somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ১৭

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
আর তিন দিন পর তুমি নয় মাসে পা রাখবে। আমার ধারনা নয় মাসে তুমি খুব হামাগুড়ি দিবে এবং তোমার দাঁত উঠবে। কারন এখনই তুমি হামাগুড়ি দাও। তবে সমস্যা হলো- হামাগুড়ি দিয়ে সামনে যেতে পারো না। চলে যাও পেছনে। কি সুন্দর করেই না দুই পা দিয়ে কিভাবে যেন পেছনে চলে যাও! অনেক ধার্মিক লোককে দেখেছি ছেলেমেয়ের দাঁত উঠলে বলে- মানিক উঠেছে। দাঁত বলে না। আমি আধুনিক মানুষ। আমি কোনো কুসংস্কার বিশ্বাস করি না। আমি দাঁত কে মানিক বলতে পারবো না। আমি দাঁত'ই বলবো। যেদিন তুমি নয় মাসে প্রথম পা রাখবে সেদিন বাসায় একটা অনুষ্ঠান হবে। তোমার মা ইলিশ পোলাউ রান্না করবে। দুটা ইলিশ মাছ কেনা হয়েছে। দুটা ইলিশ তিন কেজির বেশি ওজন।

প্রিয় কন্যা ফারাজা-
সেদিন তোমার মা আর আমি করোনার ভ্যাকসিন দিতে গিয়েছিলাম। ভ্যাকসিন দিয়ে বাসায় ফেরার পথে এক দোকান থেকে তোমার মা তোমার জন্য পাঁচ টা জামা কিনেছে। এর তিন দিন আগে আমি তোমার জন্য পাঁচ টা জামা কিনেছি। অবশ্য তোমার অনেক জামার দরকার হয়। সারা দিনে তোমার জামা পাঁচ সাত বার বদলাতে হয়। খিচুড়ি খাওয়ার সময় তুমি পুরো জামা নষ্ট করে ফেলো। পানি খাওয়ার সময় তুমি জামা ভিজিয়ে ফেলো। তোমার জন্য প্রতিদিন নানান রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না হয়। দুপুরে এবং রাতে তুমি সবজি খাও। আমি বাজার থেকে তোমার জন্য টাটকা কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, বরবটি, আলু ইত্যাদি সবজি নিয়ে আসি। দেশী মূরগীর ডিম আনি। আপাতত তোমাকে শুধু ডিমের কুসুম খাওয়ানো হচ্ছে। নয় মাসে পা দিলেই তোমাকে ডিমের সাদা অংশও খাওয়ানো হবে।

প্রিয় কন্যা আমার-
আমি যখন সারাদিন পর বাসায় আসি- তুমি আমাকে দেখে খুশিতে লাফাতে থাকো। আনন্দে চিৎকার করতে থাকো। তোমাকে কোলে না নেওয়া পর্যন্ত তুমি অস্থির হয়ে থাকো। চেচামেচি করো। বাইরে থেকে এসেই আমি তোমাকে কোলে নিতে পারি না। চারিদিকে করোনা। ভালো করে হাত ধুতে হয়। জামা বদলাতে হয়। কিছুটা সময় তো লাগেই। কিন্তু তুমি কিছু বুঝতে চাও না। তুমি কোলে ওঠার জন্য অস্থির হয়ে যাও। তোমার খুব যত্ন নেওয়া হয়। তবুও তোমার ঠান্ডা লেগে গেছে। বেশ ভালো ঠান্ডাই লেগেছে তোমার। নাক দিয়ে পানি পড়ছে। ওষুধ খাওয়াচ্ছি। কিছুটা কমেছে। সারাটা দিন সুরভি তোমার দিকে এত খেয়াল রাখে তবু তোমার ঠান্ডা লেগে গেলো। আমি সারাদিন বাইরে থাকলে চার পাঁচ বার ফোন করে তোমার খোঁজ খবর নিই।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম
প্রতিদিন তোমাকে আপেল এবং নাসপাতি খাওয়ানো হচ্ছে। খাওয়ার সময় তুমি দুষ্টমি করো। ঠিক করে খাও না। খেতে চাও না। আজ তুমি পরীকে একটা খামচি দিয়েছো। পরী ব্যাথা পেয়েছে। তোমার হাতের নখ খুব দ্রুত বড় হয়। এবং তোমার নখ খুব ধার। আমাকেও একটা খামচি দিয়েছো। এই যে আমি তোমাকে নিয়ে লিখছি- এখন তুমি আমার পাশে শুয়ে আছো। খেলছো। প্রিয় কন্যা, আমার ধারনা তুমি খুব শ্রীঘই কথা বলা শিখে যাবে। ইদানিং তুমি দা-দা বলো। সুর করে বলতেই থাকো দা-দা-দাদদা। তোমার দাদা তোমার জন্মের কয়েকদিন আগে মারা গেছে। আব্বাকে আমি প্রতিটা মুহুর্ত ভীষন মিস করি। আব্বা মারা গেছে আট মাস হয়ে গেছে। অথচ কখনও আমার মনে হয় আব্বা মারা গেছে।

প্রিয় ফারাজা তাবাসসুম খান ফাইহা-
আমি তোমার কিছু টিকটক ভিডিও করেছি। তুমি বড় হওয়া পর্যন্ত যদি ভিডিও গুলো থাকে তাহলে তুমি ভিডিও গুলো দেখে খুব আনন্দ পাবে। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা মিষ্টি হাসি দাও। তোমার মিষ্টি হাসিটা ভিডিও করেছি। হামাগুড়ি দিয়ে তুমি পেছনে চলে যাও এটাও ভিডিও করে রেখেছি। ভাবছি তোমার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলবো। সেখানে তোমার ভিডিও গুলো জমা করে রাখবো। তুমি বড় হয়ে তোমার ছোটকাল চোখের সামনে দেখতে পারবে। তখন কতই না আনন্দ পাবে তুমি! প্রিয় কন্যা, তোমাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। যদি বেঁচে থাকি তাহলে আমার সমস্ত পরিকল্পনা গুলো বাস্তবায়ন হবে। তোমার জন্য আমার বেঁচে থাকতে হবে। আমি না থাকলে তোমার অনেক কষ্ট হবে।

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:০০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×