নিরাসক্ত মন
২৬ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
চারদিকে ভালো করে তাকাও- দেখবে এক আকাশ বিষন্ন মুখ
প্রকৃতি যেন নিঃশ্বাস বন্ধ করে রেখেছে- পৃথিবী জটিল হয়ে যাচ্ছে
প্রগতিশীলরা দূর থেকে শয়তানের হাসি হাসে, সহনশীলরা সহ্য করে
গাছের পাতায় বৃষ্টি পড়ে টুপটাপ- চা হাতে দুয়ারে বসে ঘুম পেয়েছে
চাষীদের ফলন বাড়ুক, জলাবব্ধতা নিরসন হোক, বেকারদের চাকরী হোক
হে দুঃখী মানুষ, সব কিছু থেকে নিজেকে শামুকের মতন গুটিয়ে নিও না।
অনেক হয়েছে বড় বড় কর্পোরেট দালান আর দালাল মাঝে মাঝে হাসি পায়
আমি জমি চাষ করে বাবাকে কিনে দিবো মিহি পাঞ্জাবী- মাকে সুতি শাড়ি
অনেক উপর থেকে কেউ যেন কলসি ভরতি-ভরতি দুঃখ কষ্ট পৃথিবীতে ফেলছে
রাতে বালিশে মাথা রাখলেই মনে হয়- সময় কত দ্রুত ফুরিয়ে যায়, যায় রে...
বড় বড় হাসপাতাল গুলোতে গরীবদের ঢোকার অনুমতি নেই- সব বিত্তববানদের
হাতের উপর হাত রেখে তোমার কি কিছু বলতে ইচ্ছে করে না, অল্পক্ষণের জন্য।
মানুষের ভুল ধারনা বদলে দাও- দেখবে পেয়ে যাবে ফুলের মালা গলাতে
ধনীরা ব্যালকনিতে বসে বৃষ্টির মজা নেয়-আর মিরপুরে পুরা বস্তিটা ডুবে যায়
গ্রামের মানুষ শহরের মানুষের ছয় নয় দেখে- বার বার আকাশের দিকে তাকায়
সুশীল সমাজ থেকে অদ্ভুত এক শক্তি পাই-সাহস পাই,ধূলা উড়ে আকাশে আজ
দু'চোখ মেলে আকাশের নীচে থাকা মানুষদের দেখি-তাদের দুঃখকান্না কষ্ট দেয়
খোলা আকশের নীচে হাজার হাজার মানূষ-কিন্তু আমি দেখি হাজার হাজার শকুন।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন