somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঈশ্বরের হাতে সময় অসীম, তাই ঠিক সময়ে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায়

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

১। আমরা এমনই এক সমাজে বাস করি- যেখানে আমরা নিজেদের সম্বন্ধে যতটুকু জানি, তার চেয়ে অনেক বেশি জানে অপরে।

২। কেবল বুদ্ধিমান হলেই চলে না, সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য পরিশ্রম করতে হয়। নইলে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। অন্যদিকে বোকামী করার পরও ভাগ্য গুনে দু'একবার বিপদ থেকে রক্ষা পাওয়া গেলেও বোকামীকে কেউই পছন্দ করে না। তাই আমাদের সবাইকে বুদ্ধিমান ও পরিশ্রমী হতে হবে।

৩। আমি পৃথিবীর সব মানষকে বলতে চাই- আমি রাজনীতি বুঝি না। আমি জানি না অর্থনীতির কুট তত্ত্ব- আমি শুধু চাই- সবাই সবাইকে ভালোবাসুক। সবাই মিলে দেশের জন্য কাজ করুক-হিংসা এবং স্বর্থপরতা ভুলে গিয়ে।

৪। পিঁপড়েদের চলাচল দেখে একটা গ্রামের লোক অনুমান করেছিল, বন্যা আসছে। বন্যা সত্যিই এসেছিল।
দক্ষিন আমেরিকার গ্রামের লোকেরা বাতাসের গতি দেখে নির্ধারণ করতে পারে- প্রচন্ড সামুদ্রিক ঝড় আসছে।
চীনের মানুষেরা বন্য প্রানীর হাবভাব দেখে ভূমিকম্পের পূর্বাভাস নির্ধারণ করতে পারে।
মানুষের জ্ঞান যন্ত্রপাতিকেও হার মানায়। সব দেশের মানূষের জ্ঞান-অনুভূতি- কৌশল জানতে ইচ্ছা করে। কত কিছু করতে ইচ্ছা করে- জানতে ইচ্ছা করে। কিন্তু আজকাল বারবার মনে হয়- আইন-কানুন, অবহেলা, উদাসীনতা, স্বার্থ-হিংসা আর রাজনীতি যেন হাত-পা বেঁধে বাক্সে বন্দী করে রাখতে চায়।

৫। মার্ক টোয়েন সকালবেলা একটা সার্ট বার করে পরতে গিয়ে দেখেন একটা বোতাম নেই। নিজের মনেই গাল দিয়ে সেটি ছুঁড়ে ফেলে দ্বিতীয় একটা সার্ট বার করে পরলেন। দেখা গেল, সেটিরও একটি বোতাম নেই! বেশ একচোট গালিগালাজ দিয়ে তিনি তৃতীয় একটা সার্ট গায়ে চড়ালেন। হায়, সেটিতেও একটা বোতামের অভাব। এবার আকাশের দিকে তাকিয়ে প্রাণভরে অকথ্য কুকথ্য ভাষায় গাল দিলেন কিছুক্ষণ। রাগটা কমলে যখন চতুর্থ সার্ট বার করছেন, তখন দেখলেন ওঁর স্ত্রী পিছনে দাঁড়িয়ে।
স্বামীকে অপ্রস্তুত করার জন্যেই ওঁর রুচিশীলা স্ত্রী আস্তে আস্তে মার্ক টোয়েনের প্রত্যেকটি গালিগালাজ স্পষ্ট করে উচ্চারণ করলেন।
মার্ক টোয়েন লজ্জিত ভাবে সেটা শুনে বললেন, তোমার শব্দগুলো সব ঠিকই আছে, কিন্তু ইমোশনটা মিসিং।

৬। পৃথিবীর কথা ভাবো, পৃথিবী ছোট একটি গ্রহ, তার অফুরন্ত সম্পদ নেই। যা আছে, যেটুকু আছে তাকে যত্ন করে সঞ্চিত রাখো। জাপানে ভূমিকম্প হলে উদাসীন থেকো না আমেরিকা, আফ্রিকায় দুর্ভিক্ষ হলে তার ক্ষুধা যেন স্পর্শ করে চীন কে। চীনে মহামারী হলে তা যেন উব্দিগ্ন করে রাশিয়াকেও।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×