somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ব্লগার 'কুশন' (সাময়িক পোষ্ট)

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যালো ব্লগার 'কুশন'।
'কুশন' ব্লগে নতুন। সামুতে তার বয়স এখনও তিন মাস হয়নি। এর মধ্যে সে ৩০টি পোষ্ট করে ফেলেছেন। মন্তব্য করেছেন ২৩৫টি এবং মন্তব্য পেয়েছেন- ২৪৯টি। আমি ব্যাক্তিগত ভাবে সামুতে কোনো ব্লগারকে চিনি না। জানি না। সামুতে আমার একটাই নিক 'রাজীব নূর' নামে। এছাড়া আমার আর কোনো নিক নেই। মাল্টি নাই। 'রাজীব নূর' এক নিকেই ১২ বছর ধরে আছি। এবং থাকবো। আমার অন্য কোনো নিকের প্রয়োজন নেই। প্রয়োজন কোনো দিন হয় নি, হবেও না। কাউকে গালি দিলে আমি এই নিকেই দিবো।

কয়েকজন ব্লগার আমার পেছনে উঠেপড়ে লেগেছেন-
তাঁরা প্রমান করতে ব্যস্ত 'কুশন' নিক আমার। এদের মধ্যে অপু তানভীর, ভুয়া মফিজ, কলাবাগান১ এবং সাড়ে চুয়াত্তর। আমি বুঝতে পারছি না- তাঁরা আমাকে কেন 'কুশন' বানাতে চাচ্ছেন। তাতে তাদের লাভ কি? আমার ধারনা 'কুশন' নিকটা অপু তানভীর, ভুয়া মফিজ, কলাবাগান১ অথবা সাড়ে চুয়াত্তর এই চারজনের মধ্যে যে কোনো একজনের হবে। এই চারজন আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছেন। তাই তাঁরা নিজেরাই 'কুশন' নামে নিক খুলে আমার উপর দোষ দিচ্ছেন। প্লীজ আমাকে আমার মতো ব্লগিং করতে দিন।

ব্লগার 'কুশন' আমার ৮/১০ বছর আগের লেখা গুলো কপি করছে।
পুরোপুরি কপি করছে না। কিছু কিছু অংশ কপি করছে। তারপর নিজের নামে পোষ্ট দিচ্ছে। কেন সে এই কাজ করছে আমি জানি না। আমি 'কুশন' সাহবের লেখা গুলো দেখেছি। সম্ভবত তিনি দেশের বাইরে থাকেন। এবং সে আমার মতো করে লিখতে চেষ্টা করেন। আমার লেখা যারা পড়েন তাঁরা অতি সহজেই বুঝতে পারবেন 'কুশন' এর সাথে আমার লেখার অনেক মিল আছে। 'কুশন' সাহেব এই কাজটা কেন করছেন আমি বুঝতে পারছি না। তার উদ্দেশ্য কি সেটাও বুঝতে পারছি না।

আমি ভীষন ব্যস্ত।
এখন সামুতে আগের মতোন সময় দিতে পারি না। সারাদিন অফিসেই পার হয়ে যায়। সারাদিন অফিসে থাকি। কখন দুপুর হয়, কখন বিকাল হয় টেরও পাই না। পরিবারকে সময় দিতে হয়। ছোট কন্যা ফারাজাকে নিয়ে আমার অবসর কাটে। আমার সময়ের খুব অভাব। লকডাউন এর কারনে অফিস অনেকদিন বন্ধ ছিলো। তাই এখন ছুটির দিন গুলোতেও অফিস খোলা থাকে। এবং সরকারী ছুটির দিনেও অফিসের লোকজন ডিউটি করতে হাসি মুখে রাজী। এখন ২৪ ঘন্টায় একটা পোষ্ট দিতেই সময় পাই না আমি। অন্য নিক নিয়ে খেলার সময় কোথায়?

ব্লগ এডমিনের কাছে আমার অনুরোধঃ
'কুশন' নিক কার তা প্রকাশ করুন। অথবা তাকে ব্যান করে দিন। কুশনের জন্য আমার সমস্যা হচ্ছে। অন্যান্য ব্লগারগন মনে করছে 'কুশন' আমি। এটা আমার মাল্টি নিক। আমি এই দায়ভার নিতে পারবো না। জনাব এডমিন মহোদয় কুশনের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে আমাকে আনন্দ নিয়ে ব্লগিং করার সুযোগ নিশ্চিন্ত করুন। প্লীজ। তবে কুশন সাহেবের ব্লগিং আমাকে কোনো সমস্যা করে নি। তিনি আমাকে কোনো অসম্মানও করেন নি।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৪
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×