somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ১৮

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
তুমি নয় মাসে পা রেখেছো। ন'য়ে পা রেখেই জ্বরে আক্রান্ত হয়েছো। সেদিন আমি অফিসে ছিলাম। সুরভি ফোন দিয়ে জানালো তোমার জ্বর এসেছে। শুনে আমার খুবই মন খারাপ হলো। এমনতেই তুমি ঠান্ডায় আক্রান্ত। এর মধ্যে আবার জ্বর! ঠান্ডার জন্য ডাক্তার দেখানো হয়েছে। সুরভি একাই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। এখন জ্বরের জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে! যাই হোক, আমি সেদিন দ্রুত বাসায় আসি। কপালে হাত দিয়ে দেখলাম- বেশ ভালো জ্বর। হাত পা গরম। তোমাকে কোলে নিয়ে ফার্মেসীতে গেলাম। তোমার জন্য নাপা সিরাপ নিলাম। এই প্রথম তোমাকে নিয়ে কোনো ফার্মেসীতে গেলাম। করোনার কারনে তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি না। নইলে প্রতিদিন তোমাকে নিয়ে বাইরে কোথাও না কোথাও যেতাম। ভাবী বললেন, জ্বর নিয়ে টেনশনের কিছু নেই। ফারাজার দাঁত উঠবে। বাচ্চাদেরর নাকি নতুন দাঁত উঠলে জ্বরটর হতে পারে।

প্রিয় ফারাজা,
তুমি ন'মাসে পা রাখার কারনে সেদিন বাসায় ছোটর একটা অনুষ্ঠান হলো। সুরভি ইলিশ পোলাউ রান্না করেছে। বিকেলে নাস্তায় রান্না করেছিলো- চিকেন বার্গার। আমার দুই চাচা বাসায় এসেছিলো। তাঁরা লুডু খেলেছে। এবং রাতে খেয়ে গেছে। এই দুই চাচা একসময় আমাদের বাসায় আসতো না। আব্বা মারা যাওয়ার পর প্রতিমাসে তিন চার বার করে আসছে। কেন আসছে কে জানে! যাই হোক, আমি ইলিশ পোলাউ খাইনি। কারন ইলিশ পোলাউ আমার পছন্দ না। আমি সাদা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা অথবা ইলিশ মাছ ভেজে রান্না পছন্দ করি। আমি ইলিশ পোলাউ খাইনি বলে সুরভি খুবই রাগ করেছে। সুরভি এতটা রাগ করবে আমি বুঝতে পারি নি। আমার দুই চাচাকে দেখলাম- আচ্ছা মতোন ইলিশ পোলাউ খেলো। মানুষ এত খায় কি করে? আব্বা বেঁচে থাকতে চাচারা খুব একটা আসতো না। তবে চাচারা বাসায় আসাতে আমার ভালো লাগে।

প্রিয় কন্যা আমার-
তোমার মায়ের শখ রেস্টুরেন্ট দেয়ার। তার রেস্টুরেন্টে সে নিজেই খাবার রান্না করবে। তোমার মা ভালো রান্না করে। সে দেশী বিদেশী সব রকম রান্নাই পারে। সে রান্না কার কাছ থেকে শিখেছে আমি জানি না। আমার ধারনা সে একা একাই শিখেছে। কারন তোমার নানী বেচে নেই। যাই হোক, আমাদের বিয়ের আগেও সুরভি আমাকে অনেক কিছু রান্না করে খাইয়েছে। বিয়ের পরও নানান পদের খাবার রান্না করে খাইয়েছে। মিথ্যা বলব না- তোমার মায়ের হাতের রান্না খেয়ে আমি মুগ্ধ হয়েছি। আমাদের বাসায় অনুষ্ঠান হলে তোমার মা একাই ত্রিশ পয়ত্রিশ জনের জন্য রান্না করে ফেলে। সুরভির রান্নার সবচেয়ে বড় ভক্ত তোমার বড় মামা আর ছোট মামা। এখনও তোমার বড় মামা সুরভিকে বলে- সুরভি তুমি রেস্টুরেন্ট দিলে খুব অল্প সময়ে নাম করতে পারবি। সুরভি তোমার বড় মামাকে খুবই পছন্দ করে। তোমার বড় মামা মানুষ ভালো। নীতিবান মানুষ। তার দুই বোনের জন্যই সীমাহীন ভালোবাসা রয়েছে।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
আমি ঠিক করেছি তোমার পাঁচ বছর হওয়ার পর আমি এই লেখা বন্ধ করে দিবো। কারন তোমার পাঁচ বছর হয়ে গেলে সব কথা, সব ঘটনা তোমার মনে থাকবে। জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত ঘটনা গুলো শিশুদের মনে থাকে না। তাই তোমার জন্মের পর থেকে কিছু কিছু কথা লিখে রাখছি। তুমি বড় হয়ে পড়বে। আনন্দ পাবে। বিষন্ন হবে। আবার মজাও পাবে। যাই হোক, এখন তোমাকে দেশের বর্তমান পরিস্থিতির কথা কিছু বলি- চলতি মাসের ১২ তারিখ থেকে স্কুল কলেজ খুলে যাবে। করোনার জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছিলো। আজ ভাদ্র মাসের ২০ তারিখ। আরবী মহরম মাসের ২৬ তারিখ। সরকারী হিসাবে গত ২৪ ঘন্টায় করোনায় ৭০ জন মারা গেছে। নতুন আক্রান্ত হয়েছে ৩১৬৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২৯৪৩৮ জন। এখন পর্যন্ত করোনায় মোট মৃত ২৬৪৩২। আমি আর সুরভি করোনার প্রথম ডোজ টিকা দিয়ে দিয়েছি।

প্রিয় কন্যা আমার-
এখন রাত একটা। তুমি এবং তোমার মা ঘুমিয়ে পরেছো। এই লেখাটা শেষ করেই আমি ঘুমাতে যাবো। সকালে ঘুম থেকে উঠতে হবে। রাতে যদি আমি টানা সাত/আট ঘন্টা ঘুমাতে না পারি তাহলে আমার ভালো লাগে না। গত দুই দিন সুন্দর করে ঘুমাতে পারি নি। তোমার জ্বর। হঠাত হঠাত তোমার ঘুম ভেঙ্গে গেছে এবং তুমি কান্না করে উঠেছো। তাই তোমার মা এবং আমি ঘুম বাদ দিয়ে তোমাকে কোলে নিয়ে হেটেছি। আজ তোমার জ্বর নেই। আশা করি, আজ তুমিও আরাম করে ঘুমাবে, সাথে আমরাও আরাম করে ঘুমাবো। তুমি সাধারনত সকাল সাড়ে নয়টায় ঘুম থেকে উঠো। ঘুম থেকে উঠেই একটা হাসি দাও। তোমার হাসি ভালোবাসি। সবচেয়ে বড় কথা তোমার হাসিমুখ দেখেই আমরা দিন শুরু করি। তোমার বোন পরী বড় হয়ে গেছে। তাকে লেখাপড়ার কথা বলতে হয় না। সে সময় মতো সব একা একাই করে নেয়। আমার ইচ্ছা তুমি পরীর কাছ থেকে লেখাপড়া শিখবে।


ছবিতে রোহা, পরী এবং ফারাজা। আমাদের বাসায় মোট চারজন ছোট মানুষ আছে। ছবিতে আরিশ নেই। ছবি তোলার সময় আরিশকে খুঁজে পাই নি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×