতে হবে। আমি খুব চেষ্টা করবো- সহজ সরল ভাবে লিখতে, যেন কারো বুঝতে সমস্যা না হয়। কঠিন ভাবে লিখে, শুধু শুধু পন্ডিত সাজতে চাই না। লেখা যদি কেউ'ই বুঝতেই না পারলো- তাহলে লিখে লাভ কি? ফোটোগ্রাফী নিয়ে আমাদের দেশের মানুষের অনেক আগ্রহ। আমার কাছে এসে অনেকেই বলেন, ভালো ছবি কিভাবে তুলবো? আমি তাদের কে বলি- অস্থির হবেন না, অনেক বেশী ধৈয্যশীল হোন। তীব্র ইচ্ছা থাকলে ভালো ছবি তোলা সম্ভব।

সব কিছু মিলিয়ে আপনি যদি একটা ভালো ছবি তুলতে পারেন-
তাহলে মানুষ আপনার তোলা ছবি মুগ্ধ হয়ে দেখবে, আলোচনা করবে। এটাই সমস্ত ফোটোগ্রাফাররা চায়। কাজেই ভালো ছবি তোলার জন্য আপনার ফোটোগ্রাফীর সমস্ত 'বিষয়' জানতে হবে, বুঝতে হবে, শুধু বড় ভাইদের পেছনে ঘুরলে হবে না। কম্পোজিশন ভালো না হলে, আপনার তোলা ছবির মান অনেকখানি কমে যাবে। শুধু মনে রাখবেন- ফ্রেম থেকে ছবির সাথে সামঞ্জস্য নেই এমন কিছু বাদ দিলেই আপনার ছবির মান অনেকখানি বেড়ে যাবে। সহজ ভাবে বলা যায়- একটা সুন্দর ছবির প্রান হলো কম্পোজিশন। যদি ছবি তোলার সময় দেখেন ব্যাকগ্রাউন্ড ভালো না, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারেন।

আচ্ছা, ভালো ছবি বলতে কি বুঝায়?
আপনি অনেক ছবি তুলেছেন, এর মধ্যে কিছু ছবি আপনার ভালো লেগে যাবে। আপনার ভালো লাগা ছবি গুলোই 'ভালো' ছবি। একটা নিখুঁত ভালো ছবি তুলতে পারলে- সবার আগে তা আপনি নিজেই বুঝতে পারবেন। বন্ধুগন, কিছু নিয়ম মেনে চললেই- ভালো ছবি তোলা সম্ভব। দর্শকদের আপনি কি দেখাতে চান- সেটা মাথায় রেখেই ছবি তুলুন। অপ্রয়োজনীয় জিনিস ক্যামেরায় বন্ধী না করাই ভালো। ফ্রেমের চারপাশে যদি অপ্রয়োজনীয় কিছু দেখা যায়- তাতে অবশ্যই আপনার ছবির সৌন্দর্য কমে যাবে। সব সময় একই ভঙ্গিতে ছবি না তুলে নানান এঙ্গেলে ছবি তোলা উচিত। নতুন কিছু সৃষ্টি করার মনোভাব গড়ে তুলুন এবং তা উপভোগ করুন।

মানুষের চোখ দু'টা কিন্তু ক্যামেরার চোখ একটি।
দুই চোখ দিয়ে আমরা যতটা দেখি, এক চোখ দিয়ে ততটা দেখা যাবে না। যদিও আপনি মনের চোখ দিয়ে অনেক বেশী দেখতে পাবেন। দেখার দৃষ্টিভঙ্গি সবার এক রকম নয়। ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখার পর, যা দেখবেন সেটাই আপনার ছবিতে থেকে যাবে, কাজেই খুব ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন, খুটিয়ে খুটিয়ে দেখুন। ফ্রেমের চারপাশ ভালো করে দেখুন- সব ঠিক-ঠাক আছে কিনা। যদি ফোটোগ্রাফীর নিয়ম মানতে আপনার ভালো না লাগে, তাহলে আপনি আপনার মতন করে ছবি তুলুন, কারন শিল্প এবং শৈল্পিকতা কোনো নিয়মের ধার-ধারে না। আপনি নিজেই সুন্দর ছবি তোলার জন্য নানান রকম গবেষনা করুন নিয়মিত। ছবি তোলা নির্ভর করে আপনার চিন্তা শক্তির গভীরতার ওপর।

আপনার ছবির সাবজেক্টকে যে সবসময় ফ্রেমের মাঝখানেই রাখতে হবে এমন কোনো কথা নেই। ভিউ ফাইন্ডারে চোখ লাগিয়ে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে, একটা ভালো ছবির জন্য। নো অস্থির। অস্থিত হওয়া যাবে না। শান্ত থাকুন। সময় নিন। একটা ছবিতে যদি দুইটা বা তিনটা বিষয় থাকে তাহলে ছবিত গ্রহনযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। অ্যাঙ্গেল অব ভিউ নিয়ে এক্সপেরিমেন্ট করুন। মাটিতে শুয়ে পড়ুন, গাছে উঠে পড়ুন। বুক পর্যন্ত পানিতে নেমে যান, টাকাপয়সা থাকলে হেলিকপ্টারে উঠে বার্ডস আই ভিউও তোলার চেষ্টা করুন! পরিশ্রম করুন, প্রচুর পরিশ্রম করুন। পরিশ্রম করলেই না আপনি ভাল ছবি পাবেন।

রাস্তায় বেরোলেই দেখবেন, কাঁধে ক্যামেরা ঝুলিয়ে ছবি তুলতে তুলতে হেঁটে বেড়াচ্ছে ছেলেমেয়ের দল। লাইট, ফ্ল্যাশ, ফ্রেমিং, কম্পোজিশন কিছুই হয়তো তারা জানে না। ছবি তোলাতেই তাদের আনন্দ। কাঁধে ক্যামেরা নিয়ে অনেকেই তো ঘুরে বেড়ায়। কিন্তু বহু অনাকাঙ্ক্ষিত একটা মুহূর্তকে খুব অল্প ক'জনই পারে হাতের ক্যামেরায় বন্দি করতে। ক্যামেরার মুন্সিয়ানা দেখিয়ে কোনো মুহূর্তকে বন্দি করার নামই ফটোগ্রাফি।

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×