somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ঢাকা

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা। ছবিতে পদ্মা নদী দেখা যাচ্ছে। আকাশ ভরা মেঘ।

আজ স্কুল খুলে গেছে।
প্রায় সতের মাস পর স্কুল গুলো খুলেছে। চারিদিকে একটা একটা আনন্দময় পরিবেশ। নিজের চোখের দেখলাম বাচ্চারা খুব খুশি। বেশ কয়েকটা মজার ঘটনা ঘটে গেছে। বেশির ভাগ ছেলেমেয়ের জামা ছোট হয়ে গেছে। জুতো জোড়াও ছোট হয়ে গেছে। গত কয়েকদিন মার্কেট গুলোতে খুব ভিড় হয়েছে। হাজার হাজার পিছ স্কুলের জুতা বিক্রি হয়েছে। কেউ কেউ বইখাতা সব হারিয়ে ফেলেছে। কেউ স্কুলের ইউনিফর্ম খুঁজে পাচ্ছে না। বই খুঁজে পাচ্ছে না। একজনকে দেখলাম সে তার ক্লাশ রুম খুঁজে পাচ্ছে না। আজ স্কুল খোলার কারনে খুব বেশি জ্যাম হয়েছে প্রতিটা রাস্তায়। তবে স্কুল খোলার কারনে প্রতিটা বাবা মা আজ খুশি।

গত কয়েকদিন ধরে ভয়াবহ গরম পরেছে।
তাপমাত্রা ৩৪ ডিগ্রী। কিন্তু ফিল হয় ৩৭ ডিগ্রী। ভ্যাপসা গরম। রোদের প্রচন্ড তাপ। ফ্যানের নীচে থাকলেও শরীর ঘামতে থাকে। আজ ভাদ্র মাসের ২৯ তারিখ। মুরুব্বীরা বলেন- ভ্রাদ্র মাসে তালপাকা গরম পড়ে। অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না। মনে মনে পুরো ঢাকাবাসী বৃষ্টির অপেক্ষায় আছে। প্রতি বছর আমাদের দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। সেদিকে কারো খেয়াল নেই। অতি তাপমাত্রার কারনেই হয়তো- ঘরে ঘরে অসুস্থ লোকের সংখ্যা বাড়ছে। ছোট বড় সবার জ্বর আর ঠান্ডা। এখন জ্বর আর ঠান্ডা হলেই লোকজন ভয় পেয়ে যায়। কারন করোনার প্রধান লক্ষনই হলো জ্বর। আমার ঘরে সুরভি আর আমার ছোট কন্যা ফারাজার জ্বর, সাথে ঠান্ডাও লেগেছে বেশ।

আমার অফিসে একটা লাইব্রেরী আছে।
লাইব্রেরীতে শুধু ধর্মীয় বই। যদিও ধর্মীয় বই আমি পড়ি না। ধর্মীয় বই পড়া মানে সময় অপচয় করা। আমাদের অফিসে নামাজ পড়া বাধ্যতামূলক। যদিও আমি নামাজ পড়ি না। এখন পর্যন্ত কেউ আমাকে কিছু বলে নি। হয়তো খেয়াল করেনি। অফিসে দুপুরে দেড় ঘন্টা সময় পাওয়া যায়। এই দেড় ঘন্টা হচ্ছে লাঞ্চ টাইম। এই দেড় ঘন্টায় সকলে নামাজ, খাওয়া, গল্প করা এবং বিশ্রাম করে নেয়। আমি নামাজ পড়ি না। গল্প করি না। দুপুরে খেতে আমার সময় লাগে পনের মিনিট। দেড় ঘন্টা সময় সহজে শেষ'ই হয় না। আমি লাইব্রেরী রুমে যাই। ধর্মীয় বই গুলো নাড়াচাড়া করি। যেহেতু হাতে সময় আছে তাই দুই একটা বইয়ের পাতা উলটাই। ধর্মীয় সকল বই গুলো যথেষ্ঠ বিরক্তিকর।

ধর্মীয় বই পড়ে যা জানলামঃ
একজন নবীর গায়ে মোট ৪০ জন পুরুষের সমান শক্তি থাকে। দাউদ নবী কাফের বাদশাহ জালুতকে জিহাদের ময়দানে মাত্র ৩টা পাথরের টুকরার আঘাতে হত্যা করে ফেলেছিলেন। যদিও বাদশাহ জালুতের পুরা শরীর লোহার বর্ম দ্বারা ঢাকা ছিল। হযরত মুসা বনী ইসরাইল বংশের এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ফেরাউনের গোত্রের এক ব্যক্তিকে একটা চড় মেরেছিলেন। আর সামান্য একটি চড়ের আঘাতেই ঐ ব্যক্তিটি মারা যায়। আমি ভেবে পাই না কারা লিখেছে এসব আজিব কাহিনী! এসব কাহিনী পড়েই বা লাভ কি? এই আধুনিক যুগে এসে আমাকে কেন এসব পড়তে হবে!

আরো দুই একটা ঘটনা বলি-
খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় যেই পাথর সকল সাহাবীরা সম্মিলিত ভাবেও ভাঙতে পারছিল না সেই পাথর নবিজি মাত্র ৩টা হাতুড়ির আঘাতে চূর্নবিচূর্ন করে দেন। মক্কার রুকানা নামক একজন বড় কুস্তিগীর ছিল। যাকে হযরত ওমর থেকে শুরু করে কেউ কুস্তিতে হারাতে পারেনি। নবিজি সেই কুস্তীগীরকে পরপর ৩ বার কুস্তিতে হারিয়েছিলেন যা দেখে মক্কার সকল কাফেররাও অবাক হয়ে গিয়েছিল। হযরত আলী (রাঃ) স্ত্রীর উপর রাগ এলে ওযু করেন, মাটিতে গড়াগড়ি দিয়ে নিজের ক্রোধ দমনের চেষ্টা করেন। আমি ভেবে পাই না- ক্রোধ কমানোর জন্য মাটিতে গড়াগড়ি দিতে হবে কেন? আজিব!
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×